AUS vs IND: কিউয়িদের বিরুদ্ধে পরাজয় ভুলে নামছে ভারত, বিরাটকে নিয়ে চিন্তিত নন অধিনায়ক বুমরাহ

অধিনায়ক রোহিত প্রথম ম্যাচে খেলতে পারবেন না। ফলে পারথে ভারতীয় দলের ব্যাটিংয়ের মূল স্তম্ভ বিরাট কোহলি। কিন্তু সাম্প্রতিক সময়ে কোহলি আবার ব্যাট হাতে ছন্দে নেই। অস্ট্রেলিয়ায় এসে প্রস্তুতি ম্যাচেও দুইবারই ভালো স্কোর করতে পারেননি। কিন্তু ছন্দহীন কোহলি যে টিম ম্যানেজমেন্টের চিন্তা কারণ নয় তা স্পষ্ট করে দিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক বুমরাহ।

পারথে প্রথম ম্যাচ শুরুর আগে সাংবাদিক সম্মেলনে এসে বিরাট কোহলিকে নিয়ে মুখ খুললেন বুমরাহ। তাঁর কথায়, একটা দুটো সিরিজ খারাপ যেতেই পারে। আমি ওর নেতৃত্বে অভিষেক করেছি। বিরাটকে কোনও পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই। বুমরাহ আরও উল্লেখ করেছেন, আমরা এর আগে এখানে খুবই ভালো ফলাফল করেছিলাম। এখন সময় এসেছে তরুণদের দায়িত্ব নিতে হবে।"

বর্তমানে ব্যাট হাতে খুব একটা ছন্দে নেই কিং কোহলি, বর্ডার-গাভাসকর ট্রফির আগে গোটা নিউজিল্যান্ড সিরিজে করেছেন ৯৩ রান। সারা বছরে ৬ টেস্ট ম্যাচে ১২ ইনিংসে এখনও পর্যন্ত তাঁর ব্যাট থেকে এসেছে ২২১ রান। গড় ২০.০৯। এই তথ্যই বলে দিচ্ছে বিরাট কোহলি বর্তমানে কতটা চাপে আছেন।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার ভুলে সামনে তাকানোর কথা জানিয়ে রাখলেন বুমরাহ। তিনি বলেন, ক্রিকেটের সৌন্দর্যটাই এমন। আপনি সবসময় শূন্য থেকে শুরু করতে পারেন। আপনি জিতলেও ০ থেকে শুরু করেন। হারলেও একই জায়াগ থেকে শুরু করতে হবে। নিউজিল্যান্ড সিরিজ থেকে আমরা অনেক শিক্ষা নিয়েছি। কিন্তু আগের সিরিজের কোনও স্মৃতি আমাদের মনের মধ্যে নেই। ওখানে পরিস্থিতি আলাদা ছিল এখানে আলাদা। আমরা যখন বিশ্বকাপ জিতেছি, তার মানে এই নয় যে আমরা অন্য সিরিজে সুবিধা পেয়েছি।.

একইসঙ্গে বুমরাহ বলেন, আমরা হতাশ হয়ে পড়েছিলাম ঘরের মাঠে একটি কঠিন সিরিজে আমরা হেরেছিলাম। সেই সিরিজের কোনও ক্ষত আমরা বহন করছি না। আমরা একটি নতুন মানসিকতা নিয়ে এখানে এসেছি। দলে অনেক পরিবর্তন হয়েছে, তা থেকে আমরা শিক্ষা নিয়েছি। আমরা ভারত থেকে কোনও খারাপ স্মৃতি বহন করে আনেনি। আমরা ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করছি।

AUS vs IND: পারথে প্রথম ম্যাচের শুরুতেই ভিলেন হবে বৃষ্টি? জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস
ভারত অধিনায়ক স্পষ্ট করে দিয়েছেন, প্রথম ম্যাচের প্রথম একাদশ নির্ধারণ করা হয়ে গিয়েছে। তবে কারা কারা খেলবেন প্রথম টেস্ট ম্যাচ, সেটা এদিন স্পষ্ট করতে চাননি ভারত অধিনায়ক। সব মিলিয়ে ঘরের মাঠে ভয়াবহ হার ভুলে ডনের দেশে নতুন করে শুরু করতে মরিয়া ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+