AUS vs IND: অ্যাডিলেডে ম্যাচের নিয়ন্ত্রণ নিচ্ছে অজিরা, প্রথম দিনের শেষেই চাপে ভারত

পারথে হারের পর অ্যাডিলেডে জয়ে ফিরতে মরিয়া অস্ট্রেলিয়া। অ্যাডিলেড ওভালের প্রথম দিনের খেলা শেষে কিছুটা হলেও সুবিধাজনক জায়গায় রয়েছে অজিরা। ভারতের প্রথম ইনিংস ১৮০ রানে সমাপ্ত হওয়ার পর প্রথম দিনের শেষে অজিদের রান ১ উইকেটে ৮৬।

টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্ত ভারতীয় ব্যাটাররা পারথের মতোই ব্যর্থ হলেন অ্যাডিলেডের প্রথম ইনিংসে। ১৮০ রানেই প্রথম ইনিংস শেষ হয় ভারতের। তবে ভারতীয় দলকে লজ্জার হাত থেকে রক্ষা করলেন নীতীশ কুমার রেড্ডি। তাঁর আগ্রাসী ব্যাটিংয়ের সৌজন্যেই কিছুটা হলেও মানরক্ষা করে ভারত।

AUS vs IND: পিঙ্ক বলে নয়া নজির গড়লেন স্টার্ক, ছয় উইকেট নিয়ে শুনতে হল আইপিএল নিয়ে ভালোবাসার কথাও

টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারের প্রথম বলেই আউট হন যশস্বী। এরপর কেএল রাহুল এবং শুভমান গিল ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। কিন্তু ৬৪ বলে ৩৭ রান করে আউট হলেন রাহুল। ৫১ বলে ৩১ রান করে বোল্যান্ডের বলে আউট হলেন গিল। বিরাট ৮ বলে ৭, রোহিত ২৩ বলে তিন রান করে আউট হলেন। ২১ রান করে সাজঘরে ফিরলেন পন্থ। ২২ বলে ২২ রান করে নীতীশকে কিছুটা সঙ্গ দিলেন অশ্বিন।

আগ্রাসী ব্যাটিং করে ভারতকে বিপদের হাত থেকে রক্ষা করলেন নীতীশ কুমার রেড্ডি। ৫৪ বলে ৪২ রানের ইনিংস খেললেন। তাঁর ইনিংসে ছিল তিনটি করে চার ছক্কা। এরপর বুমরাহ, রানা ০ করে আউট হলেন। ফলে ১৮০ রানের বেশি করতে পারল না ভারত। দ্বিতীয় দিনের শুরুতে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে ভারতের বোলারদের জন্য।

ভারতের ব্যাটিংয়ে একাই ধস নামালেন স্টার্ক। শুক্রবার যশস্বী, রাহুল, বিরাট, নীতীশ রেড্ডি, আর অশ্বিন, হর্ষিত রানার মতো ছয় ভারতীয় ব্যাটারকে সাজঘরে ফেরালেন সেইসঙ্গে চার বার গোলাপি বলের টেস্টে পাঁচ উইকেট সংগ্রহ করলেন।
অ্যাডিলেডে পিঙ্ক বলের তৃতীয় সেশনে বল করতে নামে ভারতীয় দল। ১৮০ রানের পুঁজি নিয়ে বোলিং করতে নেমে প্রথম দিনের তৃতীয় সেশনে হতাশই করল ভারতীয় বোলিং বিভাগ। ভারতীয় বোলারদের মধ্যে ১১ ওভারে ১৩ রান দিয়ে ১ উইকেট সংগ্রহ করেছেন বুমরাহ। সিরাজ, নীতীশ, রান, অশ্বিন কেউই উইকেট পেলেন না।

১৮০ রানের পুঁজি নিয়ে বোলিং করতে নেমে প্রথম দিনের তৃতীয় সেশনে হতাশ করলেন ভারতীয় বোলাররা। যে উইকেটে আগুনে বোলিং করলেন স্টার্ক, বোল্যান্ড, প্যাট কামিন্সরা সেখানে শুক্রবার তৃতীয় সেশনে হতাশাই উপহার দিলেন সিরাজ-হর্ষিতরা। ফলে উইকেটে ক্রমশ জাঁকিয়ে বসছেন , নাথান ম্যাকসুইনি, মার্নাস লাবুশেনরা। ম্যাকসুইনি ৩৮ এবং মার্নাস লাবুশেন ২০ রানে অপরাজিত আছেন।

অস্ট্রেলিয়া শিবিরে প্রথম ধাক্কা দেন বুমরাহ। ১৩ রান করার পরই বুমরাহের বলে রোহিতের হাতে ক্যাচ দিয়ে ফি্রলেন অজি ওপেনার। তবে ভারতের বোলিং আক্রমণ রুখে দিয়ে দলের ইনিংসকে এগিয়ে নিয়ে চলেছেন নাথান ম্যাকসুইনি, মার্নাস লাবুশেন জুটি। প্রথম দিনে পন্থ কিপিংও ভালো করতে পারলেন না, ক্যাচ ফস্কালেন। অতিরিক্ত রানও দিলেন। ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে দুইবার আলো নিভে গেল। ৫ মিনিটের ব্যবধানে দুইবার আলো নিভে গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+