AUS vs IND: গম্ভীরের পছন্দেই সুযোগ পেলেন হর্ষিত! কোন অঙ্কে টিম ইন্ডিয়ায় জায়গা করলেন নীতীশ?

ভারত নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালীনই ঘোষিত হয়ে গিয়েছে বর্ডার-গাভাসকর ট্রফির জন্য ভারতীয় দল। পাঁচ ম্যাচের এই সিরিজের জন্য বড় স্কোয়াড বেছে নিয়েছেন নির্বাচকরা। একইসঙ্গে তিন বোলারকে রিজার্ভ সদস্য হিসেবে দলের সঙ্গে রাখা হচ্ছে। অস্ট্রেলিয়া সফরে ভারতীয় মূল দলে বেশ কয়েকটি চমক আছে।

মহম্মদ শামি পুরো ফিট না হওয়ায় এই সিরিজে সুযোগ পাননি। বুমরাহ, সিরাজ, আকাশ দীপরা মূল স্কোয়াডে থাকলেও রিজার্ভ দলে সদস্য হয়েছেন মুকেশ কুমার। কিন্তু মূল দলে জায়গা পেয়েছেন হর্ষিত রানা, অন্যদিকে নীতীশ কুমার রেড্ডিও গুরুত্বপূর্ণ সফরে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। এই দুই ক্রিকেটারের নির্বাচন নিয়েই শুরু হয়েছে চর্চা।

মুকেশের মতো বোলারকে টপকে কীভাবে মূল দলে সুযোগ পেলেন হর্ষিত? এখানে উঠে আসছে কোচ গৌতম গম্ভীরের সঙ্গে তাঁর সম্পর্কের রয়াসন। কেকেআরের ক্রিকেটার ছিলেন হর্ষিত। ২০২৪ মরশুমে নাইটদের মেন্টর ছিলেন গম্ভীর। ফলে হর্ষিতকে অস্ট্রেলিয়া সফরে দলে রাখার পক্ষে সওয়াল করেন স্বয়ং হেড কোচই।

সংবাদসংস্থা পিটিআইকে নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক সূত্র জানিয়েছেন, কোচ গৌতম গম্ভীরের পছন্দের জন্য হর্ষিত রানাকে আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে মূল দলে রাখা হয়েছে। গম্ভীর কোচ হওয়ার পর থেকেই তাঁর প্রতি সমর্থন দেখাচ্ছেন, শ্রীলঙ্কা সিরিজ থেকেই রানার প্রতি সমর্থন দেখাচ্ছেন গম্ভীর।'

সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছেন, রানাকে রিজার্ভ বোলার হিসেবে রাখা হয়েছিল। নভদীপ সাইনি ও মুকেশ কুমারের থেকেও হর্ষিত দ্রুত বেগে বল করতে পারেন এবং ওর বয়স বাকিদের থেকে কম। ফলে আসন্ন অস্ট্রেলিয়া সফরে হর্ষিতকে মূল স্কোয়াডে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।'

পাশাপাশি মূল দলে জায়গা করে নিয়েছেন নীতীশ কুমার রেড্ডিও। মূলত অলরাউন্ডার কোটাতে সুযোগ পেয়েছেন নীতীশ। খুব বেশি আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও বর্ডার-গাভাসকর ট্রফিতে জায়গা করে‌ নিলেন নীতীশ। কোন অঙ্কে গুরুত্বপূর্ণ সিরিজে ভারতীয় দলে সুযোগ পেলেন নীতীশ?

সংবাদসংস্থা পিটিআইকে নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক সূত্র জানিয়েছেন, এই সিরিজে ভারতীয় দলে ভারসাম্য বজায় রাখার জন্য এক অলরাউন্ডারের প্রয়োজন ছিল। বর্তমানে টেস্ট ক্রিকেট আর খেলেন না হার্দিক পাণ্ডিয়া। শিবম দুবের চোট রয়েছে। এই পরিস্থিতিতে দল নির্বাচনে নীতীশ সুবিধা পেয়ে যান। নীতীশ ছন্দে রয়েছে। নির্বাচকরা ভারসাম্য বজায় রাখার জন্য চতুর্থ সিমার যে কিনা অলরাউন্ডারও তেমন কাউকে খুঁজছিল। আর আইপিএলে ও বাংলাদেশ সিরিজে ভালো পারফর্ম করার সুবাদে নীতীশকে যেন দলে নিতেই হত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+