AUS vs IND: ঐতিহ্যের মেলবোর্নে বর্ণবিদ্বেষের কালো ছায়া, গ্যালারিতে ভারতীয়দের কূটুক্তি অজি সমর্থকদের!
ভারত-অস্ট্রেলিয়া সিরিজ হবে আর বিতর্ক হবে না তাই হয় নাকি! মাঠ এবং মাঠের বাইরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকে বর্ডার-গাভাসকর ট্রফি। চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে সব থেকে বেশি বিতর্ক হয়েছে মেলবোর্নে। এবার সেই তালিকায় যুক্ত হল বর্ণবিদ্বেষও।
মেলবোর্ন বিমানবন্দরে বিরাট কোহলির সঙ্গে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের প্রতিনিধির উত্তপ্ত বাক্য বিনিময় থেকে রবীন্দ্র জাদেজা-আকাশ দীপের সাংবাদিক সম্মেলনে ভাষা বিতর্ক একের পর এক বিতর্কিত ঘটনার সাক্ষী থেকেছে মেলবোর্ন। কিন্তু মেলবোর্ন থেকে ভারত অস্ট্রেলিয়া দুই দলই সিডনিতে চলে এসেছে। কিন্তু বিতর্কে রেশ যেন কিছুতেই কাটছে না।

“Where’s your visa” pic.twitter.com/foVQFkFUqH
— auspill (@aus_pill) January 2, 2025
ভিডিও দেখা গিয়েছে ভারতীয় সমর্থকদের ঘিরে বর্ণবিদ্বেষ মূলক মন্তব্য করছেন অস্ট্রেলিয়ান সমর্থকরা। এমনকি সেই ভিডিওতে শোনা গিয়েছে অস্ট্রেলিয়ান সমর্থকরা ভারতীয়দের বলছেন তোমাদের ভিসা কোথায়! সোশ্যাল মিডিয়ায় অস্ট্রেলিয়ান সমর্থকদের এহেন আচরণের তীব্র নিন্দা করেছেন ভারতীয় সমর্থকরা।
AUS vs IND: ঝড়ের গতিতে রান করে অস্ট্রেলিয়ার মাটিতে নয়া রেকর্ড, সচিনের থেকে সার্টিফিকেট পেলেন পন্থ
এর আগে বর্ডার গাভাসকর ট্রফিতে গ্যালারি থেকে ভারতীয় দলের ক্রিকেটার মহমম্দ সিরাজকে বর্ণবিদ্বেষ মূলক মন্তব্য করা হয়েছিল। এমনকি চলতি মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার সমর্থকদের আচরণ মেনে নিতে পারেননি বিরাট কোহলিও আউট হয়ে সাজে ঘরে ফেরার পথে তাঁকে যেভাবে উত্তপ্ত করা হয়েছিল তাতে তিনি কড়া প্রতিক্রিয়া দেন.
যদিও ভারতীয় দলের পক্ষ থেকে সরকারিভাবে বিষয়টি নিয়ে স্টেডিয়াম কর্তৃপক্ষের কাছে কোন রকম অভিযোগ জানানো না হওয়ায় কোন ব্যবস্থা নেওয়া হয়নি গ্যালারির ওই অংশের সমর্থকদের বিরুদ্ধে। এবার বর্ণবিদ্বেষ মূলক বিতর্কেও সূত্রপাত হলো। এখন দেখার ক্রিকেট অস্ট্রেলিয়া এই ঘটনা নিয়ে কোনও ব্যবস্থা নেয় কিনা। গত ২৬ ডিসেম্বর থেকে শুরু হয় বক্সিং ডে টেস্ট। ভারত অস্ট্রেলিয়ার কাছে ১৮৪ রানে ভারত।












Click it and Unblock the Notifications