Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AUS vs IND: জাহির-ঈশান্তের সঙ্গেই কপিলের রেকর্ডও ভাঙলেন, বুমরাহকে নিয়ে ধারাভাষ্যকারের মন্তব্যে প্রবল বিতর্ক

গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় দিনে ভারতীয় বোলারদের হতাশাজনক পারফরম্যান্সের মধ্যে একমাত্র উজ্জ্বল জসপ্রীত বুমরাহ। ইতিমধ্যেই পাঁচ উইকেট নিয়েছেমন বুমরাহ। পারথ, অ্যাডিলেডের পর এবার গাব্বাতেও একাই লড়ে যাচ্ছেম বুমরাহই। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে জাহির খান, ঈশান্ত শর্মাদের মতোই কপিল দেবের রেকর্ডও ভাঙলেন বুমরাহ।

এই নিয়ে নিজের টেস্ট কেরিয়ারে ১২ বার ৫ উইকেট পেলেন বুমরাহ। এরআগে জাহির খান, ঈশান্ত শর্মাদের সঙ্গে একই আসনে ছিলেন বুমরাহ। তিন জনের নামের পাশে ছিল ১১টি ৫ উইকেট। কিন্তু রবিবার প্রাক্তন দুই বোলারকে একইসঙ্গে টপকে গেলেন বুমরাহ। ভারতীয় পেসারদের মধ্যে টেস্টে সর্বাধিক ৫ উইকেট নেওয়ার তালিকায় ১ নম্বরে আছে কপিল দেব।

কপিল দেব নিজেরক কেরিয়ারে টেস্টে ২৩ বার ৫ উইকেট নিয়েছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিলেন বুমরাহ। তাঁর ৫ উইকেটের সংখ্যা এখন ১২। তবে কপিল দেবের অন্য একটি রেকর্ড ভেঙে দিয়েছেন বুমরাহ। সেনা দেশে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) ৫ উইকেট নেওয়ার ক্ষেত্রে কপিল দেবকে টপকে গেলেন বুমরাহ।

কপিল ৭ বার ৫ উইকেট পেয়েছিলেন এই চার দেশে। বুমরাহের এখনই সেই সংখ্যা ৮। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন জাহির খান। তিনি এই চার দেশে ছয় বার ৫ উইকেট পেয়েছেন। কপিলের আরও একটি রেকর্ড ভাঙার মুখে বুমরাহ। অস্ট্রেলিয়ার মাটিতে কপিল দেব ৫১টি উইকেট পেয়েছেন। রবিবারের পর বুমরাহের উইকেট সংখ্যা হল ৪৯। ডনের দেশে অনিল কুম্বলের ৪৯টি উইকেট নেওয়ার রেকর্ড স্পর্শ করলেন বুমরাহ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৫ উইকেট নেওয়ার ক্ষেত্রে প্যাট কামিন্সের সঙ্গে একই আসনে বুমরাহ। দুই জনেই এখনও পর্যন্ত সাত বার করে ৫ উইকেট পেয়েছেন। ১১ বার ৫ উইকেট নিয়ে সর্বোচ্চ স্থানে আছেন আর অশ্বিন।

ভালো বোলিং করার দিনেই ধারাভাষ্যকারের কটাক্ষ শুনলেন বুমরাহ। ধারাভাষ্যকার ঈশা গুহ বুমরাহকে নিয়ে এমন একটি শব্দ প্রয়োগ করলেন যা বর্ণবিদ্বেষের সামিল। দুরন্ত বোলিং করার দিনে বুমরাহের প্রশংসা না করে বুমরাহকেই তিনি তুলনা করলেন প্রাইমেট অর্থাৎ এক ধরণেই বাঁদরের সঙ্গে। যা নিয়ে আবারও অতীতের সেই মাঙ্গিগেট কাণ্ডের ঘটনা প্রসঙ্গই উঠে এল।

দ্বিতীয় দিনে বুমরাহ প্রসঙ্গে ঈশা গুহ বলেন, হ্যা, ও হচ্ছে এমভিপি(মোস্ট ভ্যালুয়েবেল প্লেয়ার)। তাই না? মোস্ট ভ্যালুয়েবল প্রাইমেট '। এখানে প্রাইমেট বলতে তিনি বাঁদর বোঝাতে চেয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+