AUS vs IND: সিডনিতে দ্বিতীয় দিনের শুরুতেই বুমরাহের নজির, কিংবদন্তির রেকর্ড ভাঙলেন ভারত অধিনায়ক
রেকর্ডকে সঙ্গী করেই নতুন বছরের সূচনাটা করলেন জসপ্রীত বুমরাহ। ২০২৪ সালে বছরভর দুরন্ত পারফরম্যান্স করেছেন বুমরাহ। টেস্টে সারা বছর সংগ্রহ করেছিলেন ৭১টি উইকেট। একাধিক মাইলস্টোন ও নজির সৃষ্টি করেন ভারতীয় তারকা পেসার। এবার ২০২৫ সালের শুরুতেই একটি অনন্য রেকর্ডের অধিকারী হলেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক।
শুক্রবার যেখানে শেষ করেছিলেন শনিবার ম্যাচের দ্বিতীয় দিনে সেখান থেকেই শুরু করলেন বুমরাহ। দিনের শুরুতেই আঘাত করলেন প্রতিপক্ষ শিবিরে। মার্নাস লাবুশেনকে ফেরালেন ২ রানে। সেইসঙ্গে বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে গেলেন বুমরাহ। ৪৬ বছরের পুরানো একটি রেকর্ড ভেঙে দিলেন ভারতীয় তারকা পেসার।

বর্তমানে ভারত-অস্ট্রেলিয়া একটি সিরিজে বুমরাহের উইকেট সংখ্যা হল ৩২। শনিবার দ্বিতীয় দিনের শুরুতেই ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ান ব্যাটার লাবুশেনকে ২ রানে আউট করেন বুমরাহ। বল অজি ব্যাটারের ব্যাটে লেগে পন্থের হাতে চলে যায়। কিন্ত মাঠে থাকা আম্পায়ার আউট না দিলেন ডিআরএস নেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত। সেখানে প্রযুক্তিতে দেখা গেল বল ব্যাটে স্পর্শ করেই পন্থে হাতে গিয়েছে। ফলে তৃতীয় আম্পায়ারের থেকে আউটের সিদ্ধান্ত আসে।
উল্লেখ্যে, প্রথম দিনের শেষ বলের আগে বুমরাহকে বেশ উত্তেজিত লেগেছিল। বুমরাহ বল করার জন্য দৌড় শুরু করেন কিন্তু ব্যাটার উসমান খোয়াজা তখনও প্রস্তুত ছিলেন না। ফলে আম্পায়ার হাত দেখিয়ে বুমরাহকে অপেক্ষা করতে বলেন। বিরক্ত বুমরাহকে কিছু বলতে দেখা যায়। কনস্টাস দিনের খেলা শেষের সামান্য আগে বুমরাহর সঙ্গে বাদানুবাদেও জড়ান। কিন্তু দিনের শেষ বলে খোয়াজাকে বুমরাহ আউট করে দিতেই পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠল। বুমরাহ পরিচিত নীতির বাইরে গিয়ে অতিরিক্ত আগ্রাসান দেখান কনস্টাসকে।
চলতি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন বুমরাহ। জয়ও এনে দিয়েছিলেন। এরপর রোহিতের নেতৃত্বে পরের তিন ম্যাচে জয় পায়নি ভারত। শেষ ম্যাচে ফের নেতৃত্বে ফিরেছেন বুমরাহ। তাঁর সামনে সিরিজ ড্র করার এখন কঠিন চ্যালেঞ্জ।












Click it and Unblock the Notifications