AUS vs IND: ডনের দেশে ব্যাট হাতে রাজত্ব করেছেন বিরাট, জানুন অস্ট্রেলিয়া সফরে টেস্টে কোহলির পারফরম্যান্স

বিরাট কোহলি ভারতীয় দলের ব্যাটিংয়ের নিউক্লিয়াস। তিনি ব্যাটিংয়ের মূল কাণ্ডারি। কিন্তু চলতি বছরে বিরাট যা ব্যাট করেছেন টেস্টে ক্রিকেটে তা অত্যন্ত উদ্বেগজনক শুধু নয় আতঙ্কের। চলতি বছরে এখনও পর্যন্ত কোনও শতরান আসেনি বিরাটের ব্যাট থেকে। এই পরিস্থিতিতে বর্ডার-গাভাসকর ট্রফিই কোহলির কাছে বড় পরীক্ষা।

এবার পাহাড় প্রমাণ চাপ নিয়েই অস্ট্রেলিয়া যাবেন বিরাট। যদিও ইতিহাস বলছে অতীতে বার বারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করেছেন কোহলি। বিরাট এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩ টেস্টে ১৩৫২ রান করেছেন। তাঁর গড় ৫৪.০৮। এরমধ্যে আছে ছয়টি শতরান এবং চারটি অর্ধশতরান। পরিসংখ্যান ব‌লছে অতীতে কতটা ভালো পারফরম্যান্স করেছেন কোহলি অজিদের বিরুদ্ধে। এর আগে ডনের দেশে বার বার জ্বলে উঠেছে বিরাটের ব্যাট।

২০১১-১২ সালে অস্ট্রেলিয়া সফরে যান তরুণ বিরাট। সেই দলে সচিন-দ্রাবিড়া ছি‌লেন কিন্তু সবাইকে ছাপিয়ে যান কোহলি। অ্যাডিলেডে দুরন্ত একটা শতরান (১১৬) রান করেন। প্রথম অস্ট্রেলিয়া টেস্ট সফরেই ৩০০-র বেশি রান করেন। ২০১৪-১৫ সালে অস্ট্রেলিয়া সফরেই নিজেকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হিসেবে প্রতিষ্ঠা করেন কোহলি।

সেই সফরে বিরাট ৬২৯ রান করেন। অ্যাডিলেডে এবং সিডনিতে শতরান করেন। চার টেস্টে ৬৯২ রান করেন তিনি। চারটি সেঞ্চুরি করেন । এই সিরিজের আগে ইংল্যান্ড সফরে কোহলি রানই পাচ্ছিলেন না। তাঁকে নিয়ে সমালোচনা শুরু হয়েছিল, কিন্তু ডনের দেশে গিয়েই সব সমালোচনার জবাব দেন কোহলি।

২০১৮-১৯ সালে অস্ট্রেলিয়ায় বর্ডার -গাভাসকর ট্রফি প্রথমবার জেতে ভারত বিরাটের নেতৃত্বে। পারথে শতরান করেছিলেন কোহলি। ২০২০-২১ সালে অ্যাডিলেডে দিন রাতের টেস্টে কোহলি ৭৪ ও ৪ রান করেছিলেন, এরপর পিতৃত্বকালীন‌ ছুটিতে ভারতে ফিরে আসেন।

২০১৯ সাল থেকে শতরান অধরা ছিল কোহলির। খারাপ সময় চলছিল। ২০২৩ কোহলি তিন বছর পর টেস্ট ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিটি করেন। ১৮৬ রানের ইনিংস খেলেন কোহলি। সেটাও কিন্তু এসেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই।

কিন্তু অতীত আর বর্তমানের মধ্যে পার্থক্যটা অনেক। চলতি বছরে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। ২০২৪ সালে বছরভর ছয় টেস্ট ম্যাচে ১২ ইনিংসে এখনও পর্যন্ত তাঁর ব্যাট থেকে এসেছে ২৫০ রান। গড় ২২.৭২।যদিও কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ খেলেননি। কোহলি গোটা নিউজিল্যান্ড সিরিজে করেছেন ৯৩ রান।

২২ নভেম্বর থেকে এই সিরিজ শুরু। যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু মেগা সিরিজের আগে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ককে চিন্তায় বিরাট কোহলির ফর্ম। তবে তাঁর নাম যে কিং কোহলি। আরও একবার প্রমাণ করে দিতে চাইবেন তিনি বড় ম্যাচের ক্রিকেটার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+