AUS vs IND: আর একটা টেস্ট জিতলেই...! ভারতের কোন বিরাট কাণ্ড ঘটানোর অপেক্ষায় হরভজন?

AUS vs IND: ২০২১ ও ২০২৩ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে ভারত। প্রথমবার নিউজিল্যান্ড ও গত বছর অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল।

২০২৫ সালের জুনে লর্ডসে ফের ফাইনাল। বিশ্বের প্রথম দেশ হিসেবে আইসিসি WTC ফাইনাল খেলার হ্যাটট্রিকের হাতছানি রয়েছে ভারতের সামনে। হরভজন সিংয়ের বিশ্বাস এবারও ভারত ফাইনাল খেলবে।

AUS vs IND

দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ভারত বেকায়দায় পড়ে গিয়েছিল। তবে পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৯৫ রানে জয় ছিনিয়ে পাঁচ টেস্টের সিরিজে ভারত এগিয়ে গিয়েছে ১-০-তে।

হরভজন সিং বললেন, ভারত যদি আর একটি টেস্ট ম্যাচ জেতে তাহলে নিশ্চিতভাবেই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলবে। তবে ফাইনালে পৌঁছনো বড় ব্যাপার নয়। বড় ব্যাপার ফাইনালে উঠে সেই ম্যাচটি জেতা। উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ভারত।

রোহিত শর্মার অনুপস্থিতিতে জসপ্রীত বুমরাহ যেভাবে সামনে থেকে ভারতকে নেতৃত্ব দিয়েছেন তার প্রশংসাও করেছেন হরভজন। তিনি বলেন, বুমরাহ অসাধারণ প্লেয়ার। তাঁর মানসিকতাও খুব ভালো। প্রথম দিন থেকে আমি বুমরাহর বড় সমর্থক। ব্যক্তিগতভাবেও তিনি খুব শান্ত থেকে কাজ করতে ভালোবাসেন।

ভাজ্জি আরও বলেন, বুমরাহ নিজের খেলার বিষয়ে সচেতন। ড্রেসিংরুমেও সকলেই তাঁকে পছন্দ করেন। ড্রেসিংরুমে সকলের সম্মান আদায় করে নিতে পারা ব্যক্তি যখন সামনে থেকে দলকে নেতৃত্ব দেন, তখন বাকিরাও তাঁকে অনুসরণের চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক।

অস্ট্রেলিয়ার দুর্গ পারথে ভারতের টেস্ট জয় আনন্দকে দ্বিগুণ করে দিয়েছে বলেও মন্তব্য ভাজ্জির। তিনি বলেন, পারথে সব সময়ই অস্ট্রেলিয়া নিজেদের শক্তিশালী ভাবে। সেখানে তাঁরা অনেক ম্যাচ জিতেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে তাদের হারানো কঠিন। তার উপর পারথের মতো মাঠে জয় নিশ্চিতভাবেই আনন্দকে দ্বিগুণ করে দেয়।

পারথে ভারত অসাধারণ ক্রিকেট খেলেছে বলে জানান হরভজন। এই জয়ের ধারা বজায় রেখে ভারত ৪-১ ব্যবধানে অস্ট্রেলিয়া থেকে সিরিজ জিতে ফিরবে বলেও আশা হরভজনের। সেটা যদি হয়, তাহলে ভারত টানা তৃতীয়বার অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয় সুনিশ্চিত করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+