AUS vs IND: সিরাজের আচরণে অবাক হেড, বোল্ড হয়ে কী বলেছিলেন অ্যাডিলেডের শতরানকারী?
AUS vs IND: ট্রাভিস হেডকে বোল্ড করে মহম্মদ সিরাজ যে আচরণ করেছেন তা নিয়ে শোরগোল। সুনীল গাভাসকর সমর্থন করেননি সিরাজের সেলিব্রেশনের ভঙ্গিমাকে।
এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অ্যাডিলেড ওভালে তৃতীয় টেস্ট শতরান পাওয়া হেড। সিরাজকে আড়ালের চেষ্টা চালালেন ভারতের বোলিং কোচ মর্নি মরকেলও।

ট্রাভিস হেড বলেন, আমি আউট হওয়ার পর সিরাজকে বলেছিলাম ওয়েল বোলড (ভালো বোলিং হয়েছে)। তারপরই সিরাজ আমাকে মাঠের বাইরে যেতে ইশারা করায় আমিও প্রতিক্রিয়া দিই। তবে খুব বেশি এয়ারটাইম দিতে চাইনি। তবে আমার মনে হয়েছে, যেভাবে খেলেছি তাতে তাতে আরও ভালো প্রতিক্রিয়া কাম্য ছিল।
হেডের কথায়, ম্যাচের পরিস্থিতির কথা ভেবেও আমি ওই প্রতিক্রিয়া. অবাক। তবে দ্বন্দ্বে জড়াইনি। আমি যেভাবে প্রতিক্রিয়া দিয়েছি তাতে হতাশ। তবে আমার নিজের জন্যও কিছু করতে হতো। কারণ, আমাদের দলে আমরা এমন করি না। এভাবে আমি খেলতে পছন্দ করি না। আমার সতীর্থরাও।
এদিন যা হয়েছে তাতে তিনি বিষয়টি টেনে না নিয়ে গিয়ে তিনি নিজেই সরে দাঁড়াতে পছন্দ করেছেন বলে মন্তব্য হেডের। উল্লেখ্য, সুনীল গাভাসকরও বলেছেন, হেড লোকাল হিরো ১৪০ রান করার পর ওই ধরনের ভঙ্গিমায় মাঠের বাইরে যেতে বলা অপ্রয়োজনীয়। এমন তো নয়, সিরাজ তাঁকে ৪-৫ রানে আউট করেছেন। এতে তিনি ভিলেনই হলেন।
পারথে হেড ৮৯ রানে আউট হওয়ার পরও ভারতীয় দল আগ্রাসী মনোভাব দেখিয়েছিল বলে জানান হেড। প্রতিপক্ষ দলের তরফে শ্লেষ মেশানো কথাবার্তাও ছোড়া হয়েছিল। তবে হেড এগুলোকে গুরুত্ব না দিয়ে নিজের কাজে ফোকাসড থাকতে চান। কারণ, তিনি বোঝেন যে এতে আখেরে নিজের খেলাতেই সমস্যা হয়।
হেড জানান, তিনি খেলার সময় প্রতিপক্ষ প্লেয়ারদের সঙ্গে কথা বলেন। মজাও করেন। খেলা উপভোগ করতে চান। তবে এটাও ঠিক, মাঝেমধ্যে এমন কিছু সেলিব্রেশনের ভঙ্গিমার মুখে পড়েন যেটা তাঁকে অবাক করে। তবে এখন তাঁর মনে হচ্ছে, সিরাজের আচরণের পাল্টা কিছু না বললেও পারতেন। তবে এই ঘটনা দুই দলের পারস্পরিক সম্মান, সুসম্পর্কে প্রভাব ফেলবে না বলে উপলব্ধি হেডের।
হেড বনাম সিরাজ নিয়ে মুখ খুলেছেন ভারতের বোলিং কোচ মর্নি মরকেল। তিনি বলেন, সিরাজ বল হাতে নিজের ১০০ শতাংশ উজাড় করে দেন। স্কোরবোর্ডের দিতে না তাকিয়ে তিনি দলের জন্য সব সময় নানাভাবে সেরাটা দেন। তবে এমন বড় সিরিজে তুল্যমূল্য দ্বৈরথ চলাকালীন এমন ঘটনা ঘটা অবাক করার মতো নয়। দুজনেই হার্ড ক্রিকেট খেলছেন। আবার ম্যাচের পর তাঁদের বন্ধুত্বও অটুট থাকবে।












Click it and Unblock the Notifications