AUS vs IND: টসে জিতে ব্যাটিং নিলেন বুমরাহ, ভারতীয় দলে অভিষেক হল কাদের? দুই দলের প্রথম একাদশে কারা?

শুক্রবার থেকে শুরু হল টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা সিরিজ বর্ডার-গাভাসকর ট্রফি। চার নয় এবার এই সিরিজ হবে ৫ ম্যাচের। পারথের অপটাস স্টেডিয়ামের টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক জসপ্রীত বুমরাহ।

টস জিতে বুমরাহ জানিয়ে দিলেন, খুব ভালো উইকেট এখানে, ফলে প্রথমে ব্যাট কর ভালো রান তোলাই আমাদের লক্ষ্য। এই ম্যাচে অভিষেক হচ্ছে নীতীশ কুমার রেড্ডির, বোলিং অল রাউন্ডার হিসেবে। আমরা চার পেসার নিয়ে এই ম্যাচে খেলছি। ওয়াশিংটন সুন্দর একমাত্র স্পিনার। আমরা ২০১৮ সালে শেষবার এই মাঠে টেস্ট খেলেছিলাম, ফলে আমরা প্রত্যাশা করছি ভালো রান হবে।

ভারতীয় দলের প্রথম একাদশে কিন্তু চমক থাকল। প্রত্যাশা মতোই নীতীশ এবং হর্ষিত রানা অভিষেক করলেন। টস শুরুর আগে তাঁদের হাতে ক্যাপ তুলে দিলেন বিরাট কোহলি এবং আর অশ্বিন। একইসঙ্গে অশ্বিন এবং জাদেজা উভয়েই প্রথম ম্যাচে ব্রাত্য থাকলেন। গিল চোটের জন্য খেলতে না পারায় তিন নম্বরে নামবেন দেবদত্ত পাড়িক্কল।

অন্যদিকে, অজি অধিনায়ক কামিন্স বলেন, আমরা কিছুটা খুশি, আশা করছি উইকেটে পেস থাকবে। ক্রিকেটে ভারত, অস্ট্রেলিয়া মানেই কঠিন প্রতিযোগিতা। নাথান ম্য়াকসুইনি এই ম্যাচে অভিষেক করছেন। ৭৭ বছরের ইতিহাসে প্রথমবার দুই পেসার টস কতে এলেন ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে।

বর্ডার-গাভাসকর ট্রফি মানেই ক্রিকেট প্রেমীদের কাছে অতিরিক্ত একটা উত্তেজনা। কারণ এই সিরিজে উত্তেজনার সব পারদ থাকে। ভারত অধিনায়ক রোহিত এই ম্যাচে খেলতে পারছেন না। সদ্য দ্বিতীয় সন্তানের পিতা হয়েছেব রোহিত। ফলে আগামী কয়েকদিন পর তিনি অস্ট্রেলিয়া আসবেন। প্রথম ম্যাচে নেতৃত্বের দায়িত্ব সামলাচ্ছেন জসপ্রীত বুমরাহ। পারথের অপটাস স্টেডিয়ামের পিচে পেস ও বাউন্স রয়েছে।

ঘরের মাঠে শেষ টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছে ভারতীয় দলকে। ফলে কঠিন সমীকরণকে মাথায় নিয়েই ডনের দেশে খেলতে এসেছে ভারতীয় দল। এই সিরিজ জিতলে তবেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত হবে। যদিও ভারতীয় দল শেষ সিরিজের ফলাফল মাথায় রাখতে চাইছে না। একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে এখন থেকে ভাবতে নারাজ।

এর আগে শেষ দুইবার অস্ট্রেলিয়া সফরে এসে সিরিজ জিতেছিল ভারত। এবার কঠিন পরিস্থিতিতে ডনের থেকে বর্ডার-গাভাসকর ট্রফি নিয়ে ফিরতে মরিয়া থাকবে ভারতীয় দল। অন্যদিকে ঘরের মাঠে এই ট্রফি পুনরুদ্ধারের লরাই অস্ট্রেলিয়া দলের সামনে। কারণ শেষ তিনবার এই সিরিজে হারের মুখ দেখতে হয়েছে তাদের।

ভারতের একাদশ- যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, দেবদত্ত পাড়িক্কল, বিরাট কোহলি, ধ্রুব জুরেল, ঋষভ পন্থ (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, জসপ্রীত বুমরাহ (অধিনায়ক), মহম্মদ সিরাজ ।

অস্ট্রেলিয়ার একাদশ- নাথান ম্য়াকসুইনি, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্য়াট কামিন্স (অধিনায়ক),মিচেল স্টার্ক, নাথান লিয়ঁ, জশ হ্যাজলউড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+