Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AUS vs IND: মেলবোর্নে জিততে ভারতকে গড়তে হবে রান তাড়ার রেকর্ড, অস্ট্রেলিয়ার শেষ উইকেট জুটি ভোগাল রোহিতদের

AUS vs IND: মেলবোর্নে টেস্ট জয়ের হ্যাটট্রিক সারতে ভারতের দরকার নয়া রেকর্ড। ২০১১ সালের পর থেকে কোনও টেস্টে এমসিজিতে হারেনি ভারত।

২০১১ সালে অজিদের কাছে হারতে হয়েছিল ১২২ রানে। ২০১৪ সালে মেলবোর্ন টেস্ট ড্র রাখে ভারত। ২০১৮ ও ২০২০ সালে জেতে যথাক্রমে ১৩৭ রান ও ৮ উইকেটে।

AUS vs IND

মেলবোর্নে সবচেয়ে বেশি ৩৩২ রান তাড়া করে জেতার নজির রয়েছে ৯৬ বছর আগে। সেবার ইংল্যান্ড ৩ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। এর পাশাপাশি ২৫০-র উপর রান তাড়া করে জেতার নজির রয়েছে আরও ৬টি টেস্টে।

১৯৬১ সালের ফেব্রুয়ারিতে রিচি বেনোর অস্ট্রেলিয়া ২৫৮ রানের টার্গেটে পৌঁছেছিল ফ্র্যাঙ্ক ওরেলের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তারপর আড়াইশোর উপর রান তাড়া করে জেতার নজির নেই এমসিজিতে।

ইতিমধ্যেই অস্ট্রেলিয়া এগিয়ে গিয়েছে ৩৩৩ রানে। একটা সময় অজিরা ১১ রানের মধ্যে চারটি উইকেট হারিয়েছিল। সেই পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া সম্ভবও হয়। ৬৪.১ ওভারে ১৭৩ রানে পড়েছিল নবম উইকেট। এরপর আর নাথান লিয়ঁ ও স্কট বোল্যান্ডের জুটি ভাঙতে পারেনি ভারত।

চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৮২ ওভারে ৯ উইকেটে ২২৮। দিনের শেষ ওভারে জসপ্রীত বুমরাহর বলে রোহিত শর্মা স্লিপে ক্যাচ ধরলেও সেই বলটি নো বল হয়। লিয়ঁ ৫৪ বলে ৪১ ও বোল্যান্ড ৬৫ বলে ১০ রানে অপরাজিত।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ১১৬ বলে সর্বাধিক ৫৭ রান উঠেছে লাবুশেন ও কামিন্সের জুটিতে। শেষ উইকেটে অবিচ্ছেদ্য জুটিতে ১১০ বলে ইতিমধ্যেই ৫৫ রান যোগ করেছেন লিয়ঁ ও বোল্যান্ড, যা দ্বিতীয় সর্বাধিক।

অস্ট্রেলিয়া এমসিজিতে শেষবার হেরেছিল ভারতের কাছেই ২০২০ সালে। তারপর টানা তিনটি টেস্টে জিতেছে। যার মধ্যে দুটি ইনিংসে জয়। যশস্বী জয়সওয়ালের তিনটি-সহ কয়েকটি ক্যাচ ফেলা ও কিছু দুর্ভাগ্য সঙ্গী না হলে অজিদের কম রানে বেঁধে ফেলতে পারতো ভারত।

মার্নাস লাবুশেন ১৩৯ বলে সর্বাধিক ৭০ রান করেন। অধিনায়ক প্যাট কামিন্স ৯০ বলে ৪১ রান করেছেন। এই দুজনেরই ক্যাচ ফেলেন যশস্বী, যার ফায়দা তুলে তাঁরা গুরুত্বপূর্ণ রান যোগ করেন। স্যাম কনস্টাস ৮, উসমান খোয়াজা ২১, স্টিভ স্মিথ ১৩, ট্রাভিস হেড ১, মিচেল মার্শ ০, অ্যালেক্স ক্যারি ২, মিচেল স্টার্ক ৫ রান করেন।

ভারতীয় বোলারদের মধ্যে সফলতম জসপ্রীত বুমরাহ। তিনি ৭টি মেডেন-সহ ২৪ ওভারে ৫৬ রান দিয়ে চার উইকেট নিলেন। এদিনই তিনি একাধিক নজির গড়ে ২০০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই সবচেয়ে বেশি ৬১টি উইকেট তাঁর।

চলতি সিরিজে এখনও অবধি ২৯টি উইকেট নিয়েছেন বুমরাহ, যা সর্বাধিক, তাঁর কেরিয়ারেও কোনও সিরিজে সবচেয়ে বেশি। মহম্মদ সিরাজ চারটি মেডেন-সহ ২২ ওভারে ৬৬ রান দিয়ে তিন উইকেট নেন। রবীন্দ্র জাদেজার ১৪ ওভারে ২টি মেডেন। ৩৩ রান দিয়ে ১টি উইকেট পান জাদেজা।

মিচেল স্টার্ক রান আউট হন। জসপ্রীত বুমরাহর বলে ২ রান নিতে গিয়েছিলেন। কিন্তু বুমরাহর বল যাতে খেলতে না হয় সে কারণে স্ট্রাইক নিজের কাছে রাখতে চেয়েছিলেন কামিন্স। স্টার্ক অনেকটা দৌড়ে গিয়েছিলেন। কামিন্স ফিরতে বলেন। কিন্তু ঋষভ পন্থ গ্লাভস খুলে সরাসরি থ্রো-এ নন-স্ট্রাইকার প্রান্তের উইকেট ভেঙে দেন।

২০১৩ সালে অস্ট্রেলিয়া অ্যাশেজের বক্সিং ডে টেস্ট এমসিজিতে জেতে ২৩১ রানের টার্গেট তাড়া করে। ভারত ২০২১ সালে ব্রিসবেন টেস্টে ৩২৮ রান তাড়া করে জিতেছিল ৩ উইকেটে। ঋষভ পন্থ ৮৯ রানে অপরাজিত ছিলেন। চলতি সিরিজে নিষ্প্রভ পন্থের ব্যাট এবার এমসিজিতে জ্বলে উঠবে কিনা তা নিয়ে চর্চা শুরু করেছেন ধারাভাষ্যকাররাও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+