AUS vs IND: ব্রিসবেন টেস্ট ভারতীয় ব্যাটারদের কাছে বড় চ্যালেঞ্জ, সাফল্য নেই বিরাট, রোহিতেরও

AUS vs IND: ব্রিসবেন টেস্ট বরাবরই ভারতীয় ব্যাটারদের কাছে চ্যালেঞ্জ। মাত্র তিনজন ব্যাটারই গাব্বায় শতরান পেয়েছেন। রোহিত শর্মা, বিরাট কোহলিদেরও সাফল্য নেই।

ভারতের কোনও প্লেয়ারই এই স্টেডিয়ামে টেস্টে মোট রান দুশোর উপর নিয়ে যেতে পারেননি। এতেই স্পষ্ট, এবারও ভারতকে বড় চ্যালেঞ্জের মুখেই পড়তে হতে পারে।

AUS vs IND

ব্রিসবেনের গাব্বায় ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক রান এমএল জয়সীমার। ১টি টেস্টে ২ ইনিংসে তিনি ১৭৫ রান করেছিলেন। সর্বাধিক ১০১। তাঁর পরেই রয়েছেন মুরলী বিজয়। তিনি ১টি টেস্টে ২ ইনিংসে মোট ১৭১ রান পেয়েছেন। সর্বাধিক স্কোর ১৪৪।

অজিঙ্ক রাহানে ব্রিসবেনে ২টি টেস্ট খেলে ৪ ইনিংসে মোট ১৫২ রান করেছেন। ১টি অর্ধশতরান, সর্বাধিক স্কোর ৮১। সৌরভ গঙ্গোপাধ্যায় ২০০৩ সালে ব্রিসবেন টেস্টে ১টি ইনিংসেই ব্য়াট করেছিলেন। ১৪৪ রান করেন, টেস্ট ড্রয়ের পর ম্যাচের সেরাও নির্বাচিত হন।

চেতেশ্বর পূজারা ব্রিসবেনে ২টি টেস্টে ৪ ইনিংসে ১৪২ রান করেছেন। তাঁর রয়েছে ১টি অর্ধশতরান, সর্বাধিক স্কোর ৫৬। মনসুর আলি খান পতৌদি ব্রিসবেনে ১টি টেস্টে ২টি ইনিংসে ১২২ রান করেছিলেন। একটিই অর্ধশতরান পেয়েছেন। সর্বাধিক স্কোর ৭৪।

২০২১ সালে ভারত ব্রিসবেন টেস্টে জিতে অজিদের সিরিজে হারিয়েছিল। ঋষভ পন্থ প্রথম ইনিংসে ২৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৮৯ রানে অপরাজিত ছিলেন। ফলে তাঁর ব্রিসবেনে টেস্টে মোট ১১২ রান রয়েছে। সেই টেস্টে শুভমান গিল প্রথম ইনিংসে ৭ ও দ্বিতীয় ইনিংসে ৯১ রান করেন। ফলে তাঁর মোট রান ৯৮।

ভারত অধিনায়ক রোহিত শর্মা ব্রিসবেনে ২টি টেস্ট খেলেছেন। ২০১৪ সালের গাব্বা টেস্টে তাঁর দুই ইনিংসে রান ছিল যথাক্রমে ৩২ ও ০। ২০২১ সালে রোহিত ব্রিসবেন টেস্টে করেন যথাক্রমে ৪৪ ও ৭। বিরাট কোহলি ২০১৪ সালে ব্রিসবেনে একটিই টেস্ট খেলেছেন। দুই ইনিংসে তাঁর রান ছিল যথাক্রমে ১৯ ও ১।

ব্রিসবেন টেস্টে সর্বাধিক রানের নজির রয়েছে রিকি পন্টিংয়ের দখলে। তিনি এখানে ১৭টি টেস্টে ১৩৩৫ রান করেছেন, ৪টি শতরান ও ১০টি হাফ সেঞ্চুরি-সহ। মাইকেল ক্লার্কের রয়েছে ১০ টেস্টে ১০৩০ রান, পাঁচটি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরি আছে। গ্রেগ চ্যাপেল ৭ টেস্টে ১০০৬ রান করেছেন। পাঁচটি শতরান ও চারটি অর্ধশতরানের সৌজন্যে। শুভমান গিল বা ঋষভ পন্থরা চাইবেন এই মাঠে ২০০ টেস্ট রানের মাইলফলক ছুঁতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+