AUS vs IND: পারথে প্রথম ম্যাচের শুরুতেই ভিলেন হবে বৃষ্টি? জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস
আগামীকাল থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। পাঁচ ম্যাচের এই সিরিজ ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা বৃদ্ধি পাচ্ছে। ওয়াকায় প্রথম ম্যাচে ৮৫,০০০ ক্রিকেটপ্রেমী উপস্থিত থাকতে পারেন গ্যালারিতে। কিন্তু প্রথম ম্যাচেই ভিলেন হবে বৃষ্টি? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
আবহাওয়ার পূর্বাভাস অবশ্য ইঙ্গিত দিচ্ছে ম্যাচের প্রথম দিনেই ভিলেন হতে পারে বৃষ্টি। পারথে অসময়ে বৃষ্টি হচ্ছে মাঝেমধ্যেই, শুক্রবার ম্যাচের শুরুতে বৃষ্টি হতে পারে ফলে টস কিছুটা পরে হওয়ার সম্ভবনা রয়েছে। শুক্রবার ভারতীয় সময় সকাল ৭-৫০ মিনিটে খেলা শুরু হবে। ম্যাচ শুরুর ৩০ মিনিট আগে টস হয়। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস সত্যি হল টস আরও কিছুটা পরে হতে পারে। প্রথম দিনে ২৫ শতাংশ বৃষ্টি হওয়ার কথা আছে।

উদ্বোধনী দিনের সকাল ছাড়া বাকি টেস্ট ম্যাচে বাকি সময়ে বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। পারথে ম্যাচের বাকি দিনগুলিতে আকাশে মেঘের আচ্ছাদন থাকতে পারে তবে আবহাওয়ার কারণে খেলাটি কোনও বাধার সম্মুখীন হবে না। এটা বিরাট স্বস্তির কারণ দুই দলের কাছে। বৃষ্টির কারণে খেলা ভেস্তে গেলে বা ফলাফল না হলে চাপ কিন্তু বৃদ্ধি পাবে ভারতেরই কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিরপের ফাইনালের টিকিট নিশ্চিত করতে এই সিরিজে জয় পেতেই হবে ভারতকে।
যদি ম্যাচ শুরুর আগে বৃষ্টি হয় তাহলে উইকেট এবং পিচ ঢাকা থাকবে। সেক্ষেত্রে উইকেটে অতিরিক্ত আদ্রর্তা থাকবে। যেটা পেস বোলারদের ক্ষেত্রে বেশি সাহায্য করবে। ফলে যে দল প্রথমে বোলিং করবে তারা অতিরিক্ত সুবিধা পেতে পারে।
পারথের পিচে সব সময়ই গতি এবং বাউন্স উভয়ই বেশি থাকে, অসময়ে বৃষ্টির জন্য উইকেটে আচমকা ফাটল তৈরি হওয়ায় স্পিনাররা একটু বেশি সুবিধা পেতে পারেন পিচ থেকে। পারথের পিচ বরাবরই পেস বোলারদের জন্য সহায়ক। কিন্তু এবার বৃষ্টি হওয়ায় উইকেটের চরিত্র কিছুটা বদলে যেতে পারে।ম্যাচের মধ্যে বৃষ্টি হলে তা উইকেটের চরিত্রে তেমন প্রভাব ফেলবে না বলেই পারথের পিচ কিউরেটর জানিয়েছেন। তবে ম্যাচে অনিয়ন্ত্রিত বাউন্স থাকবে।
AUS vs IND: নিলামের আগে মঞ্জেরেকরকে তীব্র কটাক্ষ শামির, অস্ট্রেলিয়া থেকে বুমরাহ দিলেন বিরাট বার্তা
ভারতীয় দলের টিম কম্বিনেশন কেমন হবে তা নিয়ে অনেক জল্পনা চলছে। তবে ম্যাচের দিন সকালেই প্রথম একাদশ ফাইনাল করতে পারে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। ভারত অধিনায়ক বুমরাহ ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলেনে এসে সেই আভাসই দিয়েছেন।












Click it and Unblock the Notifications