AUS vs IND: সিডনির পিচ নিয়ে খুব খুশি নয় আইসিসিও! বর্ডার-গাভাসকর ট্রফির পাঁচ ভেন্যু নিয়ে প্রকাশিত হল রিপোর্ট

বিতর্ককে সঙ্গী করেই সমাপ্ত হয়েছে বর্ডার-গাভাসকর ট্রফি। পাঁচ ম্যাচের সিরিজে একাধিক বিষয় নিয়ে বিতর্ক হলেও পিচ নিয়ে সেভাবে কথা উঠেনি। ব্যতিক্রম ছিল সিডনি। এই মাঠে তৃতীয় দিনের সকালেই খেলা সমাপ্ত হয়ে যায়। ফলে পিচ নিয়ে আগুনে বির্তক তৈরি হয়। অবশেষে সিরিজ সমাপ্ত হওয়ার তিন দিনের মধ্যেই পিচ নিয়ে রিপোর্ট প্রকাশ করল আইসিসি।

পারথে, অ্যাডিলেড, ব্রিসবেন , মেলোবোর্নে এই চারটি ম্যাচের পিচকে দ্বরাজ সার্টিফিকেট দিয়েছে আইসিসি। কিন্তু সিডনির পিচ নিয়ে আইসিসিও যে ১০০ শতাংশ খুশি নয় সেটা তাদের রিপোর্ট থেকেই প্রকাশিত হল। পারথে, অ্যাডিলেড, ব্রিসবেন , মেলোবোর্নে এই চারটি ভেন্যুর পিচকে খুব ভালো তকমা দিলেও সিডনির ক্ষেত্রে তা হল না। সিডনির পিচকে শুধুমাত্র সন্তোষ জনক(Satisfactory) বলেই উল্লেখ করল আইসিসি।

আইসিসি মূলত চারটি ভাগে রিপোর্ট পেশ করে এক,খুব ভালো, দুই, সন্তোষ জনক, তিন সন্তোষ জনক নয়, চার অযোগ্য। এর মধ্যে সন্তোষ জনক নয় এবং অযোগ্য হলেই শাস্তির কোপে পরে সেই ভেন্যু। ফলে ঐতিহ্যের সিডনি একটুর জন্য শাস্তির হাত থেকে রক্ষা পেল। সিডনিতে দুই দিনের খেলা শেষের মধ্যেই ২৬টি উইকেট পড়ে গিয়েছিল। প্রথম দিনে ১১ উইকেটের পতনের পর দ্বিতীয় দিনে পড়েছিল ১৫টি উইকেট। তৃতীয় দিনের সকালেই খেলার সমাপ্তি ঘটে যায়।

এরপর থেকেই সিডনির পিচ নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়। সুনীল গাভাসকর মনে করেন যে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে যেটি ঘটছে সেটি যদি ভারতের অনুষ্ঠিত হত তাহলে বিতর্কের ঝড় উঠত। ভারতের মাটিতে খেলা হলে এবং একদিনে ১৫টি উইকেট পড়লে তাহলে সমালোচনার ঝড় উঠত। সুনীল গাভাসকর উল্লেখ করেছিলেন, এই পিচ দীর্ঘ ফর্ম্যাটের ম্যাচ খেলার জন্য আদর্শ নয়।

এ দিকে, সিডনির টেস্ট পরিচিত গোলাপি টেস্ট নামে। ক্যানসার সম্পর্কে সচেতনতা গড়ে তোলা হয় এই টেস্টের মাধ্যমে। গ্লেন ম্যাগগ্রাথও জানিয়েছিলেন, আমি এই মাঠে ১৪ বছর খেলেছি। কিন্তু এত ঘাস কোনওদিন দেখতে পাইনি পিচে। এমনটা প্রথমবার সিডনির পিচে দেখা গেল । অবশ্যই এই ধরণের পিচ ব্যাটারদের জন্য সহজ হয় না।
যদিও ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে পিচ নিয়ে যাবতীয় অভিযোগকে নস্যাৎ করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে ভালো মানের পিচই বর্ডার-গাভাসকর ট্রফির জন্য প্রস্তু করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+