AUS vs IND: ব্যাটিংয়ের মতোই ফ্লপ ফিল্ডিংয়েও! লজ্জার পরিসংখ্যানে শীর্ষে কোহলি, তালিকায় আছেন কারা?

খারাপ সময় যেন কিছুতেই কাটছে না বিরাট কোহলি। ব্যাট হাতে রান নেই, নিউজিল্যান্ড সিরিজের পর ডনের দেশে এসে প্রথম ইনিংসে সুপার ফ্লপ। এমনকি ফিল্ডিংয়ের হালও বেশ খারাপ কিং কোহলির। প্রথম দিনে ব্যাটিংয়ের মতোই সমালোচনার মুখে কোহলির ফিল্ডিং।

ব্যাটিংয়ের মতোই কোহলির ফিল্ডিংয়ের মান যথেষ্ট ভালো, ইতিপূর্বে নিজেকে দলের অন্যতম সেরা ফিল্ডার হিসেবে প্রমাণ করেছেন। কিন্তু ব্যাটে রান না পাওয়ায় বিরাটের আত্মবিশ্বাসও কি তলানিতে। না হলে সহজ ক্যাচ ফস্কাবেন কেন, শেষ পাঁচ বছরে কোহলি কিন্তু ক্যাচ ফস্কানোর নিরিখে ভারতীয়দের মধ্যে শীর্ষে আছেন। এই পরিসংখ্যান কিন্তু বিরাট কোহলির জন্য খুবই লজ্জাজনক।

ভারতীয় দলে বিরাট কোহলির হাত অত্যন্ত ভরসাযোগ্য, তাঁর হাতে ক্যাচ গেলে নিশ্চিতে থাকেন বোলাররা। কিন্তু সাম্প্রতিক সময় বিরাটের ব্যাটের মতোই ফিল্ডিংয়ের মানও নেমে গিয়েছে। ২০১৯ সাল থেকে ক্যাচ ফস্কানোর নিরিখে ভারতীয়দের মধ্যে সবার উপরে আছেন কিং কোহলি। শেষ পাঁচ বছরে ৪৭টি ক্যাচ ফস্কেছেন কোহলি। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন রোহিত। তাঁর ক্যাচ ফস্কানোর সংখ্যা ২১, রাহুলও ২১টি ক্যাচ তালুবন্দি করতে পারেননি। মহম্মদ সিরাজের সংখ্যা ২০।

পারথে প্রথম ম্যাচের প্রথম দিনে কোহলি লাবুশেনের একটি সহজ ক্যাচ তালুবন্দি করতে পারলেন না। কিন্তু, বলটা অজি ব্যাটারের কানা লেগে সোজা দ্বিতীয় স্লিপে চলে যায়। সেখানেই ফিল্ডিং করছিলেন কোহলি। বলটা তাঁর হাতের দুই তালুর মধ্যে জমা পড়লেও, শেষপর্যন্ত তা ফসকে যায়।

বল ধরেও নিয়েছিলেন কোহলি। বুমরাহ সহ বাকিরা সেলিব্রেশনে শুরু করে দেন। হঠাৎই বিরাট সিগন্যাল দেন ক্যাচ তালুবন্দি করা সম্ভব হয়নি। ক্যাচ নিলেও তাড়াহুড়োয় তা হাতে রাখা সম্ভব হয়নি।

AUS vs IND: টেস্টে দ্বিতীয়বার ০ রানে আউট হলেন, স্মিথকে আউট করে নজির বুমরাহের
তৃতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা রাহুল তো বিরাটের হাতে ক্যাচটা ধরা পড়েছে দেখে সেলিব্রেশনের ভঙ্গিমায় দৌড়াতে শুরু করে দেন। বুমরাহও নিজস্ব কায়দায় উচ্ছাস শুরু করে দেন। দুই তারকা একে অপরের কাছে অভিনন্দন জানাতেও চলে গিয়েছিলেন। কিন্তু তখনই ভারপ্রাপ্ত অধিনায়ক বুঝতে পারেন যে ক্যাচ ফেলে দিয়েছেন কোহলি। রীতিমতো বিরক্তি ধরা পড়ে তাঁর মুখে। যদিও এদিনই উসমান খোয়াজার ক্যাচ নেন কোহলি, সেটা বুমরাহের বলেই।

যদিও দিনের শেষে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দিয়েছে ভারত। এমনকি দিনের খেলা শেষে স্টেডিয়াম ত্যাগ করার সময় এক ভক্তের আবদারে অটোগ্রাফও দিলেন কোহলি। দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে রয়েছে অনেক প্রত্যাশা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+