AUS vs IND: কেন পরিবর্তন করেননি বোলিং স্টাইলে? সমালোচনাই বিকশিত হতে সাহায্য করে বুমরাহকে
বিগত কয়েক বছর ধরেই ভারতীয় পেস অ্যাটাকের কাণ্ডরী জসপ্রীত বুমরাহ। দেশে হোক বা বিদেশের মাটিতে, লাল হোক বা সাদা বল, বুমরাহই ভারতীয় পেস অ্যাটাকের অন্যতম ভরসা। ২০১৮ সালে টেস্টে আত্মপ্রকাশ করেন। এরপর বিশ্বের এক নম্বর টেস্ট বোলার হয়েছেন। কিন্তু সূচনা পর্বের দিনগুলি সহজ ছিল না বুমরাহের জন্য। ডনের দেশে এসে স্মৃতির সরণিতে হাঁটলেন বুমরাহ।
বুমরাহের বোলিং অ্যাকশন এখন সবথেকে চর্চার বিষয়। অল্প রান আপ নিয়ে তাঁর বোলিং নিয়ে চলে জোর আলোচনা। কিন্তু ছোটবেলায় তাঁর বোলিং অ্যাকশন দেখে সবাই সমালোচনা করেছিলেন। অনেকেই বলেও দিয়েছিলেন এই বোলিং অ্যাকশন থাকলে ৬-৭ মাসের বেশি খেলতে পারবেন না। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে দিয়েছেন বুমরাহ।

এখানেই থেমে না থেকে বুমরাহ নিজের বোলিং অ্যাকশন নিয়ে বলেছেন, কেউ আমাকে পরিবর্তন করার চেষ্টা করেনি, কিন্তু কেউ কোনো অতিরিক্ত সমাধান দেয়নি। অনেকেই ভেবেছিল এই বোলিং অ্যাকশন নিয়ে আমার পক্ষে ৬-৭ মাসের বেশি ক্রিকেট খেলা সম্ভব নয়। কিন্তু এটাই আমাকে বিকশিত হতে হায্য করেছে, আপনি জানেন, নিজের উপর নির্ভর করা এবং আত্মবিশ্বাস রাখা। তাই আমি মনে করি যে আমার জন্য উজ্জ্বলভাবে কাজ করেছে
রোহিত শর্মার অনুপস্থিতিতে পারথে ভারতীয় দলকে নেতৃত্বে দিয়ে জয় এনে দিয়েছেন জসপ্রীত বুমরাহ। বল হাতে বিপক্ষের ব্যাটারদের ত্রাস হয়ে উঠেছেন বুমরাহ। পারথের পিচে আগুন ঝরিয়েছেন, পারথে প্রথম টেস্টে ইতিমধ্যেই দুই ইনিংস মিলিয়ে আট উইকেট সংগ্রহ করেছেন বুমরাহ। অস্ট্রেলিয়া দল নিজেদের ঘরের মাঠেই এখন সবথেকে বেশি সমীহ করছে জসপ্রীত বুমরাহকেই। পিঙ্ক বল টেস্টে ভারত হারলেও বুমরাহ কিন্তু চার উইকেট নিয়েছেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচেই প্রমাণিত হয়েছে বুমরাহের উপর অতিরিক্ত নির্ভর করার নীতি ভারতীয় দলকে ত্যাগ করতে হবে। ফলে শামিকে ফেরালে তাঁর উপর চাপ কিছুটা কমবে। শেষ দুটি টেস্ট ম্যাচে শামিকে ফেরানো নিয়ে আলোচনা চলছে।












Click it and Unblock the Notifications