AUS vs IND: ব্রিসবেনে ৭ টেস্টে ৫টিতেই হার ভারতের, জয় ১টিতে! হাতের কাছে রাখুন বিস্তারিত পরিসংখ্যান

AUS vs IND: ভারত-অস্ট্রেলিয়া চলতি সিরিজ আপাতত ১-১। ব্রিসবেনে ১৪ ডিসেম্বর থেকে তৃতীয় টেস্ট। ২০২০ সালে এই ব্রিসবেনেই সিরিজ জয় নিশ্চিত করেছিল ভারত।

সেই পারফরম্যান্স থেকেই ঘুরে দাঁড়ানোর মোটিভেশন খুঁজছেন রোহিত শর্মা। কিন্তু অ্যাডিলেডে ভারতের বিরুদ্ধে দ্বৈরথের পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে অস্ট্রেলিয়া।

AUS vs IND

অস্ট্রেলিয়া ওলুংগাব্বার ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে ৬৬টি টেস্ট খেলেছে, জিতেছে ৪২টিতে, হেরেছে ১০টিতে, ড্র হয়েছে ১৩টি টেস্ট, একটি টেস্ট টাই হয়। চলতি বছর জানুয়ারিতে ব্রিসবেনে দিন-রাতের টেস্টে অজিরা ৮ রানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে।

ভারত এই স্টেডিয়ামে সাতটি টেস্টে ১টিতে জিতেছে। হেরেছে ৫টিতে। ড্র ১টি। ভারতের একমাত্র জয় এসেছিল ২০২১ সালে জানুয়ারিতে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৩৬৯ রানের জবাবে ভারত তোলে ৩৩৬। এরপর অজিরা ২৯৪ রানে গুটিয়ে যাওয়ার পর ভারত ৩ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল।

অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ইনিংসে শতরান করেছিলেন মার্নাস লাবুশেন। অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন ভারতের হয়ে ওয়াশিংটন সুন্দর ৬২ ও শার্দুল ঠাকুর করেন ৬৭। অজিদের দ্বিতীয় ইনিংসে স্টিভ স্মিথ করেন ৫৫। শুভমান গিলের ৯১, চেতেশ্বর পূজারার ৫৬ ও ঋষভ পন্থের অপরাজিত ৮৯ রানের দৌলতে ভারত জেতে ৩২৮ রানের টার্গেট তাড়া করে।

১৯৪৭ সালে ব্রিসবেনে ভারত প্রথমবার টেস্ট খেলেছিল। সেবার ইনিংস ও ২২৬ রানে জেতে অস্ট্রেলিয়া। ১৯৬৮ সালে ব্রিসবেন টেস্টে ভারতকে ৩৯ রানে হারিয়েছিল অজিরা। ১৯৭৭ সালে জয় ছিনিয়ে নিয়েছিল ১৬ রানে। ১৯৯১ সালে ভারতকে এখানে ১০ উইকেটে হারায় অস্ট্রেলিয়া।

২০০৩ সালে প্রথমবার ব্রিসবেন টেস্টে হারতে হয়নি ভারতকে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারত সেবার সিরিজের প্রথম টেস্ট এখানে ড্র করেছিল স্টিভ ওয়ার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ১৪৪ রানের ইনিংস খেলে ম্য়াচের সেরা হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

২০১৪ সালে ব্রিসবেন টেস্টে ভারত ৪ উইকেটে পরাস্ত হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। এর সাত বছর পর ব্রিসবেন টেস্ট জিতে ভারত বর্ডার-গাভাসকর ট্রফির দখল নিয়েছিল। ভারতের কাছে সেই হার এবং চলতি বছর ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের মধ্যে ব্রিসবেনে অজিরা ২টি টেস্ট খেলেছে। ২০২১ সালে ইংল্যান্ডকে ৯ উইকেটে ও ২০২২ সালে দক্ষিণ আফ্রিকাকে অস্ট্রেলিয়া পরাস্ত করেছে ৬ উইকেটে।

অস্ট্রেলিয়া চাইবে চলতি বছর ব্রিসবেনে দ্বিতীয় টেস্ট পরাজয় এড়াতে। সেই সঙ্গে ভারতকে এই মাঠে ১০ বছর বাদে টেস্টে পরাস্ত করতে। ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার সম্ভাবনা জিইয়ে রাখতে জয় ছিনিয়ে নিতে মরিয়া থাকবে। ফলে জমজমাট দ্বৈরথের অপেক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+