AUS vs IND: সিডনিতে বুমরাহর সামনে একাধিক নজিরের হাতছানি, অজি প্রধানমন্ত্রীর আজব পরিকল্পনা
AUS vs IND: কাল থেকে শুরু সিডনি টেস্ট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মরণ-বাঁচন লড়াই। রোহিত শর্মা সরে দাঁড়ানোয় এই টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ।
পারথ টেস্টে বুমরাহর নেতৃত্বেই ভারত জয়লাভ করেছিল। এবার বুমরাহর নেতৃত্বে ভারত সিরিজ হার বাঁচাতে পারে কিনা তা স্পষ্ট হবে কয়েক দিনেই।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ প্রশংসা করেছেন ভারতীয় পেসারের। গতকাল ভারতীয় দলের সঙ্গে মিলিত হওয়ার পর বুমরাহকে নিয়ে বেশ রসিকতাও করেছেন। চার টেস্টে ৩০টি উইকেট তুলে নিয়ে বুমরাহ চলতি বর্ডার-গাভাসকর ট্রফির সিরিজে সর্বাধিক উইকেটশিকারী।
বুমরাহকে সামলাতে নাজেহাল অস্ট্রেলিয়ার ব্য়াটাররা। সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে উল্লেখ, বুমরাহ সম্পর্কে আলবানিজ বলেন, যখনই বুমরাহ বল করতে যান তখন সব সময়ই তা উপভোগ্য ও উত্তেজক হয়ে দাঁড়ায়। আমরা এমন চালুর কথা ভাবছি যাতে যখন তিনি এখানে আসবেন হয় বাঁ হাতে বল করবেন, নয়তো একটা স্টেপ নিয়ে বল করবেন।
সিডনি টেস্টে বুমরাহর জন্য একাধিক নজির অপেক্ষা করছে। যদি তিনি আর ২টি উইকেট নিতে পারেন তাহলে বিদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজে সর্বাধিক উইকেট দখলের নিরিখে পিছনে ফেলবেন বিষেণ সিং বেদীকে।
১৯৭৯-৮০ মরশুমে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে কপিল দেব ৬ টেস্টে ৩২ উইকেট নিয়েছিলেন। ফলে আর তিনটি উইকেট নিলে দ্বিপাক্ষিক সিরিজে ভারতীয় পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট দখলের রেকর্ড কপিলের থেকে ছিনিয়ে নেবেন বুমরাহ।
কোনও টেস্ট সিরিজে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট দখলের নজির রয়েছে ভাগবৎ চন্দ্রশেখরের। ১৯৭২-৭৩ মরশুমে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে দেশের মাটিতে তিনি ৩৫ উইকেট নেন। সেই রেকর্ড ভাঙতে বুমরাহর দরকার ৬ শিকার।
১৯৫১-৫২ মরশুমে ভিনু মাঁকড় ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজে নেন ৩৪ উইকেট। ১৯৫৫-৫৬ মরশুমে সুভাষ গুপ্তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ টেস্টে ৩৪ উইকেট নিয়েছিলেন। ১৯৭৯-৮০-তে কপিল দেব পাকিস্তানের বিরুদ্ধে ৬ টেস্টে নেন ৩২ উইকেট।
২০০০-০১ মরশুমে হরভজন সিং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ টেস্টে ৩২টি, ২০২০-২১ মরশুমে ইংল্যান্ডের বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিন ৪ টেস্টে ৩২টি উইকেট দখল করেছিলেন। ১৯৭৭-৭৮ মরশুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেদী ও ২০১৫-১৬ মরশুমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অশ্বিন ৩১টি করে উইকেট নিয়েছিলেন। ফলে অজিদের বিরুদ্ধে কোনও সিরিজে সবচেয়ে বেশি উইকেট দখলের যে রেকর্ড ভাজ্জির দখলে রয়েছে তা ভাঙতে বুমরাহর চাই তিনটি উইকেট।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications