AUS vs IND: পারথ টেস্টে ভারতের ব্যাটিং অর্ডারের আভাস অপটাসের প্র্যাকটিসেই, সবচেয়ে সপ্রতিভ জুরেল

AUS vs IND: আজ থেকে পারথের অপটাস স্টেডিয়ামে প্র্যাকটিস শুরু করে দিল ভারত। ভারতের প্র্যাকটিসে কিছুক্ষণের জন্য ব্যাঘাত ঘটাল বৃষ্টি।

তবে শুক্রবার থেকে শুরু হতে চলা টেস্টের মহড়া ভারত সারল দারুণভাবেই। আভাস মিলল প্রথম টেস্টের ব্যাটিং অর্ডারের।

AUS vs IND

আঙুলে ফ্র্যাকচার ধরা পড়ায় শুভমান গিল পারথ টেস্টে খেলবেন না। যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করবেন লোকেশ রাহুল। কেন না, তিনি স্লিপে ফিল্ডিং প্র্যাকটিস সারলেন। নেটে ব্যাটিং করলেন। আর অভিমন্যু ঈশ্বরণ নেট প্র্যাকটিসের শেষের দিকে কয়েকটি ডেলিভারি সামলালেন।

চলতি বছর ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে একটিই টেস্ট খেলেছেন দেবদত্ত পাড়িক্কল। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দুটি ম্যাচে তাঁর রান ছিল যথাক্রমে ৩৬, ৮৮, ২৬ ও ১। পাড়িক্কলকে রেখে দেওয়া হয়েছে। আজ পাশাপাশি নেটে রাহুল ও পাড়িক্কল ব্যাট করলেন।

ওয়াকায় প্র্যাকটিস ম্যাচেও জসপ্রীত বুমরাহদের সাবলীলভাবেই সামলেছেন পাড়িক্কল। আউট হননি। আজও ছন্দেই দেখা গেল। বিরাট কোহলিকে নিয়ে সকলেরই আগ্রহ রয়েছে। বৃষ্টি শুরুর পরও কোহলি ব্যাটিং প্র্যাকটিস চালিয়ে গেলেন। প্রসিদ্ধ কৃষ্ণর নেতৃত্বে পেসারদের সামলে পরে গেলেন মুকেশ কুমারদের বোলিংয়ের মুখোমুখি হতে।

অল্প বৃষ্টির মধ্যেও কোহলি ব্যাটিং চালিয়ে যেতে বললেন ধ্রুব জুরেলকে। জুরেল অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে সাফল্য পেয়েছেন। আজও ভারতীয় ব্যাটারদের মধ্যে অনুশীলনে সবচেয়ে সপ্রতিভ দেখিয়েছে তাঁকে। সরফরাজ খানের চেয়ে তিনিই পারথ টেস্টে খেলার ব্যাপারে এগিয়ে।

সরফরাজ স্লিপে সামান্য প্র্যাকটিস করেন, এরপর নেটে বেশিরভাগ থ্রোডাউন সামলালেন। এতেই ইঙ্গিত পারথের পেস ও বাউন্স সহায়ক উইকেটে তাঁর কথা ভাবছে না ভারত। প্রসিদ্ধ অনেকক্ষণ বোলিং করলেন। তাঁকে পরামর্শ দিলেন কোহলিও।

ওয়াকার সেন্টার উইকেটে ঘণ্টাখানেক বোলিং করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। অপটাসে তিনি রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের সঙ্গে মিনিট ৪৫ বোলিং করলেন। ব্যাটিংও করেছেন। তৃতীয় পেসার হিসেবে প্রসিদ্ধই খেলবেন। হর্ষিত রাণা আজ বল না করলেও বিরাট কোহলিদের বল করতে দেখা গিয়েছে আকাশ দীপকে।

ফলে জাদেজা বা সুন্দরের মধ্যে একজন পারথে খেলবেন বলে মনে করা হচ্ছে। অশ্বিনের খেলা নির্ভর করছে বোলিং কম্বিনেশনের উপর। ভারত যদি চার পেসারে খেলে তাহলে হর্ষিত বা নীতীশ কুমার রেড্ডির অভিষেকের সম্ভাবনা। দুজনের ব্য়াটের হাত ভালো। সিম বোলিংও করতে পারেন। ফলে ব্যাটিং অর্ডার মোটামুটিভাবে চূড়ান্ত হলেও বোলিং কম্বিনেশন কেমন হয় সেটা স্পষ্ট হবে শুক্রবার সকালেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+