AUS vs IND: ওপেনিংয়ে ফিরছেন রোহিত? বোলিংয়ে হচ্ছে বিরাট বদল? জানুন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

অ্যাডিলেডে পরাজয় অতীত। শনিবার থেকে ভারতীয় দলের মিশন গাব্বা। প্রথম দুই ম্যাচের জয় পরাজয় ভুলে আগামী তিন ম্যাচকেই ফোকাস করছে টিম ইন্ডিয়া। যার সূচনা হচ্ছে শনিবার থেকে ব্রিসবেনে। পারথে জয় পেলেও অ্যাডিলেডে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি ভারতীয় দল। ফলে গাব্বায় ভারতীয় দলে বদল নিয়ে চর্চা অব্যাহত।

এই ম্যাচের আগে ভারতীয় দলের অন্দরে একাধিক বিষয় নিয়ে চর্চা। প্রথম রোহিত শর্মার ব্যাটিং অর্ডার নিয়ে। কারণ অ্যাডিলেডে দলে ফিরে ওপেনিংয়ের জায়গা ছেরে দেন রোহিত। কিন্তু ম্যাচে ফের সম্ভবত ওপেনই করবেন হিটম্যান। ফলে ব্যাডিং অর্ডারে রদবদল হবে। রোহিত ওপেন করলে রাহুলকে ফিরতে হবে মিডল অর্ডারে। তবে তিন এবং চার নম্বরে নামবে গিল ও কোহলি।

ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে বোলিং বিভাগেও রদবদল হতে পারে.। প্রথম দুই ম্যাচে খেলেছিলেন হর্ষিত রানা। কিন্তু সেভাবে কার্যকরী ভূমিকা নিতে পারেননি। এই ম্যাচে আকাশ দীপকে খেলানো হতে পারে। রানার থেকে ব্যাটিংও আকাশ ভালো করতে পারেন। একইসঙ্গে স্পিন বিভাগে ফের ওয়াশিংটনই ফিরতে পারেন অশ্বিনের জায়গায়। তবে জাদেজাও ভাবনায় আছে টিম ম্যানেজমেন্টের।

ভারতীয় দলকে ভাবাচ্ছে ব্যাটারদের ফর্ম। পারথে দ্বিতীয় ইনিংস বাদ দিলে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে সেভাবে ভালো পারফরম্যান্স করতে পারেনি ভারতীয় দল। তার উপর ফ্লপ ঋষভ পন্থ। ২০২১ সালে এই মাঠেই মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন পন্থ। ফলে এই ম্যাচে পন্থের দিকে বেশি নজর থাকবে।

এদিকে ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টের দুরন্ত পারপরম্যান্স করা বোল্যান্ড বাদ গিয়েছেন তৃতীয় ম্যাচের প্রথম একাদশ থেকে। চোট কাটিয়ে গাব্বাতে প্রত্যাবর্তন করছেন জশ হ্যাজলউড। তবে স্মিথের ফর্ম নিয়ে উদ্বেগ রয়েছে অজি শিবিরে।
গাব্বার পিচে অতিরিক্ত বাউন্স ও পেস থাকতে পারে। তার ফলে প্রথম সেশনে বোলাররা অতিরিক্ত সুবিধা পেতে পারেন। এই ম্যাচে অবশ্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ- যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল অথবা রোহিত শর্মা (অধিনায়ক) , শুভমান গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক) অথবা লোকেশ রাহুল, ঋষভ পন্থ (উইকেটকিপার), আর অশ্বিন অথবা ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়া দল- উসমান খোয়াজা, নাথান ম্যাকসুইনি, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ঁ, জশ হ্যাজলউড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+