AUS vs IND: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত রোহিতের, ভারতীয় দলে তিন পরিবর্তন, জানুন টিম ইন্ডিয়ার প্রথম একাদশ

পারথে প্রথম ম্যাচে অনায়াস জয় পাওয়ার পর ভারতীয় দলের মিশন এবার অ্যাডিলেড। শুক্রবার থেকে অ্যাডিলেডের ওভালে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে অস্ট্রেলিয়া ও ভারত। পিঙ্ক বলের এই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে।

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি জানিয়েছেন প্রথম দিকে উইকেট শুকনো ছিল, কিন্তু এখন ঘাস কেটে ফেলা হয়েছে। সময় যত যাবে ততই উইকেটে ব্যাটিংয়ের জন্য সুবিধা হবে। ভারতীয় দলে তিনটি পরিবর্তন হল। দলে ফিরলেন রোহিত, গিল এবং অশ্বিন। বসানো হল দেবদত্ত, জুরেল এবং ওয়াশিংটন সুন্দরকে।

রোহিত বলেন, বিরতি অবশ্যই দলের জন্য ইতিবাচক দিক, কারণ একটা একটা দীর্ঘ সিরিজ, একইসঙ্গে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আমরা পারথে যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করতে চাই। দলের সাজঘর অত্যন্ত চাঙ্গা। বিশেষ করে পেস বোলিং বিভাগ। আমি ২ সপ্তাহ হল এখানে এসেছি, ফলে মানিয়ে নেওয়ার সময় পেয়েছি।

অ্যাডিলেডের পিচের ঘাস অনেকটাই ছেটে ফেলা হয়েছে। প্রথম দিকে পিচে ৬ মিমি ঘাস ছিল, তবে সুনীল গাভাসকর মনে করছেন ব্যাটিংয়ের জন্য ক্রিকেটারদের সুবিধা হবে। তবে অ্যাডিলেডের আকাশ মেঘলা রয়েছে।

বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে ছিলেন না রোহিত। পারথে বুমরাহর নেতৃত্বে সহজেই জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। ভারত অধিনায়ক রোহিত শর্মা ম্যাচের আগের দিনই নিশ্চিত করে দিয়েছেন, তিনি মিডল অর্ডারেই নামবেন। যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করবেন লোকেশ রাহুলই।ভারতীয় দলের ব্যাটিং অর্ডারে ৬ নম্বরে নাম রয়েছে রোহিতের।

বর্ডার-গাভাসকর ট্রফিতে দুরন্তভাবেই সূচনা করেছে ভারতীয় দল। পারথে ইতিমধ্যেই টিম ইন্ডিয়া বিরাট ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। অ্যাডিলেডে অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়েই নামবে ভারত।

ঘরের মাঠে প্রথম ম্যাচে হেরে চাপে আছে অস্ট্রেলিয়া দলই। ফলে অ্যাডিলেডে কামিন্সরা সমতা ফেরানোর মরিয়া লক্ষ্য নিয়েই মাঠে নামছেন। দিন-রাতের টেস্টে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে রেকর্ড অত্যন্ত ভালো এখনও পর্যন্ত গোলাপি বলে টেস্টে একটি ম্যাচেও তারা হারিনি। এর আগে শেষবার ভারত যখন অস্ট্রেলিয়ার মাটিতে গোলাপি বলের ম্যাচ খেলেছিল তখন লজ্জাজনকভাবে হাঁরতে হয়েছিল। ২০২২ সালে ভারত বেঙ্গালুরুতে ঘরের মাঠে শেষ গোলাপি বলের টেস্ট ম্যাচ খেলেছিল।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইয়ে ভারত রয়েছে এক নম্বরে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা বর্তমানে রয়েছে দু নম্বরে এবং তিন নম্বরে আছে অস্ট্রেলিয়া।ভারতের পার্সেন্টেজ অব পয়েন্টস আপাতত ৬১.১১ শতাংশ। দক্ষিণ আফ্রিকার হলো ৫৯.২৬ শতাংশ, অস্ট্রেলিয়ার ৫৭.৬৯ শতাংশ।

অস্ট্রেলিয়া দল- উসমান খোয়াজা, নাথান ম্যাকসুইনি, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ঁ, স্কট বোল্যান্ড।

ভারতের একাদশ- যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, শুভমান গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), আর অশ্বিন, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+