AUS vs IND: গম্ভীরের পেপ টকেই উজ্জীবিত রানা, লক্ষ্যমাত্রা নিয়ে নিয়ে কী ভাবছে ভারতীয় দল? পাওয়া গেল আভাস

অস্ট্রেলিয়া সফরে হর্ষিত রানাকে দলে নেওয়া নিয়ে অনেক কথা হয়েছিল, সমালোচনার মুখে পড়তে হয়েছিল কোচ গৌতম গম্ভীরকে। কেন একজন তরুণ অনভিজ্ঞ ক্রিকেটারকে অস্ট্রেলিয়া সিরিজের করে রাখা হচ্ছে সেই নিয়ে প্রশ্ন ওঠে। যেখানে মুকেশ কুমার এর মতো পরীক্ষিত বোলার রয়েছেন রিজার্ভ বেঞ্চে। সমালোচনাকে কোনরকম গুরুত্ব না দিয়ে হর্ষিত রানাকে প্রথম ম্যাচে দলের সুযোগ দেন প্রথম গম্ভীর।

পারথের পেস সহায়ক পিচে কোচ গম্ভীরের আস্থার মান রাখলেন। প্রথম ইনিংসে বল হাতে তিনটি উইকেট নিলেন। প্রথম দিনের শেষ বেলায় একটি উইকেট নিয়েছিলেন, দ্বিতীয় দিনের সকালে আরও দুটি উইকেট নিলেন। দিনের শেষে সাংবাদিক সম্মেলনে এসে হর্ষিত রানা জানালেন মাঠে বিরাট-বুমরাহদের সাহায্য থেকে গম্ভীরের পেপ টকের কথা।

দ্বিতীয় দিনের শেষে সাংবাদিক সম্মেনলনে এসে নিজের পারফরম্যান্স নিয়ে রান বলেন, আমি যথেষ্ট খুশি নিজের খেলা নিয়ে, তার থেকেও বেশি খুশি দলের এই পারফরম্যান্স । আমার লক্ষ্য ছিল উইকেটের মধ্যে বল করা সেই পরিকল্পনা অনুযায়ী বল করেছে এবং উইকেট পেয়েছে। এই সিরিজ ভোর বেলায় উঠে বাবার সঙ্গে দেখতাম, সেটা খেলছি এখন এটা আমার কাছে আবেগের বিষয়।

নীতীশ রেড্ডিকে যেভাবে ম্যাচের আগে পেপ টক দিয়েছিলেন গম্ভীর। সেই রকম পরামর্শ দেন রানাকেও। সেই প্রসঙ্গে রানা বলেন, গম্ভীর স্যারের সঙ্গে আমার রসায়ন অত্যন্ত ভালো। এর আগে কেকেআরে আমরা একসঙ্গে কাজ করেছি। তিনি ম্যাচের আগে আমাকে বলেন, দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ খুব কম জনই পান, তাই তোমাকে সেই রকমই পারফরম্যান্স করতে হবে।

ম্যাচেরর মধ্যে তিনি বিরাট কোহলিকে জসপ্রীত বুমরাহ প্রত্যেকেরই যে সাহায্য পেয়েছেন সে কথা বলতে ভুল করলে না রানা। তাঁর কথায়, বিরাট ভাই থেকে বুমরাহ ভাই প্রত্যেকেই অত্যন্ত সাহায্যকারী তাঁরা তাদের ইনপুট দিয়ে আমাকে সাহায্য করেছেন, কোথায় বল ফেলতে হবে সেই অনুযায়ী পরামর্শ দিয়েছেন। সাধারণত বুমরাহের মতো একজন বোলার থাকায় সুবিধা হয়। তিনি প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেন। ফলে অন্য প্রান্তের বোলার অনেক স্বাধীনভাবে বল করতে পারেন।

ম্যাচের মাঝেই স্টার্কের সঙ্গে তাঁর ঠান্ডা লড়াই চলছিল, কি ঘটনা ঘটেছিল, সেই প্রসঙ্গে অবশ্য খুব একটা মুখ খুললেন না রানা, তিনি বলে দিলেন আমারা খুব ভালো বন্ধু এর আগে আমরা কেকেআর একসঙ্গে খেলেছি নিজেদের মধ্যে মজা হচ্ছিল থেকে বেশি কিছু হয়নি।

দ্বিতীয় দিনে দুরন্ত ব্যাটিং করেছেন কে রাহুল এবং যশস্বী। এই প্রসঙ্গে রানা বলেন, এই দুজনের বলেছেন এই পিচে প্রথমদিকে ব্যাটিং করাটা একেবারেই সহজ ছিল না কিন্তু ওরা দুজনে খুব ভালোভাবে ক্রিজে অনেকটা সময় কাটাতে পেরেছেন এবং রান করেছেন তবে আমরা এখনই কোন লক্ষ্যমাত্রা নিয়ে ভাবছি না। আমরা আপাতত ব্যাটিং করতে চাই

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+