AUS vs IND: অস্ট্রেলিয়াকে হঠিয়ে ফের শীর্ষে ভারত, পারথের জয়ে একাধিক নজির, বিরাটের প্রশংসায় পঞ্চমুখ বুমরাহ

AUS vs IND: অস্ট্রেলিয়াকে প্রবল ধাক্কা। সিরিজের প্রথম টেস্ট জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। পারথের অপটাস স্টেডিয়ামে প্রথমবার হারল অস্ট্রেলিয়া।

যার ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষস্থান খোয়াতে হলো অজিদের। ভারত চলে গেল ফের শীর্ষে।

AUS vs IND

ভারত চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৫ ম্যাচ খেলে ১১০ পয়েন্ট সংগ্রহ করেছে। সাফল্যের বা পয়েন্টের শতকরা হার বেড়ে হলো ৬১.১১ শতাংশ। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে তা কমে হলো ৫৭.৬৯, অজিদের পয়েন্ট ১৩ ম্যাচে ৯০। শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার পয়েন্টের শতকরা হার যথাক্রমে ৫৫.৫৬, ৫৪.৫৫ ও ৫৪.১৭।

প্রথম ইনিংসে ১৫০ রান করেও শেষ অবধি ম্যাচের চতুর্থ দিনেই ভারত জয় ছিনিয়ে নিল ২৯৫ রানে। এমন জয় মনে করাল ১৯৯১ সালের ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টকে। সেই টেস্টে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে তুলেছিল ১৪৯। শেষ অবধি জিতেছিল ৩৪৩ রানে।

সেই টেস্টে অস্ট্রেলিয়া টস জিতে ফিল্ডিং নিয়েছিল। পারথে ভারত নিয়েছিল ব্যাটিং। দেড়শো বা তার কমে প্রথম ইনিংসে অল-আউট হয়ে এসবচেয়ে বড় ব্যবধানে জয়ের নিরিখে ভারতের কীর্তি রইল ওয়েস্ট ইন্ডিজের পরেই।

নিউজিল্যান্ডের কাছে দেশের মাটিতে টানা তিনটি টেস্টে হারের পর অস্ট্রেলিয়ায় গিয়ে ভারতের এদিনের জয় নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ। দেশের বাইরে গিয়ে রানের নিরিখে সবচেয়ে বড় ব্যবধানে ভারতীয় দলের টেস্ট জেতার নিরিখে পারথ রইল তিন নম্বরে।

২০১৯ সালে নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজকে ৪১৯ রানের টার্গেট দিয়ে ভারত জয় ছিনিয়ে নিয়েছিল ৩১৮ রানে। ২০১৭ সালে গলে শ্রীলঙ্কাকে সাড়ে পাঁচশো রানের টার্গেট দিয়ে ভারত জিতেছিল ৩০৪ রানে। পারথ টেস্টে অজিদের ভারত ৫৩৪ রানের টার্গেট দিয়ে জয় ছিনিয়ে নিল ২৯৫ রানে।

রোহিতের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দেওয়া বুমরাহ হলেন, খুব খুশি। প্রথম ইনিংসে আমরা চাপে পড়েছিলাম। কিন্তু তারপর যেভাবে ঘুরে দাঁড়িয়েছে গোটা দল তা অসাধারণ। ২০১৮ সালেও এখানে খেলেছিলাম। সেবারের তুলনায় উইকেটে কিছুটা ফারাক লক্ষ্য করলাম। এবার পিচ কম স্পাইসি ছিল।

বুমরাহর কথায়, আমরা ভালো প্রস্তুতি নিয়েই নেমেছিলাম। সকলকে বলেছিলাম নিজেদের দক্ষতায় আস্থা রাখতে। আমার মতে যশস্বী তাঁর কেরিয়ারের সেরা টেস্ট ইনিংস খেললেন। বল ছাড়ার ক্ষেত্রে পারদর্শিতা দেখিয়েছেন।

বিরাট কোহলির পাশে দাঁড়িয়ে বুমরাহ বলেন, আমার কখনও মনে হয়নি বিরাট ফর্মে ছিলেন না। কঠিন পিচে পারফরম্যান্সের নিরিখে কাউকে বিচার করা কঠিন। নেটে বিরাট দারুণ ছন্দে থেকেছেন বরাবর। পারথে পাওয়া দর্শকদের সমর্থন পেয়েও আপ্লুত বুমরাহ।

অপটাসে প্রথমবার টেস্ট হারল অজিরা। হতাশ অধিনায়ক প্যাট কামিন্স। বিশ্রাম নিয়ে ফের অ্যাডিলেড টেস্টের প্রস্তুতিতে নেমে পড়তে চান। ঘুরে দাঁড়ানোর বিষয়েও তিনি আত্মবিশ্বাসী। প্রথম দিনেই দলের ব্যাটিং ব্যর্থতা কাজটা কঠিন করে দেয় বলে উপলব্ধি কামিন্সের। ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের টেস্ট। খেলা শুরু ভারতীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+