AUS vs IND: শক্তি কমল অস্ট্রেলিয়ার বোলিংয়ের, চতুর্থ ইনিংসে বোলিং করতেই পারবেন না তারকা পেসার
জশ হ্যাজলউডকে নিয়ে ফের উদ্বেগ অস্ট্রেলিয়া শিবিরে। চতুর্থ দিনে খেলা শুরুর সঙ্গে সঙ্গেই মাঠ থেকে বেরিয়ে গেলেন এই অজি পেসার। বাঁ দিকে সাইড স্ট্রেইনের কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। এমনকি সিরিজের বাকি ম্যাচগুলিতেও তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। কিন্তু গাব্বায় তৃতীয় চেস্ট খেলতে নেমেছিলেন হ্যাজলউড।
তৃতীয় টেস্ট খেলতে নামলেও তাঁর ফিটনেস নিয়ে যে সংশয় আছে তা ফের প্রমাণিত হল। চতুর্থ দিনে খেলা শুরুর এক ওভার পরই মাঠ থেকে বেরিয়ে গেলেন এই অজি পেসার। পেশিতে টান ধরার জন্যই মাঠ থেকে বেরিয়ে যেতে বাধ্য হলেন অজি তারকা পেসার। দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারবেন না অজি তারকা পেসার।

হ্যাজলউড, খেলার আগে মেডিকেল স্টাফ এবং কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সাথে আলোচনা করেন। এরপর অবশ্য মাঠেও নামেন। ৩৩ বছর বয়সি বোলার চতুর্থ দিনে ১ ওভার বলও করেছিলেন কিন্তু তারপরে অধিনায়ক কামিন্স, তার ডেপুটি স্টিভ স্মিথ এবং ফিজিওথেরাপিস্ট নিক জোনসের সাথে জলপানের বিরতির সময় আরও আলোচনায় করেন।
কিন্তু চতুর্থ দিনের সকালে ১ ওভার বল করার পরই হ্যাজলউড মাঠ থেকে বেরিয়ে যান। বোলিংয়ের সময় তাঁকে দেখে খুব একটা ফিট মনে হয়নি। সতর্কতার অংশ হিসেবেই হ্যাজলউডকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। পরে তাঁকে স্ক্যান করতে নিয়ে যাওয়া হবে বলেই জানা গিয়েছে। গাব্বা টেস্টের তৃতীয় দিনে বিরাট কোহলিকে আউট করেন হ্যাজলউড। এই টেস্টে এখনও পর্যন্ত ৬ ওভার বল করে ২২ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন।
অ্যাডিলেড টেস্টে হ্যাজলউড খেলতে না পারলেও তাঁর পরিবর্তে খেলা বোল্যান্ড দুরন্ত বোলিং করেছেন। এবার তৃতীয় টেস্টে দলে ফিরলেও হ্যাজলউডকে ফের মাঠের বাইরে যেতে হল। পিঙ্ক বল টেস্ট জিতে সিরিজে সমতা ফিরিয়েছে অজিরা। এবার ব্রিসবেনে আরও শক্তি বৃদ্ধি করে নেমেছে প্যাট কামিন্স ব্রিগেড।
এমনিতেই গাব্বায় প্রবল চাপে আছে ভারত। হ্যাজলউড চতুর্থ দিনে বল করতে না পারলেও কামিন্স-স্টার্করাই আগুনে বোলিং করছেন।রান পেলেন না রোহিত শর্মা। অ্যাডিলেডের পর গাব্বা। ব্যাট হাতে ফের ব্যর্থ হয়েছেন। হ্যাজলউড প্রসঙ্গে নাথান লিয়ঁ বলেছেন, বিরতির সময় হ্যাজলউডের সঙ্গে কোনও কথা হয়নি। আশা করছি সব কিছু ঠিক আছে।
বিগত কয়েক বছর ধরেই তাঁকে এই সমস্যা ভোগাচ্ছে। তাই তিনি অত্যন্ত সতর্ক থাকছেন এই বিষয়টা থেকে। কোনওভাবেই যাতে অতিরিক্ত চাপ না হয় তার দিকে নজর রাখছেন। হ্যাজলউডকে নিয়ে অতিরিক্ত ঝুঁকি নিতে নারাজ অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। এই ম্যাচের সঙ্গে চলতি সিরিজেও তাঁর খেলার সম্ভাবনা কম। সিরিজের বাকি দুই ম্যাচেও নাও দেখা যেতে পারে অজি পেসারকে।












Click it and Unblock the Notifications