AUS vs IND: ব্রিসবেনে তৃতীয় টেস্ট জিততে ভারতকে তিন দাওয়াই হরভজনের, একাদশে চান ২ পরিবর্তন
AUS vs IND: ব্রিসবেনের গাব্বায় আগামী শনিবার থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। দুই দলই চাইবে সিরিজে এগিয়ে যেতে।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার ক্ষেত্রে দুই দলের কাছেই আগামী তিনটি টেস্ট গুরুত্বপূর্ণ। বিশেষ করে সবচেয়ে চাপে রয়েছে ভারত।

ভারতের প্রাক্তন তারকা হরভজন সিং স্টার স্পোর্টসে ভারতকে ঘুরে দাঁড়ানোর জন্য কিছু মূল্যবান পরামর্শ দিলেন। ভারত পারথ টেস্টে করেছিল যথাক্রমে ১৫০ ও ৬ উইকেটে ৪৮৭ (ডিক্লেয়ার্ড)। অ্যাডিলেড টেস্টে ভারতের রান ছিল যথাক্রমে ১৮০ ও ১৭৫।
দেখা যাচ্ছে, চারটি ইনিংসে তিনবারই ভারত দুশো ছুঁতে পারেনি। হরভজনের কথায়, ভারতকে সবার আগে ভালো ব্যাট করতে হবে। জোর দিতে হবে পার্টনারশিপ গড়ায়। প্রথম লক্ষ্য হবে অন্তত ৩০-৪০ রানের পার্টনারশিপ গড়া এবং সেই ভিতের উপর দাঁড়িয়ে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়া।
পারথে যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুলের ২০১ রানের পার্টনারশিপের কথা মনে করিয়ে হরভজন বলেন, একটা বড় পার্টনারশিপই আমাদের ম্যাচ জেতানোর ক্ষেত্রে সহায়ক হয়েছিল। ভবিষ্যতেও হবে। ব্রিসবেনে প্রথম ইনিংসে ৩০০ থেকে সাড়ে তিনশো তোলার লক্ষ্য নিয়েই এগোতে হবে।
হরভজন দ্বিতীয় যে বিষয়টির উপর জোর দিলেন তা হলো বোলিং। ভাজ্জির কথায়, ট্রাভিস হেডকে নিয়ে মাথাব্যথা থাকছেই। পয়েন্ট ও কভার অঞ্চল দিয়ে তিনি খেলতে ভালোবাসেন। ফলে তাঁকে সোজা খেলতে বাধ্য করতে হবে। বল তুলতে হবে, লেগ স্টাম্পেও হেডকে খেলানো যেতে পারে। তিনি বাউন্সার খেলতে পছন্দ করেন না, সেইমতো বাউন্সার দিতে হবে।
ভারতীয় দলে ব্যাটিং অর্ডারে রদবদল চান না ভাজ্জি। তবে ভারতের একাদশে দুটি পরিবর্তনের পরামর্শ দিলেন। ব্রিসবেনে রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় ওয়াশিংটন সুন্দরকে খেলানো হোক, চান হরভজন। সেই সঙ্গে হর্ষিত রানাকে বসিয়ে প্রসিদ্ধ কৃষ্ণ বা আকাশ দীপকে খেলানোর পরামর্শ দিলেন।
ভাজ্জি বলেন, এমন নয় যে হর্ষিত খারাপ বোলিং করেছেন। কিন্তু প্রসিদ্ধর উচ্চতা বেশি। ফলে বাউন্স সহজেই আদায় করে নিতে পারবেন। গতিসম্পন্ন পিচে প্রসিদ্ধ কার্যকরী ভূমিকা নিতে পারবেন, আশা হরভজনের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications