AUS vs IND: ডনের দেশে দাপুটে পারফরম্যান্স ভারতের, বুমরাহের নেতৃত্বে পারথে বিরাট জয় টিম ইন্ডিয়ার
পারথ টেস্টে ঐতিহাসিক জয় ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ২৯৫ রানে জয় পেল ভারত। সেই সঙ্গে বর্ডার-গাভাসকর ট্রফির সূচনাটা দুরন্তভাবেই করল ভারত। সিরিজের শুরুতেই ১-০ ফলে এগিয়ে গেল ভারতীয় দল। অস্ট্রেলিয়া মাটিতে টেস্টে সবথেকে বড় রানে জয় পেল ভারত।
তৃতীয় দিনের শেষেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টেই জয়ের হাতছানি ছিল ভারতের সামনে। চতুর্থ দিনেই জয় হাসিল করে নিল ভারত। প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়ার পর এভাবেও পারথের মাঠে ফিরে আসতে পারে ভারত, তা হয়ত কেউ কল্পনা করতে পারেনি।

চতুর্থ দিনের শুরু থেকেই অজি ব্যাটারদের উপর শাসন শুরু করেন ভারতীয় বোলাররা। দিনের শুরুতেই খোয়াজাকে আউট করেন সিরাজ। এরপর স্মিথ এবং ট্রাভিস হেড জুটি জমাট পার্টনারশিপ তৈরি করার চেষ্টা করেন। কিন্তু স্মিথ যেন অতীতের ছায়া মাত্র। প্রথম ইনিংসে ০ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১৭ রান করে সিরাজের বলেই আউট হলেন।
অজিদের ইনিংসকে একাই টানতে থাকেন হেড। কিন্তু তাঁর একার পক্ষে পরাজয় আটকানো সম্ভব ছিল না। শেষ পর্যন্ত ১০১ বলে ৮৯ রান করে আউট হলেন হেড। মার্শ ৪৭ রান করে নীতীশের বলে আউট হলেন। এরপরই জয়ের প্রতীক্ষা শুরু হয়ে য়ায। মিচেল স্টার্ক ১২ রানে সুন্দরের বলে আউট হলেন, চা পানের বিরতির আগেই ভারত ৮ উইকেট হারিয়ে ফেলেছিল। লিয়ঁ ০ রানেই সুন্দরের বলে আউট হলেন। শেষ পর্যন্ত অজিদের ইনিংস শেষ হল ২৩৮ রানে।
ভারতীয় দলের হয়ে বুমরাহ ও সিরাজ দ্বিতীয় ইনিংসে তিনটি করে উইকেট নেন, দুটি উইকেট নেন সুন্দর, একটি করে উইকেট পান নীতীশ ও রানা।
প্রথম ইনিংসে ১৫০ রানে অল আউট হয়ে যায় ভারত। কিন্তু বুমরাহ- হর্ষিতদের দুরন্ত বোলিংয়ে ভর করে ভারত ম্যাচে ফিরে আসে। প্রথম ইনিংসে ১০৪ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া, দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ১৭৮ । দ্বিতীয় দিনে যেখানে খেলা শেষ করেছিলেন যশস্বী তৃতীয় দিনে সেখান থেকেই শুরু করেন
রীতিমতো অস্ট্রেলিয়ান বোলারদের উপর শাসন করতে থাকেন ভারতের তরুণ ব্যাটার। কামিন্স-স্টার্কদের বিরুদ্ধে পারথের পিচে অবলীলায় ব্যাট করলেন। শনিবারই ব্যাট করতে নেমে ৯০ রান করে রেখেছিলেন যশস্বী। রবিবার তৃতীয় দিনের সকালে দ্রুত শতরান পূরণ করলেন। যশস্বী শতরান পেলেও নিজের রানকে খুব বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারলেন না। ১৭৬ বলে ৭৭ রান করে আইট হলেন রাহুল। ১৬১ রান করে এবং একাধিক রেকর্ড তৈরি করে আউট হন যশস্বী।
তিন নম্বরে ব্যাট করতে নামা দেবদত্ত ২৫ রান করে আউট হলেন। পন্থ এবং জুরেল ১ রান করেই আউট হলেন। কিন্তুপ এরপরই শুরু কোহলি শো। ১৪৩ বলে ১০০ রানের দুরন্ত ইনিংস খেললেন। প্রথম ম্যাচ জয়ের পরই উচ্ছাসে ভাসলেন ভারতীয় দলের ক্রিকেটাররা।












Click it and Unblock the Notifications