AUS vs IND: স্মার্টফোন হাতে থাকলেই অন্যকে নিয়ে মজা নয়, অজিদের বিরুদ্ধে খেলার আগের বিরাট বার্তা
বর্তমান সময়ে মানুষের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ার। এর ভালো দিক যেমন আছে তেমনই খারাপ দিকগুলিও রয়েছে প্রবলভাবে। সমাজ মাধ্যমের নেতিবাচক দিকগুলি নিয়ে ফের একবার সরব হলেন বিরাট কোহলি। বর্তমানে যেভাবে মানুষ সোশ্যাল মিডিয়ায় ট্রোল করছে বা সমালোচনায় সরব হচ্ছেন তা বিরুদ্ধে বার্তা দিলেন কিং কোহলি।
বর্তমানে যে সমস্ত সেলিব্রিটির সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সংখ্যা প্রায় আকাশছোঁয়া, তাদের মধ্যে রয়েছেন বিরাট কোহলিও। কিন্তু কখনও কখনও সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মাত্রা ছাড়িয়ে যায়, অত্যন্ত নিম্নমানের কথাও হয়। এমনকি সমাজ মাধ্যমের সৌজন্যে মানুষ সহজেই অন্যের ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়েন। এখানেই আপত্তি রয়েছে কোহলির। তাঁর মতে, হাতে একটা স্মার্টফোন থাকলেই অন্যকে নিয়ে মজা করা উচিৎ নয়।

কোহলি এখানে থেমে না থেকে আরও বলেন, 'হাতে একটা স্মার্ট ফোন থাকলেই কখনই অন্যকে নিয়ে মজা করা উচিত নয় এতে অন্য মানুষকে আঘাত দেওয়া হয়, মনে রাখূবেন এরফলে আপনারা অন্যের মনে নেতিবাচক প্রভাব ফেলেছেন। এতে সমাজেরই ক্ষতি হচ্ছে। আপনারা ইতিবাচক থাকুন, এতে সমাজের উন্নতি হবে।'
Targeting players, families, or kids isn’t cool—it’s just wrong.
— Chase (@holopoem_3) November 15, 2024
If you're a true Virat Kohli fan, follow his example: stay respectful and spread positivity. Let’s do better. pic.twitter.com/E283InIk3n
ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে সবথেকে বেশি সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার আছে বিরাট কোহলির। সাফল্য পেলে তাঁকে যেমন প্রশংসা ভরিয়ে দেন ভক্তরা তেমনই খারাপ সময়ে সমালোচনা করতেও ছাড়েননি। এমনকি সেই সমালোচনা মাঝেমধ্যেই রুচির সব সীমা লঙ্ঘন করে। শুধু তাই নয় কোহলি খারাপ খেললে কটাক্ষ করা হয় তাঁর পরিবারের সদস্যদের।
বর্তমানে কিছুটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। প্রত্যাশা অনুসারে রান করতে পারছেন না। শেষ নিউজিল্যান্ড সিরিজে ঘরের মাঠে ব্যাট একের পর এক ইনিংসে ব্যর্থ হয়েছেন কোহলি।
শুক্রবার থেকে ভারতীয় দল নিজেদের মধ্যে দুটি ভাগে বিভক্ত হয়ে ওয়াকাতে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে শুরু করেছে।প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে একবার নয় দুইবার ব্যাটিং করলেন কোহলি। প্রথমে মুকেশ কুমারের বলে ১৫ রানে আউট হন বিরাট। দিনের শেষবেলায় ফের ব্যাট করার সিদ্ধান্ত নেন কোহলি। দ্বিতীয়বার ব্যাট করতে নেমে ৩০ রান করেছেন কোহলি।












Click it and Unblock the Notifications