AUS vs IND: টেস্টে দ্বিতীয়বার ০ রানে আউট হলেন, স্মিথকে আউট করে নজির বুমরাহের
একটা সময় বর্ডার-গাভাসকর ট্রফি মানেই ছিল বিরাট কোহলি এবং স্টিভ স্মিথের দ্বৈরথ দুই মহা তারকার ব্যাটিং ছিল এই সিরিজের অন্যতম আকর্ষণ। কিন্তু সময়ের সঙ্গে স্মিথ এবং বিরাটের দ্বৈরথ কিছুটা হলেও ফিকে হয়ে গিয়েছে। কিন্তু চলতি অস্ট্রেলিয়া -ভারত সিরিজে দুই দলের দুই ব্যাটিং মহারথীর দিকে সকলের নজর ছিল। কিন্তু পারথে প্রথম ম্যাচের প্রথম ইনিংসে পারফরম্যান্সের নিরিখে দুজনই সুপার ফ্লপ।
একদিকে যেমন বিরাট কোহলি ১২ বলে পাঁচ রান করে আউট হলেন তেমনি ব্যাটিং করতে নেবে শূন্য রানে আউট হলেন স্টিভ স্মিথ অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যানকে আউট করে নজির গড়লেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক জসপ্রীত বুমরাহ।

জসপ্রীত বুমরাহ পারথের মাটির বলাতে শুরুতে কি আগুন ঝরাতে শুরু করেন তার বিধ্বংসী পারফরমেন্সে শুরুতেই ফিরে যান দুই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। এরপর বুমরাহের তৃতীয় শিকার স্টিভ স্মিথ। ভারতের যেমন কোহলি তেমনই অজিদের স্টিভ স্মিথ। কিন্ত পারথের প্রথম ইনিংসে স্মিথও সুপার ফ্লপ। ০ রানে আউট হলেন অজি প্রাক্তন অধিনায়ক।
স্মিথ যে আগের ছন্দে নেই সেটা তাঁর খেলা থেকে আগেই প্রমাণিত হয়েছে, অনেকে ভেবেছিলেন কঠিন সিরিজে ছন্দে ফিরবেন স্মিথ। কিন্ত প্রথম ইনিংসে সেটা পারলেন না। আগামী ইনিংসে কিন্তু স্মিথ-বুমরাহের দ্বৈরথের দিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।












Click it and Unblock the Notifications