AUS vs IND: গম্ভীরের কোচিংয়ে টেস্টে ভারতীয় ব্যাটিংয়ের দৈন্যদশা, অস্ট্রেলিয়ায় ৭ ইনিংসে ছোঁয়া গেল না ২০০ রানও

AUS vs IND: অস্ট্রেলিয়ায় ভারতের চলতি টেস্ট সিরিজে দৈন্যদশার প্রধান কারণ ব্যাটিং। সে কারণেই টেস্ট সিরিজ জয়ের হ্যাটট্রিক পূরণ করা গেল না।

তার উপর অঘটন না ঘটলে ভারতকে টেস্ট সিরিজে হেরেই ফিরতে হবে। যা হবে গৌতম গম্ভীরের কোচিংয়ে তৃতীয় টেস্ট সিরিজে দ্বিতীয় পরাজয়।

AUS vs IND

সিরিজের ফলাফল যা-ই হোক না কেন, ভারতীয় দলের ব্যাটিং নিয়ে প্রশ্ন থেকেই গেল। অধিনায়ক রোহিত শর্মা খারাপ ফর্মের কারণে সিডনি টেস্টে খেলেননি। কিন্তু তারপরও ভারত এই টেস্টে দুই ইনিংসে দুশো পার করতে পারল না। প্রথম ইনিংসে ১৮৫, দ্বিতীয় ইনিংসে ১৫৭।

পারথ টেস্টে প্রথম ইনিংসে ভারত গুটিয়ে গিয়েছিল ১৫০ রানে। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৪৮৭ তুলে ডিক্লেয়ার করে। অ্যাডিলেডে দুই ইনিংসে ভারতের স্কোর ছিল যথাক্রমে ১৮০ ও ১৭৫। ব্রিসবেনে বৃষ্টিবিঘ্নিত টেস্টে প্রথম ইনিংসে ২৬০, দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৮।

ব্রিসবেনের দ্বিতীয় ইনিংস যদি নাও ধরা হয় তাহলেও ১০টির মধ্যে ৬টি ইনিংসে ভারত থেমেছে দেড়শো থেকে ১৯০-র মধ্যেই। মাত্র তিনবার পেরিয়েছে আড়াইশো। মেলবোর্ন টেস্টে ভারত প্রথম ইনিংসে ৩৬৯ তুলেছিল, দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৫৫ রানে। ব্যাটিং বিপর্যয় অব্যাহত থাকল সিডনিতেও।

ভারতের হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরের প্রথম টেস্ট সিরিজ ছিল দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে। সেই সিরিজ জেতার পর অনেক বড় বড় কথা বলেছিলেন গম্ভীর। কিন্তু মুখের কথা আর বাস্তবে যে ফারাক অনেকটাই তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ।

দেশের মাটিতে কিউয়িদের কাছে তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারেনি ভারত। সেই সিরিজেও প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারত গুটিয়ে গিয়েছিল মাত্র ৪৬ রানে। দ্বিতীয় ইনিংসে তুলেছিল ৪৬২। দ্বিতীয় টেস্টে ভারত প্রথম ইনিংসে ১৫৬ ও ২৪৫ রান তোলে। তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে ২৬৩, দ্বিতীয় ইনিংসে ১২১।

বারবার কেন টেস্টে দুশো রানও ভারত তুলতে পারছে না, এই প্রশ্নের মুখোমুখি গৌতম গম্ভীরকে হতেই হবে। কলকাতা নাইট রাইডার্স থেকে বগলদাবা করে যে সহকারী কোচদের নিয়ে গিয়েছেন ভারতীয় দলে তাঁদের কাজটাই বা কী? ব্যাটারদের রোগ কেন সারাতে পারছেন না গম্ভীর ও তাঁর সহযোগীরা?

টেস্টে ২০০ রান না করলে কি আর সিরিজ জেতা যায়? অস্ট্রেলিয়ায় ভারতকে লড়াইয়ে রেখেছেন বোলাররা। ব্যাটারদের মধ্যেই বা সেই ধারাবাহিকতা কোথায়? বিরাট কোহলি বারবার অফ স্টাম্পের বাইরের বলে আউট হচ্ছেন। সেই রোগ দূর করতেও ব্যর্থ গম্ভীর, অভিষেক নায়াররা। ইংল্যান্ড সফরের আগে তাই দলে ঝাঁকুনি দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই। অনেকে এমনটাও মনে করছেন, গম্ভীরকে সরিয়ে টেস্ট দলের হেড কোচ হিসেবে ভিভিএস লক্ষ্মণকে পাঠানো উচিত ইংল্যান্ড সফরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+