AUS vs IND: কাউকে অনুকরণ নয়, অধিনায়কত্ব করবেন নিজের স্টাইলেই, মেগা ম্যাচ শুরুর আগে ঘোষণা বুমরাহের

শুক্রবার থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজ ঘিরে বৃদ্ধি পাচ্ছে উত্তেজনার পারদ। সদ্য পুত্র সন্তানের পিতা হওয়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন রোহিত, ফলে প্রথম টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ। পারথে প্রথম ম্যাচ শুরুর আগে সাংবাদিক সম্মেলনে এসে অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন বুমরাহ।

ভারত অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণার সময় জসপ্রীত বুমরাহকে সহ অধিনায়ক করা হয়। এর আগেও রোহিতের অনুপস্থিতিতে একটি টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন বুমরাহ। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে দলকে জেতাতে অবশ্য পারেননি। তবে শুক্রবার নতুন চ্যালেঞ্জ নিয়েই টস করতে যাবেন বুমরাহ। কাউকে অনুকরণ বা অনুসরণ করে নয়, তিনি যে নিজের স্টাইলে অধিনায়কত্ব করবেন সেটা স্পষ্ট করে দিয়েছেন বুমরাহ।

ম্যাচের আগে প্রেস কনফারেন্সে জসপ্রীত বুমরাহ জানিয়েছেন, এটা একটা সম্মান। আমার নিজস্ব স্টাইল আছে। বিরাট কোহলির নিজস্ব যেমন স্টাইল আছে তেমই আছে রোহিতেরও। আমার নিজস্ব পরিকল্পনা আছে। এটা একটি বিশেষাধিকার, আমি এটাকে অতিরিক্ত চাপ হিসেবে কখনও দেখি না। আমি দায়িত্ব নিতে পছন্দ করি।

একইসঙ্গে বুমরাহ আরও বলেছেন, রোহিতের সঙ্গে আগে কথা বলেছি। কিন্তু আমি এখানে আসার পরে নেতৃত্ব দেওয়ার বিষয়ে কিছুটা স্পষ্টতা পেয়েছি। আমি সেইভাবে নিজেকে প্রস্তুত করেছি।

বুমরাহ দাবি করেছেন যে অধিনায়কত্ব নিয়ে তাঁর নিজস্ব স্টাইল রয়েছে এবং অন্য অনুসরণ করবেন না। একইসঙ্গে তাঁর দাবি, আরও বেশি পেস বোলারদের তাদের দলের অধিনায়ক করা উচিত। বুমরাহ মনে করেন যে পেসাররা কৌশলগতভাবে ভাল এবং অসাধারণ কাজ করতে পারেন. এই প্রসঙ্গে প্যাট কামিন্সের উদাহরণ দেন বুমরাহ।

বুমরাহ বলেন, "আমি সবসময় পেসারদের অধিনায়ক হওয়ার পক্ষে কথা বলেছি। তাঁরা কৌশলগতভাবে ভালো। প্যাট কামিন্সের কথাই যদি ধরা যায় তাহলে দেখুন ও কী ভালো কাজ করছে। অতীতেও অনেক উদাহরণ আছে। কপিল দেব এবং আরও অনেকে অধিনায়কত্ব করেছেন। আশা করছি নতুন ঐতিহ্যের সূচনা হবে।


মিডিয়াম পেস বোলার হিসেবে অধিনায়কত্বের দায়িত্ব কেমন উপভোগ করছেন, এই প্রশ্ন আসতেই সোজা ব্যাটে খেললেন বুমরাহ। তাঁর কথায়, এক বছর আগেও আমাকে পেসার বলতেন, আজ মিডিয়াম পেসার বলছেন! টেস্ট ক্রিকেট আমি ছোটবেলা থেকেই খেলতে চেয়েছিলাম, সেই খেলায় অধিনায়কত্বের সুযোগ আমার কাছে বিরাট সম্মানের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+