AUS vs IND: ব্যাটিং-বোলিংয়ের সঙ্গে জোর ফিল্ডিংয়েও, বিরাটদের অনুশীলনে রয়েছে অভিনব পরিকল্পনা, দেখুন ভিডিও

শুধু ব্যাটিং-বোলিং নয়, এখানকার সময়ে ম্যাচ জয়ের জন্য সমানভাবে গুরুত্ব পায় ফিল্ডিংও। সেটা শুধু সীমিত ওভারের ক্রিকেটের জন্য প্রযোজ্য নয় একইসঙ্গে টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে সমান প্রাসঙ্গিক। আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ বর্ডার-গাভাসকর ট্রফি। পারথে প্রথম ম্যাচের আগে বিশেষ ট্রেনিং দেখা গেল ভারতীয় দলের ফিল্ডিং।

সিমুলেটেড ট্রেনিং ম্যাচে ভারতীয় দলের ক্রিকেটাররা দুই দিন ধরে ব্যাটিং এবং বোলিং পুরো দমে করেন। তবে সিমুলেটেড ট্রেনিং ম্যাচ শেষে টেস্ট শুরুর দুই আগে দেখা গেল বিরাট-বুমরাহদের বিশেষ ধরনের ফিল্ডিং অনুশীলন। বুধবার বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, সেখানে তুলে ধরা হয়েছে ভারতীয় দলের ফিল্ডিংয়ের অনুশীলন এবং ফিল্ডিং কোচ টি দিলীপের বক্তব্য।

সাধারণত বাউন্ডারি লাইনে বল গেলে ফিল্ডাররা সরাসরি থ্রো করে সেই বল ফেরত পাঠান। কিন্তু ডনের দেশে মাঠের আয়োতন বেশ বড়। ফলে বাউন্ডারি লাইন থেকে বল সরাসরি উইকেটে আসতে সময় লাগবে। তাই বাউন্ডারি লাইনে বল গেলে তা যাতে দ্রুত ফেরত পাঠিয়ে দেওয়া যায় সেই পদ্ধতিতে অনুশীলন করলেন ভারতীয় ক্রিকেটাররা।
বিসিসিআইয়ের প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে, বাউন্ডারি লাইন থেকে দুই ক্রিকেটারের মাধ্যমে বল আসছে উইকেটে। বাউন্ডারি লাইনে থাকা এক জন বল ধরে তা মাঠের মাঝে থাকা কোনও ক্রিকেটারকে দিচ্ছেন, সেই ক্রিকেটার ততধিক দ্রুততার সঙ্গে বল ফেরত পাঠাচ্ছেন উইকেটে। এমনকি বাউন্ডারি লাইনে বল গেলে একজন ব্যাক আপ ফিল্ডার সেখানে পৌঁছে যাচ্ছেন। এই ধরনের ফিল্ডিং অনুশীলন আগে ভারতীয় দলের শিবিরে দেখা যায়নি।


ভারতীয় দলের ফিল্ডিং কোচ এই প্রসঙ্গে বলেছেন, আমরা গোটা দলকে একসঙ্গে করে ফিল্ডিং অনুশীলন করছি, যেটা ম্যাচের সঙ্গে সাযুজ্য আছে। আমরা পরিকল্পনা করেছি বাউন্ডারি লাইনে থাকা ফিল্ডার একটা লং থ্রোয়ের মাধ্যমে বল ফেরত পাঠাবে না, দুটি ভাগে থ্রো হবে। এই অনুশীলনের মাধ্যমে ক্রিকেটারা ম্যাচের সময় সচেতন থাকবেন যে তঁার সতীথ্ ক্রিকেটার কোথায় আছেন, ফিল্ডার উঠে দাঁরিয়ে ফের দেখে অন্য একজন বল দিতে অনেক সময় লেগে যায়। এই সময় বাঁচানো যাবে।

একইসঙ্গে ভারতীয় দলের ফিল্ডিং কোচ আরও বলেছেন, এই অনুশীলন সেশনের পর আমি খুব খুশি, ক্রিকেটাররা নিজেদের ১০০ শতাংশ দিয়েছে, ক্রিকেটাররা হাসি মজার সঙ্গে অনুশীলন করেছে, শুধু এই ক্যাচ নেওয়ার ক্ষেত্রেই শুধু নয় স্লিপ বা রানিং ক্যাচ নেওয়ার সময়ই তাঁরা তাদের দক্ষতা দেখিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+