AUS vs IND: জন্মদিনে রেকর্ডের ধারা অব্যাহত রাখলেন বুমরাহ, অ্যাডিলেডে স্পর্শ করলেন কপিলের নজির

বিগত কয়েক বছর ধরেই সব ফর্ম্যাটেই ভারতীয় বোলিংয়ের মূল ভরসার নাম জসপ্রীত বুমরাহ। দেশে হোক বা বিদেশের মাটি লাল,সাদা কিনবা গোলাপি সব বলেই ভারতীয় পেস অ্যাটাকের কাণ্ডারীর নাম বুমরাহ। বর্তমানে ভারতীয় তারকা পেসার বল করতে নামলেই নিত্য নতুন রেকর্ড সৃষ্টি করেন। ব্যতিক্রম হল না অ্যাডিলেড টেস্টের প্রথম দিনেই।

যে উইকেটে আগুনে বোলিং করলেন স্টার্ক, বোল্যান্ড, প্যাট কামিন্সরা সেখানে শুক্রবার তৃতীয় সেশনে হতাশাই উপহার দিলেন সিরাজ-হর্ষিতরা। তবে একটি উইকেট সংগ্রহ করলেন বুমরাহ এবং সেই সঙ্গে রেকর্ডও সৃষ্টি করলেন। উল্লেখ্য শুক্রবার ভারতীয় পেসারের জন্মদিন। বিশেষ এই দিনে সকাল থেকে শুভেচ্ছা পাচ্ছেন বুমরাহ।

শুক্রবার অজি ওপেনার উসমান খোয়াজাকে আউট করার মধ্য দিয়েই এক ক্যালেন্ডার ইয়ারে ৫০টি টেস্ট উইকেট সংগ্রহ করলেন বুমরাহ। কপিল দেব, জাহির খানের পর তৃতীয় ভারতীয় পেসার হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে ৫০ উইকেট পেলেন বুমরাহ। ১১ ম্যাচে ৫০ উইকেট সংগ্রহ করলেন বুমরাহ। ভারতীয় তারকা পেসারের ইকোনমি রেট ৩.০০।

রোহিত শর্মার অনুপস্থিতিতে পারথে ভারতীয় দলকে নেতৃত্বে দিয়ে জয় এনে দিয়েছেন জসপ্রীত বুমরাহ। বল হাতে বিপক্ষের ব্যাটারদের ত্রাস হয়ে উঠেছেন বুমরাহ। পারথের পিচে আগুন ঝরিয়েছেন। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়েছিলেন।পারথে প্রথম টেস্টে ইতিমধ্যেই দুই ইনিংস মিলিয়ে আট উইকেট সংগ্রহ করেছেন বুমরাহ। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ০-৩ ফলে পরাজিত হওয়ার পর অস্ট্রেলিয়ায় খেলতে নেমেছিল ভারত।

তবে প্রথম দিনে অ্যাডিলেডে সেভাবে জ্বলে উঠতে পারলে না, তবে ম্যাচে এখনও চার দিন বাকি আছে। ফলে বুমরাহ জ্বলে উঠলেই ম্যাচে ফিরতে পারবে ভারত।কিন্তু ভারতীয় দল প্রথম দিনের শেষে চাপে। শুধু ভালো বোলিং করতে না পারাই নয় কিংবদন্তি সুনীল গাভাসকর দায়ী করছেন ক্যাচ ফস্কানো এবং অতিরিক্ত রান দেওয়াকেও, যেখানে পন্থ বাই রান দেওয়ার জন্য অনেকটাই দায়ী।

দ্বিতীয় দিনে বুমরাহদের জ্বলে উঠার অপেক্ষায় ভারত। বুমরাহ বা ভারতীয় বোলাররা জ্বলে উঠবেন কিনা সেটা সময়ই বলবে তবে অ্যাডিলেডে প্রথম দিনেই নিভে গেল আলো। একবার নয়, দু'বার বন্ধ হল ফ্লাডলাইড।

প্রথমে ফ্লাডলাইন বন্ধ হয় অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ১৭.২ ওভারের সময়। তখন বল করছিলেন হর্ষিত রানা প্রথমবার আলো নিভে যাওয়ার ২ মিনিট পর আলো জ্বলে যায়। এরপর দুই বল খেলা হওয়ার পর ফের বাতিস্তম্ভের আলো নিভে যায়। বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। দর্শকরা মোবাইলে ফ্লাশ লাইট জ্বালান। কিন্তু মুখ পুড়ল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+