AUS vs IND: মুম্বইতেই প্রস্তুতি শুরু রোহিতের, কবে দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় যোগ দেবেন অধিনায়ক?

বর্ডার-গাভাসকর ট্রফির জন্য মঙ্গলবার থেকে পারথ স্টেডিয়ামের ট্রেনিং সেন্টারে অনুশীলন শুরু করে দিয়েছে ভারতীয় দল। বুধবারও পুরোমাত্রায় মহড়া সারেন কোহলি-রাহুলরা। প্যাট কামিন্সদের বিরুদ্ধে খেলার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। তবে অস্ট্রেলিয়ায় নয় মুম্বইতে।

রোহিত এবং ভারতীয় দলের লক্ষ্য এক, কিন্তু অনুশীলনের স্থান ভিন্নি। দুই মহাদেশে ভিন্ন পরিস্থিতিতে দলীয় অধিনায়ক এবং তাঁর সতীর্থরা অনুশীলন করছেন। ভারতীয় দল দুই দফায় বিভক্ত হয়ে চলতি সপ্তাহের শুরুতেই চলে গিয়েছেন অস্ট্রেলিয়া কিন্ত দলের সঙ্গে যাননি রোহিত শর্মা। তিনি রয়েছেন মুম্বইতেই। কিন্ত দলের সঙ্গে না থাকলেও অনুশী‌লন থেকে দূরে নেই হিটম্যান। পুরোমাত্রায় করছেন অনুশীলন।

বুধবার রিলায়েন্স কপোর্রেট পার্কে দেখা যায় ৩৭ বছর বয়সী ভারত অধিনায়ককে। সেখানে মুম্বই ক্রিকেট সংস্থা এবং রিলায়েন্সের পরিকাঠামো ব্যবহার করে অনুশীলন করেন রোহিত। আসলে অস্ট্রেলিয়া যাওয়ার আগে কোনরকম সময়ই নষ্ট করতে চাইছেন না রোহিত। দলের সঙ্গে না থাকলেও অনুশীলনে খামতি নেই তাঁর।

কিন্তু কবে অস্ট্রেলিয়া যাবেন রোহিত শর্মা? গত ১ মাসের বেশি সময় ধরেই রোহিতের অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্ট না খেলা নিয়ে জল্পনা চলছে। জল্পনা চলছে, দ্বিতীয় সন্তান আসতে চলেছে রোহিত এবং রিতিকার পরিবারে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের সময়ই তাঁর সন্তানের জন্ম হতে পারে।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, এখন নিশ্চিত করা বলা যাচ্ছে না কবে রোহিত শর্মা অস্ট্রেলিয়া যাবেন? সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমে এক সূত্র জানিয়েছেন, 'এখনও পর্যন্ত কবে রোহিত অস্ট্রেলিয়য়া যাবেন তা সঠিকভাবে বলা কঠিন। যতদিন না তিনি তাঁর ব্যক্তিগত জীবনের কথা প্রকাশ্যে আনবেন।সম্ভবত তাঁদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। তাই পরিবারের সঙ্গে মুম্বইতে আছেন, তবে নিজেকে টেস্ট সিরিজের সর্বোত্তমভাবে প্রস্তত রাখছেন।'


অস্ট্রেলিয়া যাওয়ার আগে গম্ভীর রোহিতের প্রথম টেস্ট খেলা প্রসঙ্গে বলে যান, 'এখনও পর্যন্ত নিশ্চিতভাবে বল যাচ্ছে রোহিত প্রথম টেস্টে খেলতে পারবেন কিনা। তবে আশা করছি রোহিত শর্মা খেলতে পারবেন। পরে আপনারা বিষয়টি জানতে পারবেন।'


রোহিত একান্ত খেলতে না পারলে সহ অধিনায়ক বুমরাহই যে নেতৃত্ব দেবেন তা স্পষ্ট করে দিয়েছেন গম্ভীর। তাঁর কথায়, 'জসপ্রীত বুমরাহ আমাদের দলের টেস্টে সহঅধিনায়ক। একান্তি রোহিত খেলতে না পারলে বুমরাহ আছেন নেতৃত্বে দেওয়ার জন্য। অধিনায়কত্বের জন্য বুমরাহ পুরোপুরি তৈরি।' সম্প্রচারকারী চ্যানেল যে পোস্টার তৈরি করেছে তাতে রোহিত নন রয়েছে বুমরাহের ছবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+