AUS vs IND: ঋষভ পন্থকে মেলবোর্ন টেস্টের আগে মূল্যবান পরামর্শ গাভাসকরের, হেডেনেরও বড় স্বীকারোক্তি

AUS vs IND: মেলবোর্নে বক্সিং ডে টেস্ট শুরু বৃহস্পতিবার। সিরিজের চতুর্থ ও পঞ্চম টেস্টে ঋষভ পন্থকে ছন্দে ফেরাতে মূল্যবান পরামর্শ দিলেন সুনীল গাভাসকর।

২০২০-২১ মরশুমের অস্ট্রেলিয়া সফরে ভারতের সিরিজ জয়ের নেপথ্যে বড় অবদান ছিল পন্থের। যদিও চলতি সিরিজে সেভাবে দাগ কাটতে ব্যর্থ পন্থ।

AUS vs IND

পারথ থেকে ব্রিসবেন টেস্ট পর্যন্ত পাঁচটি ইনিংসে পন্থের রান যথাক্রমে ৩৭, ১, ২১, ২৮ ও ৯। ভারত অধিনায়ক রোহিত শর্মা অবশ্য ঋষভ পন্থের ফর্ম নিয়ে চিন্তিত নন। তিনি মনে করেন, দু-একটি ম্যাচের পারফরম্যান্সের ভিত্তিতে কাউকে যাচাই করা ঠিক নয়।

২০২১ সালে ব্রিসবেন টেস্টে পন্থের ম্যাচ তথা সিরিজ-জেতানো ইনিংসই তাঁকে ঘিরে প্রত্যাশার পারদ বাড়িয়েছে। পন্থ দ্রুত ছন্দে ফিরবেন বলে আশাবাদী ভারতীয় শিবির। অস্ট্রেলিয়াতেও দেখা গিয়েছে, পরিস্থিতি যা-ই হোক না কেন, পন্থ আগ্রাসী ব্যাটিংয়েই জোর দিয়েছেন।

অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে নেমে স্কট বোল্যান্ডের প্রথম বলেই স্টেপ আউট করে পন্থ যেভাবে মারমুখী হয়েছিলেন তা নজর কাড়ে সকলেরই। এমনকী কিছু অভিনব শট তিনি খেলেছেন, যা দেখে বিশেষজ্ঞরা বলেছেন, এমন শট পন্থের পক্ষেই মারা সম্ভব।

তবে সুনীল গাভাসকর স্টার স্পোর্টসে পন্থের জন্য বিশেষ পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, অন্য সকলের মতো পন্থেরও উচিত ব্যাট করতে নেমে অন্তত আধ ঘণ্টা একটু দেখেশুনে খেলা। যে পজিশনেই তিনি থাকুন না কেন, এই সময়টা প্রতিপক্ষের বোলারদের কিছুটা সম্মান দেখাতে হবে। যদি স্কোর ৩ উইকেটে ৫২৫ থাকে তাহলে নেমেই চালিয়ে খেলতে অবশ্য কোনও বাধা নেই।

গাভাসকর মনে করেন, প্যাট কামিন্স, স্কট বোল্যান্ডরা অ্যাঙ্গেল ধরে পন্থকে আক্রমণে যেতে পারেন। বোল্যান্ড অ্যারাউন্ড দ্য উইকেটে গিয়েও পন্থকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন বলে ধারণা সানির। সে কারণেই তাঁকে কিছুটা সতর্ক থেকে শুরুর পরামর্শ দিলেন তিনি।

ঋষভ পন্থের প্রশংসা বারবারই করে থাকেন ম্য়াথু হেডেন। তিনি স্টার স্পোর্টসে বলেন, আমি সব সময় পন্থের ফ্যান। পন্থ আলাদা ধরনের ক্রিকেটার। পন্থের যখন নামার কথা তখন স্কোরবোর্ডে প্রচুর রান থাকা স্বাভাবিক। আর সেটা হলেই তা পন্থ এবং ভারতীয় দলের পক্ষে আদর্শ পরিস্থিতি। পন্থের নির্ভীকভাবেই খেলা উচিত। অনেকটা রোহিত শর্মা যেমনটা করে থাকেন। নির্ভীক থেকে খেললে পন্থ ও ভারতীয় দল লাভবান হবে বলে মত হেডেনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+