AUS vs IND: অ্যাডিলেডে বিরাট কীর্তি জসপ্রীত বুমরাহর, ভারতের পেসারদের মধ্যে এমন নজির কারও নেই
AUS vs IND: অ্যাডিলেডে জসপ্রীত বুমরাহ গতকালই ক্যালেন্ডার ইয়ারে ৫০টি উইকেট দখল মাইলস্টোন স্পর্শ করেছিলেন। আজ তিনি যে নজির গড়লেন তা কারও নেই।
গোলাপি বলে দিন-রাতের টেস্টে বুমরাহই আপাতত ভারতীয় পেসারদের মধ্যে সর্বাধিক উইকেটশিকারী। এমনকী চলতি টেস্টেই তিনি ভেঙে দিতে পারেন রবিচন্দ্রন অশ্বিনের কীর্তিও।

এই টেস্ট শুরুর আগে দিন-রাতের টেস্টে বুমরাহর উইকেট ছিল ১০টি। আপাতত তা বেড়ে দাঁড়াল ১৪-তে। রবিচন্দ্রন অশ্বিন প্রথম ইনিংসে ১টিই উইকেট পেয়েছেন। ফলে গোলাপি বলের টেস্টে অশ্বিনের উইকেট-সংখ্যা ১৯।
দ্বিতীয় ইনিংসে অশ্বিনকে টপকে যাওয়ার সুযোগ পেতেই পারেন বুমরাহ। যদিও কাজটা কঠিন। সর্বোপরি বিষয়টি নির্ভর করবে ভারত অজিদের কত রানের টার্গেট দিতে পারে তার উপরই। কিন্তু অশ্বিন এদিন টপকে গেলেন উমেশ যাদবের নজির।
এতদিন অবধি ভারতীয় পেসারদের মধ্যে উমেশ যাদবের উইকেট-সংখ্যা ছিল ১১। ইশান্ত শর্মার সঙ্গে বুমরাহ ছিলেন ১০ উইকেট নিয়ে। গতকালই ইশান্তকে পিছনে ফেলে উমেশকে ধরে ফেলেছিলেন বুমরাহ। আজ তিনি টপকে গেলেন উমেশকে।
২০২০ সালে অ্যাডিলেডে যে দিন-রাতের টেস্ট খেলেছিল ভারত, তাতে বুমরাহ পেয়েছিলেন ২ উইকেট। ২০২২ সালে বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে বুমরাহ ৪টি মেডেন-সহ ১০ ওভারে ২৪ রান দিয়ে ৫ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে তিনি চারটি মেডেন-সহ ৯ ওভারে ২৩ রান দিয়ে তিন উইকেট দখল করেন।
চলতি অ্যাডিলেড টেস্টে গতকালই উসমান খোয়াজাকে (৩৫ বলে ১৩) আউট করেছিলেন বুমরাহ। আজ তাঁর শিকার যথাক্রমে নাথান ম্যাকসুইনি (১০৯ বলে ৩৯), স্টিভ স্মিথ (১১ বলে ২) ও প্যাট কামিন্স (২২ বলে ১২)। কামিন্সকে আউট করার সঙ্গে সঙ্গেই অক্ষর প্যাটেলকে ধরে ফেলেন বুমরাহ।
গোলাপি বলে দিন-রাতের টেস্টে ভারতের সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় যুগ্ম দ্বিতীয় স্থানে বুমরাহ ও অক্ষর, দুজনেরই রয়েছে ১৪টি করে উইকেট।
ভারতের ১৮০ রানের জবাবে অস্ট্রেলিয়া ৩৩৭ রান তুলেছে প্রথম ইনিংসে। বুমরাহ পাঁচটি মেডেন-সহ ২৩ ওভারে ৬১ রান দিয়ে চার উইকেট নেন। মহম্মদ সিরাজ চারটি, নীতীশ কুমার রেড্ডি ও রবিচন্দ্রন অশ্বিন নেন একটি করে উইকেট।












Click it and Unblock the Notifications