AUS vs IND: গোলাপি বলে স্টার্কের বিধ্বংসী বোলিং, আগ্রাসী মেজাজে ভারতের মানরক্ষা করলেন নীতীশ

পারথের পর অ্যাডিলেড। প্রথম ইনিংসে অল্প রানেই সীমাবদ্ধ থাকল ভারত। পিঙ্ক বল টেস্টে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্ত রোহিত-বিরাটদের ব্যর্থতায় ১৮০ রানেই প্রথম ইনিংস শেষ হল ভারতের। তবে ভারতীয় দলকে লজ্জার হাত থেকে রক্ষা করলেন নীতীশ কুমার রেড্ডি।

ভারতের মানরক্ষা করলেন নীতীশ কুমার রেড্ডি। পারথের প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেছিলেন অভিষেককারী নীতীশ। বলের রঙ পাল্টে গেলেও নীতীশের খেলার ধরন পাল্টাল না। প্রথম ইনিংসে যখন ব্যর্থ ভারতের টপ অর্ডার, তখন অ্যাডিলেডে আগ্রাসী মেজাজে খেললেন নীতীশ কুমার রেড্ডি।

কেরিয়ারের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন এটা তাঁর খেলা দেখে বোঝার উপায় নেই। ৮ উইকেট পরতেই ব্যাট চালাতে শুরু করলেন। স্টার্ক -বোল্যান্ডের জুজুতে ভয় পাওয়া নয় বরং পাল্টা আক্রমণকেই হাতিয়ার করলেন। তাঁর আগ্রাসী ব্যাটিং চমকে দেওয়ার মতোই। ৫৪ বলে ৪২ রানের ইনিংস খেললেন। তাঁর ইনিংসে ছিল তিনটি করে চার, ছক্কা।

পিঙ্ক বল টেস্টের প্রথম ওভারের প্রথম বলেই আউট হলেন যশস্বী। কেএল রাহুল এবং শুভমান গিল ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। কিন্তু ৬৪ বলে ৩৭ রান করে স্টার্কের বলে আউট হলেন রাহুল। উইকেটে স্থায়ী হয়েও বড় রান করতে ব্যর্থ হলেন গিল। ৫১ বলে ৩১ রান করে বোল্যান্ডের বলে আউট হলেন গিল। ফলে লাঞ্চের আগেই চার উইকেট হারিয়ে বসে ভারত।

বিরাট কোহলি ৭ রান করে আউট হলেন। অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে প্রথম ইনিংসে ২৩ বলে ৩ রান করেই আউট হলেন রোহিত। ২১ রান করে আউট হলেন পন্থ।খুব বেশি রান পেলেন না অশ্বিনও। ২২ বলে ২২ রান করে আউট হলেন অশ্বিন। হর্ষিত রানা এবং জসপ্রীত বুমরাহ ০ রান করে আউট হলেন।

অজি দলের হয়ে ৪৮ রানে ৬ উইকেট নিলেন স্টার্ক। দুটি করে উইকেট নিলেন কামিন্স ও বোল্যান্ড। ভারতীয় ব্যাটারদের মধ্যে স্টার্কের শিকার হলেন যশস্বী, রাহুল, বিরাট, নীতীশ রেড্ডি, আর অশ্বিন, হর্ষিত রানা। প্রথম ইনিংসে বিধ্বংসী মেজাজে বোলিংয়ে পর সম্প্রচারকারী চ্যানেলে স্টার্ক বলেন, এই বলে বোলিং করাটা চ্যালেঞ্জিং ছিল, ছয় উইকেটে পেয়ে ভালো লাগছে। ঘরের মাঠে সব ফম্যাটে ১২৭ ম্যাচে স্টার্কের উইকেট সংখ্যা হল ৩৫১। এলিট লিস্টে নামও তুললেন স্টার্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+