AUS vs IND: মেলবোর্নে টেস্টে মাইলস্টোন ছোঁয়ার দৌড়, নজরে বুমরাহ ও জাদেজা

AUS vs IND: কাল থেকে মেলবোর্নের এমসিজিতে শুরু ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। জেতার জন্য বোলিং বিভাগে ভারতীয় দলের প্রধান ভরসা জসপ্রীত বুমরাহ।

ভারতীয় সহ অধিনায়ক এই টেস্টে তৈরি করতে পারেন একাধিক নজির। পিছিয়ে নেই রবীন্দ্র জাদেজাও।

AUS vs IND

চলতি সিরিজে দুরন্ত ফর্ম বজায় রেখেছেন বুমরাহ। এখনও অবধি এই সিরিজে তিনিই সর্বাধিক উইকেটশিকারী। বুমরাহর টেস্টে ২০০তম শিকার ঝুলিতে পুরতে দরকার ৬ উইকেট। যা এমসিজির দুই ইনিংসে দখল করা অসম্ভব কিছু নয়। ভারতের দ্বাদশ বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেট দখলের হাতছানি বুমরাহর সামনে।

টেস্টে দ্রুততম ২০০ উইকেট দখলের নজির রয়েছে পাকিস্তানের ইয়াসির শাহের দখলে। তাঁর লেগেছিল ৩৩টি টেস্ট। শাহের পর দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার ক্লারেন্স গ্রিমেট। তিনি ৩৬তম টেস্টে ২০০তম উইকেটটি পেয়েছিলেন। তাঁর পরেই রবিচন্দ্রন অশ্বিন, যিনি ৩৭তম টেস্টে ২০০তম শিকার সুনিশ্চিত করেছিলেন।

জসপ্রীত বুমরাহ এমসিজিতে কেরিয়ারের ৪৪তম টেস্ট খেলতে নামছেন। ৪৪তম টেস্টে এর আগে ২০০তম টেস্ট উইকেট পেয়েছেন ইংল্যান্ডের অ্যালেক বেডসার, নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি, ওয়েস্ট ইন্ডিজের জোয়েল গার্নার, ভারতের রবীন্দ্র জাদেজা, দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা ও অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। বুমরাহ এই বোলারদের কীর্তি স্পর্শের মুখে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত তো বটেই, এশিয়ার ক্রিকেটার হিসেবে সর্বাধিক উইকেট দখলের দোরগোড়ায় বুমরাহ। তিনি এমসিজিতে ২টি টেস্ট খেলে ১৫টি উইকেট পেয়েছেন। ইমরান খানের রয়েছে ১৬ উইকেট, ৫টি টেস্টে। ফলে ২টি শিকার ঝুলিতে পুরলেই ইমরানের নজির ভেঙে দেবেন বুমরাহ।

মেলবোর্নে টেস্টে ১৫ উইকেট রয়েছে অনিল কুম্বলের। বুমরাহ আর একটি উইকেট নিলেই এককভাবে ভারতীয় হিসেবে এই স্টেডিয়ামে সর্বাধিক উইকেটশিকারী হবেন। সেই সঙ্গেই স্পর্শ করবেন ইমরান খানের রেকর্ড, এশিয়ার ক্রিকেটারদের মধ্যে এমসিজিতে সবচেয়ে বেশি উইকেট দখলের।

আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০তম উইকেট থেকে রবীন্দ্র জাদেজা রয়েছেন ৭ কদম দূরে। জাদেজার টেস্টে রয়েছে ৩১৯টি উইকেট। ওডিআইয়ে ২২০টি ও টি২০ আন্তর্জাতিকে ৫৪টি উইকেট রয়েছে জাদেজার। ফলে তাঁর মোট আন্তর্জাতিক শিকারের সংখ্যা ৫৯৩। পঞ্চম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ উইকেট দখলের দোরগোড়ায় জাড্ডু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+