AUS vs IND: গাব্বায় থাকছেন জয় শাহ, কঠিন সময়ে দলের পাশে বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সচিবও

আগামী ১৪ ডিসেম্বর থেকে গাব্বায় শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফিরতৃতীয় টেস্ট। ভারত এবং অস্ট্রেলিয়া দুই দলের কাছেই এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যে দল এই ম্যাচ জিতবে তারাই সিরিজ জয়ের দিকে এক কদম এগোবে। তবে শুধু মাঠে প্যাট কামিন্স -রোহিত শর্মাদের লড়াই নয়, একইসঙ্গে নজর থাকবে গাব্বার ভিআইপি গ্যালারিতেও।

আইসিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার কোনও ম্যাচে উপস্থিত থাকতে চলেছেন জয় শাহ। গত ১ ডিসেম্বর আইসিসির চেয়ারম্যান হন জয় শাহ। কিন্তু এরপর থেকে কোনও ম্যাচে এখনও মাঠে যাননি। অবশেষে গাব্বাতেই তিনি প্রথম ম্যাচে উপস্থিত থাকতে চলেছেন। একইসঙ্গে এই ম্যাচে উপস্থিত থাকবেন বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সচিব দেবজিত সাইকিয়া।

নিজের দেশের ম্যাচ দিয়েই আইসিসি চেয়ারম্যান হিসেবে ভিআইপি বক্সে অভিষেক হচ্ছে হচ্ছে জয় শাহের। এর আগে দুবাইতে তিনি আইসিসির দায়িত্ব নেন। এমনকি সবার সঙ্গে মিলিত হন। সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় বোর্ডের কর্মকর্কতারাা। এবার মাঠে নামতে চলেছেন নতুন আইসিসি চেয়ারম্যান।

ভারতীয় দলের পারফরম্যান্স খুব একটা ভালো নয়, পারথে জিতলেও অ্যাডিলেডে হারের মুখ দেখতে হয়েছে রোহিতদের। কঠিন পরিস্থিতিতে এবার দলের পাশে থাকছেন বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সচিব। জয় শাহ আইসিসির দায়িত্ব নেওয়ার পরে বিসিসিআই সচিবের চেয়ার ফাঁকা হয়েছে। সভাপতি রজার বিনি আপাতত সহ সচিব দেবজিতকে সচিবের কাজ চালিয়ে যাওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন।

পিঙ্ক বল টেস্ট জিতে সিরিজে সমতা ফিরিয়েছে অজিরা। পাঁচ ম্যাচের সিরিজের ফল এখন ১-১। বুধবারই অ্যাডিলেড থেকে ব্রিসবেন পৌঁছে গেল ভারত। ভারতীয় দলকে নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে গাব্বাতে জয় না পেলে শুধু সমালোচনার মাত্রাই বৃদ্ধি পাবে না, একইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথও কঠিন হয়ে যাবে রোহিতদের জন্য।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবল এখন জমজমাট। ফাইনালের উঠার লড়াই ক্রমশ জমে উঠেছে। অস্ট্রেলিয়া ১৪টি টেস্টে জিতেছে ৯টিতে, হার চারটিতে, ড্র ১টি। ভারত ১৬টি টেস্টে ৯টি জিতেছে, হার ৬টিতে, ড্র ১টি। ভারত পারথে প্রথম ম্যাচ জিতলেও অ্যাডিলেডে হারের মুখ দেখতে হয়েছে। ফলে ভারতের সামনে এখন তিনটি ম্যাচ রয়েছে। এই তিন ম্যাচের সব কটি ভারত জিতলে সিরিজে ফল হবে ৪-১। ফলে ভারত সহজেই ফাইনালে পৌছে যাবে ফাইনালে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+