AUS vs IND: তিন টেস্ট হেরে লজ্জার রেকর্ড স্পর্শ করল ভারত, গম্ভীরের কোচিং নিয়েই প্রশ্ন তুলছেন হরভজন
ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ, এরপর বর্ডার-গাভাসকর ট্রফিতে শোচনীয় পরাজয়। বিগত কয়েক মাস ধরেই সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দলের। পর পর দুই সিরিজ হেরে ৪৬ বছরের পুরানো একটি রেকর্ড স্পর্শ করেছে টিম ইন্ডিয়া।
এর আগেও ভারত পর পর দুই টেস্ট সিরিজ হেরেছে। কিন্তু পর পর দুটি সিরিজ তিনটি ম্যাচে হার হল ভারতের ৪৬ বছর পর। এর আগে ১৯৭৭-৭৮ সালে শেষবার এমন লজ্জার মুখোমুখি হতে হয়েছিল ভারতকে। গম্ভীর-রোহিতের জামানায় ফের একবার ফিরল সেই একই লজ্জা।

১৯৭৬-৭৭ সালে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ৩-১ ফলে হেরেছিল। এরপর ১৯৭৭-৭৮ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে নাটকীয়ভাবে ২-৩ ফলে সিরিজ হারে। ভারত প্রথম বার দুটি সিরিজে ৩টি টেস্টে ম্যাচ হেরেছিল। এবার সেই লজ্জাই ফিরল ভারতীয় ক্রিকেটে।
বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রাখতে ব্যর্থ টিম ইন্ডিয়া। শেষ দুই বার অস্ট্রেলিয়া থেকে ভারত বর্ডার-গাভাসকর ট্রফি জিতেই দেশে ফিরেছিল, এবার ফিরতে হচ্ছে খালি হাতে। ভারতীয় দলকে নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। সুনীল গাভাসকর, ইরফান পাঠানের পর এবার হরভজন সিংও কোচ গৌতম গম্ভীরের সমালোচনায় সরব হলেন।
ভাজ্জি মনে করিয়ে দিয়েছেন রাহুল দ্রাবিড়ের সব কিছু ঠিক থাক ছিল কিন্তু গম্ভীরের আগমনের পরই সব কিছু বদল গেল। তাঁর কথায়, রাহুল দ্রাবিড় যতক্ষণ ছিল, ততক্ষণ সব ঠিকই ছিল। ভারত বিশ্বকাপ জিতল, সব ঠিকঠাক ছিল। হঠাৎ কী হল?'গত কয়েক মাসে আমরা শ্রীলঙ্কার কাছে একদিনের সিরিজে হোয়াইয়ওয়াশ হয়েছি। নিউজিল্যান্ডের কাছে টেস্ট হোয়াইটওয়াশ হয়েছি। এবার অস্ট্রেলিয়ার কাছে ৩-১-এ ফলে হারলাম। । সব হঠাৎই খারাপ দিকে যেতে শুরু করল।
গম্ভীরের কোচিং নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এই সিরিজের মধ্যে ভারতীয় দলের সাজঘর থেকে একের পর এক খবর প্রকাশ্যে এসেছে। শোনা গিয়েছে, ভারতীয় কোচ গৌতম গম্ভীর নাকি সাজঘরে গিয়ে ক্রিকেটারদের বকাঝকা করেছেন।












Click it and Unblock the Notifications