AUS vs IND: মেলবোর্নে ভারত নামতে পারে দুই স্পিনার নিয়ে, তনুশ কোটিয়ানকে নেওয়ার কারণ জানালেন রোহিত

AUS vs IND: বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। এই টেস্টে ভারতের একাদশে দুই স্পিনার থাকার সম্ভাবনা।

মনে করা হচ্ছে, এমসিজির পিচ ২-৩ দিন পর মন্থর হতে পারে। সে কারণেই দুই স্পিনার খেলানোর ভাবনা ঘুরপাক খাচ্ছে ভারতীয় শিবিরে।

AUS vs IND

ভারত অধিনায়ক রোহিত শর্মা আজ বলেন, কন্ডিশন বুঝে সেরা একাদশ বেছে নেওয়া হবে। অতিরিক্ত স্পিনার খেলানোর বিষয়টিও নির্ভর করবে তার উপর। উল্লেখ্য, টেস্টের প্রথম দিন তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস থাকার পূর্বাভাস। পিচ কিউরেটর তা সত্ত্বেও দাবি করছেন, উইকেট থেকে বেশি সহায়তা পাবেন জোরে বোলাররাই।

তনুশ কোটিয়ান রবিচন্দ্রন অশ্বিনের মতোই অফ-স্পিন করেন। ব্যাটের হাতও ভালো। মেলবোর্ন টেস্ট শুরুর আগে তনুশ টেস্ট দলের সঙ্গে যোগ দিলেও এমসিজিতে টেস্ট অভিষেকের সম্ভাবনা নেই। রবীন্দ্র জাদেজার সঙ্গে খেলানো হবে ওয়াশিংটন সুন্দরকেই।

বোলিং কম্বিনেশন যা-ই হোক, দলের বোলারদের, বিশেষ করে পেসারদের পারফরম্যান্সে সন্তুষ্ট রোহিত। তিনি বলেন, বোলিং ইউনিট নিয়ে বলতে হলে বলব আমার বোলারদের উপর পূর্ণ আস্থা রয়েছে। কারও পক্ষে কিছু ম্যাচ বা সিরিজ কঠিন হতেই পারে। কিন্তু তার মানে এই নয় যে, তিনি এই পর্যায়ে খেলার উপযুক্ত নন।

চলতি সিরিজে ভারতীয় বোলিংকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরাই। বাকিরা ধারাবাহিকতা দেখাতে পারছেন না সেভাবে। তবে সব বোলারদের উপরই রোহিতের আস্থা প্রকাশের ঘটনা নিশ্চিতভাবেই তাঁদের আরও উদ্বুদ্ধ করবে। বুমরাহ এখনও অবধি এই সিরিজে ২১ উইকেট নিয়েছেন। ১৩ উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ।

কুলদীপ যাদবের রিহ্যাব চলছে। তবে অক্ষর প্যাটেলকে না নিয়ে কেন তনুশ কোটিয়ানকে নেওয়া হলো? এমন প্রশ্নের উত্তরে রোহিত মজা করে বলেন, কুলদীপের বোধ হয় ভিসা নেই। আমরা দ্রুত কাউকে চাইছিলাম। ফলে তনুশই একমাত্র তৈরি ছিলেন।

এরপরই রোহিত বলেন, তনুশ মাসখানেক আগেই এখানে খেলে গিয়েছেন। তিনি যথেষ্টই ভালো ক্রিকেটার। গত ১-২ বছরে ঘরোয়া ক্রিকেটেও নিজের দক্ষতা মেলে ধরেছেন। সিডনিতে যদি দুই স্পিনার খেলাতে হয়, তবে ব্যাক-আপ হিসেবে বিকল্প তৈরি রাখাটা গুরুত্বপূর্ণ।

রোহিতের কথায়, কুলদীপ ১০০ শতাংশ ফিট নন। তাঁর হার্নিয়া সার্জারি হয়েছে। অক্ষরের সম্প্রতি সন্তান হয়েছে। ফলে তিনি অস্ট্রেলিয়া সফরে আসার পরিস্থিতিতে নেই। তনুশ সবদিক দিয়েই সঠিক বিকল্প। গত মরশুমে মুম্বইকে রঞ্জি জেতাতে তিনি অবদান রেখেছেন। অলরাউন্ডার হিসেবে তিনি যথেষ্ট ভালো ক্রিকেটার। দলের চাহিদা তিনি সবদিক দিয়েই পূরণ করতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+