AUS vs IND: প্রথম টেস্টের শুরুতেই একরাশ লজ্জা! অনভিজ্ঞদের ভিড় দলে, ১৫০ রানে অলআউট ভারত

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পরে অনেক প্রত্যাশা নিয়ে অস্ট্রেলিয়া সফরে এসেছে ভারতীয় দল। কিন্তু ভারতীয় দলে খারাপ সময় যেন কিছুতেই কাটছে না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে যেভাবে একের পর ইনিংসে ফ্লপ হয়েছিল ভারতীয় ব্যাটিং সেই ধারাই অব্যাহত থাকল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে।

পারথ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক জসপ্রীত বুমরাহ। কিন্তু পারথের মতো গতি সহায়ক পিচে কেন প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল ভারত সেটা নিয়ে উঠছে বড় প্রশ্ন। ভারত অধিনায়কের সিদ্ধান্ত যে কতটা ভুল তা ম্যাচ শুরুর কয়েক ঘন্টার মধ্যেই প্রমাণিত হয়ে গেল। পারথে প্রথম ইনিংসে চূড়ান্ত ফ্লপ ভারতীয় ব্যাটিং। মাত্র ১৫০ রানেই গুটিয়ে গেল ভারতের প্রথম ইনিংস।

চা পানের বিরতির আগেই ভারতের প্রথম ইনিংসে যবনিকা পতন ঘটল। বিরাট কোহলি থেকে কে এল রাহুল কেউই বড় রান করতে পারলেন না কিছুটা লড়াই করলেন ঋষভ পন্থ এবং অভিষেককারী নীতীশ কুমার রেড্ডি। তাদের সৌজন্যে মানরক্ষা করল ভারত কিন্তু লড়াই-এর মতো কোন স্কোর তুলতে পারল না।

শুরুতেই জয়সওয়াল ০ আউট হন এরপর তিন নম্বরের নামা দেবদত্ত ০ রান করে সাজঘরে ফিরে গেলেন। আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ২৬ রানে আউট হলেন কেএল রাহুল। বিরাট কোহলি এই ম্যাচেও সুপার ফ্লপ.। ১২ বলে ৫ রান করি তিনি আউট হয়ে গেলেন। ৭৮ বলে ৩৭ রান করে কিছুটা চেষ্টা করলেন পন্থ অন্যদিকে নীতীশ কুমার ৫৯ বলে ৪১ রান করলেন শেষ পর্যন্ত ভারতের ইনিংস থামলো ১৫০ রানেই।

পন্থ চেনা সেই আগ্রাসী মেজাজে ব্যাট করেন, ৩৭ রানের ইনিংসে তিনটি চার একটি ছক্কা মারেন। অন্যদিকে নীতীশ ৪১ রানের ইনিংসে ছয়টি চার এবং একটি ছক্কা মারেন। জুরেল এই ম্যাচে করলেন ১১ রান। সুন্দর করলেন ৪ রান।

শেষ দিকে নেমে হর্ষিত রানা(৭) , অধিনায়ক বুমরাহ(৮) কেউই দলের রানকে এগিয়ে নিয়ে যেতে পারলেন না। ফলে এক রাশ লজ্জা দিয়েই ভারতের প্রথম ইনিংসের সমাপ্তি ঘটল। দল নির্বাচনে অনিজ্ঞদের বেশি গুরুত্ব দিয়েছিলেন গম্ভীর। অশ্বিন-জাদেজার মতো ক্রিকেটারদের সুযোগ না দিয়ে টি২০ খেলা ক্রিকেটারদের টেস্টে ব্যবহার করেন। ফল যা হওয়ার তাই হল। জশ হ্যাজলউডের সংগ্রহ ৪ উইকেট, দুটি করে উইকেট নিলেন স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্শ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+