AUS vs IND: অজি বোলারদের উপর শাসন যশস্বী-রাহুলের, দ্বিতীয় দিনের শেষেই সুবিধাজনক জায়গায় ভারত

পারথে দ্বিতীয় দিনের সুবিধাজনক জায়গায় ভারত। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মুখে পরতে হলেও দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই জমাট ব্যাটিং করতে শুরু করেছে ভারত। প্রথম দিনের শেষেই অজিদের চাপে রাখার কাজটা শুরু করেছিলেন জসপ্রীত বুমরাহ এবং হর্ষিত রানারা। আর দ্বিতীয় দিনের বেলাশেষে রাহুল-যশস্বীর ব্যাটে আরও কোণঠাসা অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে ১৫০ রানে অল আউট হয়ে যায় ভারত। কিন্তু বুমরাহ- হর্ষিতদের দুরন্ত বোলিংয়ে ভর করে ভারত ম্যাচে ফিরে আসে। প্রথম ইনিংসে ১০৪ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া, দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৭৮ । ২১৮ রানের লিড ভারতের। কেএল রাহুল ৬২ রানে এবং যশস্বী ৯০ রানে অপরাজিত আছেন।

Yashasvi Jaiswal

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১০৪ রানে অলআউট করার পরে ৪৬ রানের গুরুত্বপূর্ণ লিড পায় ভারত। এর ফলে কিছুটা এগিয়ে থেকেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারতীয় দল। প্রথম ইনিংসে একেবারে ফ্লপ হয়েছিল ভারতের ওপেনিং । মাত্র পাঁচ মাত্র পাঁচ রানের মধ্যেই প্রথম উইকেটের পতন ঘটেছিল। শূন্য রান করে সাজঘরে ফিরে গিয়েছিলেন জয়সওয়াল।।

কিন্তু দ্বিতীয় ইনিংসে দেখা একেবারে উল্টো চিত্র। অজি পেস আক্রমণ সামলে শুরু থেকেই ব্যাটা হতে জমাট ব্যাটিং করতে শুরু করলেন ভারতের দুই ওপেনার। একই সঙ্গে ১০০ রানের পার্টনারশিপ তৈরি করে একটু নতুন রেকর্ড করলেন রাহুল এবং যশস্বী। এই দুই জনে হলেন ভারতের প্রথম ওপেনিং জুটি যারা ২০০৪ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে ১০০ রানের পার্টনারশিপ তৈরি করলেন।

অস্ট্রেলিয়ান বোলারদের কার্যত দুটি সেশনে শাসন করে গেলেন ভারতের দুই ব্যাটসম্যান। কারণ মধ্যাহ্নভোজের বিরতির আগেই অস্ট্রেলিয়ারকে অলআউট করে দেয়। ভারত এরপর লাঞ্চের বিরতির পর ব্যাট করতে হবে টিম ইন্ডিয়া। ভারতের দুই ওপেনিং ব্যাটার অর্ধশতরান করলেন।

পারথের পিচে আগ্রাসী মেজাজে ব্যাটিং করলেন যশস্বী। মাঝেমধ্যেই হাতের সমস্যা হচ্ছিল। ফিজিও-র কাছ থেকে পরিষেবাও নিচ্ছিলেন। কিন্ত খেলা চালিয়ে গেলেন। তাঁর ৯০ রানের ইনিংসে ছি্ল সাতটি চার এবং দুটি ছক্কা রাহুলের ৬২ রানের ইনিংসে আছে চারটি চার। তৃতীয় দিনে লিড যত বৃদ্ধি পাবে ততই সুবিধা ভারতের।

কিন্তু প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ানদের স্কোর ছিল ৭ উইকেটে ৬৭ রান। দ্বিতীয় দিনের প্রথম দুই ঘণ্টার মধ্যেই অস্ট্রেলিয়ানদের বাকি তিন ব্যাটার সাজঘরে ফিরে যান।ভারতের হয়ে বুমরাহ ১৮ ওভারে ৩০ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। সিরাজ ১৩ ওভারে ২০ রানে ২ উইকেট নিয়েছেন. রানা ৩ উইকেট পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+