AUS vs IND: পন্থ ছুড়লেন উইকেট, জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝিও সমালোচিত, ভারত ফলো অন বাঁচাতে লড়ছে

AUS vs IND: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড় থেকে আজই ছিটকে যেতে পারে ভারত। দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের বিরুদ্ধে জয়ের গন্ধ পাচ্ছে। মেলবোর্ন টেস্টে ভারত চরম অস্বস্তিতে।

ফলো অন বাঁচানোর লড়াই লড়তে হচ্ছে রোহিত শর্মার দলকে। এখনও দরকার ৩১ রান, হাতে ২ উইকেট। অস্ট্রেলিয়া ফলো অন যদি নাও করায় তাহলেও এই টেস্ট ভারতের জেতার সম্ভাবনা ক্ষীণ। দরকার মিরাকল।

AUS vs IND

তৃতীয় দিনের প্রথম সেশনে অস্ট্রেলিয়া দুটি উইকেট তুলেছে। তবে বলা ভালো, ঋষভ পন্থ উইকেট ছুড়ে দিয়েছেন। খারাপ খেলছিলেন না। তবে ঝুঁকি নিতে গিয়ে যা করলেন তা সমস্যায় ফেলল ভারতীয় দলকে। পন্থ নিজেও ফের বড় রান পেতে ব্যর্থ।

৫৬তম ওভারের তৃতীয় বলে স্কট বোল্যান্ডের ডেলিভারিতে লেগ সাইডে পুল মারার চেষ্টা করেছিলেন পন্থ। বল তাঁর গায়ে লাগে। মাটিতে পড়েও যান পন্থ। ঠিক তার পরের বলে অফ সাইডের দিকে গিয়ে ফাইন লেগ দিয়ে স্কুপ মারতে যান। বল চলে যায় ডিপ থার্ডে দাঁড়ানো নাথান লিয়ঁর হাতে। শরীরের ভারসাম্য এ ক্ষেত্রেও রাখতে পারেননি পন্থ।

পরিস্থিতি অবশ্য তার আগে আরও জটিল হতে পারতো। বার দুয়েক রবীন্দ্র জাদেজা ও ঋষভ পন্থের ভুল বোঝাবুঝিতে রান আউট হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। বরাতজোরে রক্ষা মেলে। পন্থ তিনটি চারের সাহায্যে ৩৭ বলে ২৮ রান করেছেন।

ভারত আজ খেলা শুরু করেছিল ৪৬ ওভারে ৫ উইকেটে ১৬৪ রান নিয়ে। ৫৫.৪ ওভারে পন্থ ফিরলে স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৯১। ৬৪.৫ ওভারে রবীন্দ্র জাদেজা আউট হন, দলের স্কোর তখন ২২১। তিনটি চারের সাহায্যে ৫১ বলে ১৭ রান করে নাথান লিয়ঁর বলে লেগ বিফোর হন জাড্ডু। রিভিউ নিলে তা আম্পায়ারস কল হয়। আম্পায়ার মাইকেল গফ আগেই আউট দিয়েছিলেন।

মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ৭৩ ওভারে ৭ উইকেটে ২৪৪। নীতীশ কুমার রেড্ডি ৬১ বলে ৪০ রানে অপরাজিত। তিনটি চার ও ১টি ছয় মেরেছেন। ওয়াশিংটন সুন্দর ২৭ বলে ৫ রান করে ক্রিজে আছেন। নীতীশের পরিণত, পরিস্থিতি বুঝে দায়িত্বশীল ব্যাটিংয়ের প্রশংসা করে সুনীল গাভাসকর এই অলরাউন্ডারকে ব্যাটিং অর্ডারে আরও উপরে পাঠানোর পক্ষে সওয়াল করেছেন।

প্রথম সেশনে চর্চা মূলত পন্থের শট এবং ভারতের রানিং বিট্যুইন দ্য উইকেটস নিয়ে। গাভাসকর এ সব দেখে বলে উঠলেন, শকিং! পন্থ যে শট খেলতে গিয়ে আউট হলেন তাতে আগে ছয়ও মেরেছেন। কিন্তু ম্যাচের যা পরিস্থিতি তাতে তাঁর ওই ধরনের ঝুঁকিপূর্ণ শট খেলা নিয়েই প্রশ্ন উঠছে। টেস্টে অহেতুক ঝুঁকিপূর্ণ ১ রান নিতে গিয়ে রান আউটের পরিস্থিতি করার যৌক্তিকতাও আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে গতকাল যশস্বী জয়সওয়ালের রান আউটের পরও রোগ সারেনি ভারতীয় দলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+