AUS vs IND: বুমরাহকে কি সত্যিই বাঁদর বলেছিলেন? ক্ষমা চেয়ে খোলসা ইশা গুহর, সাহসের প্রশংসায় শাস্ত্রী

AUS vs IND: ইশা গুহ প্রকাশ্যে ক্ষমা চাইলেন। জসপ্রীত বুমরাহকে গতকালই তিনি মোস্ট ভ্যালুয়েবল প্রাইমেট বলেছিলেন। যা নিয়ে বিতর্কের ঝড় ওঠে।

অ্যান্ড্রু সাইমন্ডস অভিযোগ করেছিলেন তাঁকে হরভজন সিং মাঙ্কি বলেছেন। সেই মাঙ্কিগেট কাণ্ডের জল বহুদূর গড়ায়। ব্রিসবেন টেস্টে বিতর্ক প্রাইমেট শব্দ নিয়ে।

AUS vs IND

টেস্টের দ্বিতীয় দিন বুমরাহর প্রশংসা করছিলেন ব্রেট লি। ফক্স স্পোর্টসে তখনই লি-র কথার রেশ ধরে ইশা বলেছিলেন, বুমরাহ সত্যিই এমভিপি। মোস্ট ভ্যালুয়েবল প্রাইমেট। অনেকে প্রথমে ভেবেছিলেন, ইশা এমভিপি বলে বুঝি মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার বোঝাতে চাইছিলেন। কিন্তু তারপরই প্রাইমেট বলায় বিতর্কের ঝড় ওঠে।

আজ ইশা ফক্স স্পোর্টসের অনুষ্ঠানে বলেন, গতকাল আমি যে শব্দচয়ন করেছিলাম তার বহুবিধ অর্থ রয়েছে। তা সত্ত্বেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কথা যদি সঠিকভাবে বিশ্লেষণ করা হয়, তাহলে বোঝা যাবে আমি তাঁকে ভারতের অন্যতম সেরা হিসেবে প্রশংসাই করছিলাম।

বুমরাহ-সহ সকলকে তিনি যে সম্মান প্রদর্শন করে থাকেন সেটাও স্পষ্ট করেছেন ইশা। ইশার জন্ম ইংল্যান্ডে, খেলেছেন ইংল্যান্ডের হয়ে। ধারাভাষ্যকার হিসেবে জনপ্রিয়। তবে ইশার আদি বাড়ি কলকাতায়। ইশা এদিন বলেন, আমি বুমরাহর কীর্তি বোঝাতে গিয়ে ভুল শব্দ বেছেছি। সে জন্য খুবই দুঃখিত।

ইশা আরও বলেন, আমরা দুজনেই দক্ষিণ এশিয়ার। ফলে সকলেই বুঝতে পারবেন, আমার কোনও খারাপ উদ্দেশ্য ছিল না অসম্মান করার জন্য। ব্রিসবেন টেস্ট দারুণভাবে চলছে। চাইব এই বিষয়টি নিয়ে চর্চা টেস্ট ম্য়াচকে ছাপিয়ে না যায়।

প্রাইমেট শব্দের যে অর্থ বেশি প্রচলিত তা শ্রেষ্ঠ বর্গভুক্ত স্তন্যপ্রায়ী প্রাণীদের বোঝাতে। বিশেষ করে, লেমুর, গ্যালাগোস, লরিসিড, টারসিয়ার, সিমিয়ান-সহ বাঁদরদের বোঝাতেই এই শব্দের বেশি ব্যবহার। কিন্তু একইসঙ্গে গির্জাশাসিত প্রদেশের আর্চবিশপদের বোঝাতেও প্রাইমেট শব্দের ব্যবহার।

বুমরাহ যে ভারতের ১ নম্বর বোলার, তা নিয়ে সংশয় নেই। বুমরাহর ফিটনেস, তাঁর খেলা না খেলা নিয়ে সব সময়ই ফোকাস থাকে। ব্রিসবেন টেস্টেও প্রথম ইনিংসে বুমরাহ ছয় উইকেট নিয়েছেন, চলতি সিরিজে তিনিই সর্বাধিক উইকেটশিকারী। ফলে বুমরাহর শ্রেষ্ঠত্ব বোঝাতে গিয়েই ইশা যে শব্দ ব্যবহার করেছেন, তা নিয়ে শোরগোল পড়ে যায়।

আজ যখন ইশা ক্ষমা চান তখন সেই অনুষ্ঠানে ছিলেন রবি শাস্ত্রী ও অ্যাডাম গিলক্রিস্ট। শাস্ত্রী বলেন, সাহসী মেয়ে! টিভিতে ক্ষমা চাওয়া ইস্পাত-কঠিন চারিত্রিক গুণেরই পরিচয় দেয়। যাঁর কথা নিয়ে এত চর্চা, তিনিই সবটা ব্যাখ্যা করেছেন। ফলে গেম ওভার।

শাস্ত্রী আরও বলেন, মানুষের ভুল হওয়া অস্বাভাবিক নয়। আমরা সকলেই মানুষ। কোনও পরিস্থিতিতে মাইক নিয়ে কেউ ভুল করে ফেলতেই পারেন। এই বিষয়টিকে নিয়ে চর্চা এবার থামুক। শাস্ত্রীর মতামতকে সমর্থন করেন গিলক্রিস্টও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+