AUS vs IND: মেলবোর্ন টেস্ট ড্রয়ের দিকে, যশস্বীর অর্ধশতরান, পন্থের সঙ্গে জুটিতেই সরল আশঙ্কার মেঘ
AUS vs IND: মেলবোর্ন টেস্টে মধ্যাহ্নভোজের বিরতির আগে ৮ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়েছিল ভারত। যদিও দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া আর কোনও উইকেট তুলতে পারেনি।
ফলে মেলবোর্ন টেস্ট ড্র হওয়া নিয়ে কোনও সংশয় নেই। তৃতীয় সেশনে নজর থাকবে যশস্বী জয়সওয়াল শতরান করতে পারেন কিনা।

যশস্বী পারথ টেস্টে প্রথম ইনিংসে ০ করার পর দ্বিতীয় ইনিংসে ১৬১ রানের ঝকঝকে ইনিংস খেলেন। অ্যাডিলেড টেস্টে প্রথম ইনিংসে শূন্য ও দ্বিতীয় ইনিংসে করেন ২৪। ব্রিসবেন টেস্টে প্রথম ইনিংসে যশস্বী আউট হন ৪ রানে। দ্বিতীয় ইনিংসে ৪ রানে অপরাজিত ছিলেন।
চলতি টেস্টে প্রথম ইনিংসে যশস্বী ১১৮ বলে ৮২ রানের ইনিংস খেলেন। তাতে ছিল ১১টি চার ও ১টি ছয়। প্রথম ইনিংসে ভারতের হয়ে একমাত্র শতরান করেন নীতীশ কুমার রেড্ডি। দ্বিতীয় ইনিংসে যশস্বী যেভাবে খেলছেন তাতে শতরানের সম্ভাবনা উজ্জ্বল।
ভারতের দ্বিতীয় ইনিংসে ৩৩ রানে তিন উইকেট পড়ে গিয়েছিল। অধিনায়ক রোহিত শর্মা ৪০ বলে ৯, লোকেশ রাহুল ৫ বলে শূন্য ও বিরাট কোহলি ২৯ বলে ৫ রান করেন। ফলে টেস্ট জিততে অজিদের দুই সেশনে দরকার ছিল ৭ উইকেট তোলা। দ্বিতীয় সেশনে কোনও উইকেট হারায়নি ভারত।
ফলে বলা ভালো, এ যাত্রায় আশঙ্কার মেঘ সরিয়ে দিল যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থের জুটি। চা বিরতিতে ভারতের স্কোর ৫৪ ওভারে ৩ উইকেটে ১১২। যশস্বী ও পন্থ এখনও অবধি ১৬৯ বলে ৭৯ রান যোগ করেছেন অবিচ্ছেদ্য চতুর্থ উইকেট জুটিতে।
ভারতের জিততে শেষ সেশনে প্রয়োজন ২২৮ রান। হাতে রয়েছে ৩৮ ওভার। যশস্বী সাতটি চারের সাহায্যে ১৫৯ বলে ৬৩ ও পন্থ ৯৩ বলে ২টি চারের সাহায্যে ২৮ রানে অপরাজিত আছেন। প্যাট কামিন্স ২টি ও মিচেল স্টার্ক ১টি উইকেট নিয়েছেন।
এর আগে, আজ সকালে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৩৪ রানে। শেষ উইকেট জুটিতে ওঠে ১২০ বলে ৬১, যা এই ইনিংসে সর্বাধিক। নাথান লিয়ঁ করেন ৪১, স্কট বোল্যান্ড অপরাজিত থাকেন ১৫ রানে। ইনিংসে পাঁচ উইকেট দখল করেন জসপ্রীত বুমরাহ।












Click it and Unblock the Notifications