AUS vs IND: শুরুতেই কঠিন পরীক্ষার মুখে টিম ইন্ডিয়া, অতীতে পারথ-র মাঠে ভারতের ফলাফল কেমন?

পারথ টেস্ট দিয়েই ডনের দেশে ভারতীয় দল অভিযান শুরু করবে। কিন্ত অস্ট্রেলিয়ার এই মাঠ বিশ্বের যে কোনও দলের কাছে আতঙ্কের। অস্ট্রেলিয়ার অন্য মাঠ গুলির তুলনায় এই মাঠে অতিরিক্ত পেস ও বাউন্স আছে। পারথ-র মাঠে ভারতের টেস্ট অভিযান শুরু করাটা বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে। অন্তত অতীত পরিসংখ্যান সেই কথাই বলছে। কারণ এই ম্যাচে ভারতের টেস্ট রেকর্ড একেবারে ভা‌লো নয়।

বিশ্ব টেস্ট চ্যা্ম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারত বর্তমানে ২ নম্বরে আছে। এই সিরিজের উপর নির্ভর করছে ভারতের ফাইনালের ভাগ্য। ফলে কঠিন সমীকরণ নিয়েই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় দল। তার উপর প্রথম ম্যাচই এমন মাঠে খেলতে হবে সেখা‌নে অতীতে ভারতের জয়ের থেকে হারের সংখ্যা অনেক বেশি। ফলে পারথ-র মাঠ ভারতের সিরিজ সূচনার জন্য একেবারেই আদর্শ নয় বলেই মনে করা হচ্ছে।

প্রথমেই নজর রাখা যাক অতীত পরিসংখ্যানের দিকে। ১৯৭৭ সালে ডিসেম্বর মাসে ভারত পারথ-এ প্রথম ম্যাচ খেলে অধিনায়ক বিষেণ সিং বেদীর নেতৃত্বে। সেটা ছিল সিরিজের দ্বিতীয় ম্যাচ। সেই ম্যাচে কিংবদ‌ন্তি সুনীল গাভাসকর শতরান করেছিলেন। কিন্তু অস্ট্রেলিয়া ২ উইকেটে ম্যাচ জিতে নেয়।

১৯৯২ সালে অস্ট্রেলিয়া সফরে পারথ-এ পঞ্চম ম্যাচ খে‌লতে নামে ভারতীয় দল। সেই ম্যাচে ভারতকে লজ্জাজনক হারের মুখোমুখি হতে হয়। সেই ম্যাচে খেলতে নামার আগে অজিরা ৩-০ ফলে সিরিজে এগিয়ে ছিল। সেই ম্যাচে প্রথম ইনিংসে ৩৪৬ রান করে অস্ট্রেলিয়া, জবাবে ভারত ২৭২ রানে অল আউট হয়, সচিন শতরান করেছি‌লেন সেই ইনিংসে। দ্বিতীয় ইনিংসে ৩৬৭ রান তোলে। জবাবে ভারত ১৪১ রানে অল আউট হয়, ৩০০ রানে ম্যাচ জেতে ভারত।

২০০৮ সালে ভারত প্রথমবার পারথ-র মাঠে টেস্ট জেতে। সচিন ও দ্রাবিড়ের ৯৩ ও ৭১ রানে ভর করে ভারত প্রথম ইনিংসে ৩৩০ রান তোলে জবাবে অস্ট্রেলিয়া ২১২ রানে অল আউট হয়। দ্বিতীয় ইনিংসে ভারত ২৯৪ রান তোলে। ৪১৩ রানের লক্ষ্য মাত্রা ছিল অজিদের । ভারত জয় পায় ৭২ রানে।২০১২ সালের সফরে তৃতীয় টেস্ট পারথ-এ খেলতে নামে ভারত। ধোনির নেতৃত্বাধীন‌ টিম ইন্ডিয়াকে অজিরা ইনিংস ও ৩৭ রানে পরাজিত করে।

SA vs IND: অর্শদীপের সামনে রেকর্ড গড়ার সুযোগ, প্রোটিয়াদের বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতের ফলাফল কেমন?
শেষ দুই অজি সফরে পারথ-এ কোনও ম্যাচ খেলতে হয়নি। এবার আতঙ্কের পারথ-ই সিরিজের সূচনা করতে হবে ভারতকে। চ্যালেঞ্জ কিন্ত বেশ কঠিন ভারতের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+