AUS vs IND: বিরাটকে সচিনের ইনিংস থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ গাভাসকরের, উঠে গেল অবসরের দাবি

AUS vs IND: বিরাট কোহলিকে সচিন তেন্ডুলকরের ইনিংস থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিলেন সুনীল গাভাসকর। আজ ব্রিসবেন টেস্টে কোহলি মাত্র তিন রান করে আউট হন।

বারবার যেভাবে অস্ট্রেলিয়ার বোলারদের প্রলোভনে পা দিয়ে অফ-স্টাম্পের বল তাড়া করতে গিয়ে কোহলি আউট হচ্ছেন, তা দেখেই বিরক্ত অনেকে। তবে কোহলির পাশেই দাঁড়ালেন গাভাসকর।

AUS vs IND

গাভাসকর স্টার স্পোর্টসে বলেন, টেস্ট ক্রিকেটে ৩২টি শতরান, ৯ হাজার রান মাইন্ড কন্ট্রোল ছাড়া হয় না। এখানেও দ্বিতীয় ইনিংস বাকি। আরও দুটি টেস্ট রয়েছে। ফলে বিরাটের সামনে আরও সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়া বিরাটের আউটের জন্য পরিকল্পনা করছে। দুটি স্লিপ, দুটি গালি রেখে। কোহলির উচিত সচিনের মতো দৃঢ়চেতা মানসিকতা দেখানো। সেই সঙ্গে নিজের বড় রানগুলির ভিডিও দেখা।

গাভাসকরের কথায়, বিরাটের সেটাই করা উচিত যেটা ২০০৪ সালে সচিন করেছিলেন। অস্ট্রেলিয়ায় প্রথম তিনটি টেস্টে সচিন অফ-স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে স্লিপ, শর্ট গালিতে ক্যাচ দিয়েছিলেন। সিডনি টেস্টের আগে সচিন ঠিক করেন কভার অঞ্চলে খেলবেনই না।

গাভাসকর জানান, সিডনি টেস্টে সচিন খালি খেলে গিয়েছিলেন বোলারের ফলো থ্রু ও মিড-অফ ফিল্ডারের মাঝখান দিয়ে। এভাবেই নিজের সিদ্ধান্তে অনড় থাকতে হবে। কভার ড্রাইভ তেমন খেলেননি। ২০০-২২০ পেরনোর পর একটি কভার ড্রাইভ মারেন। নিজের মনের উপর তেমন নিয়ন্ত্রণই দরকার কোহলির।

উল্লেখ্য, ২০০৩ সালে ব্রিসবেন টেস্টে প্রথম ইনিংসে সচিন করেন ০। অ্যাডিলেড টেস্টে ১ ও ৩৭। মেলবোর্ন টেস্টে ০ ও ৪৪। তারপর সিডনিতে গিয়ে প্রথম ইনিংসে ৪৩৬ বলে ২৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন সচিন। দ্বিতীয় ইনিংসে করেন ৬০ রান।

ব্রিসবেন টেস্টের আগে কোহলি ব্যাকফুটে শট খেলার প্র্যাকটিস করেছেন টানা। কিন্তু ড্রাইভ মারার লোভ সামলাতে না পেরে ফের ব্যর্থ হলেন ব্রিসবেনে। বিরাটের দুর্বলতা চিহ্নিত করে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সরা লাগাতার সচিনকে অফ-স্টাম্পের বাইরে, চতুর্থ বা পঞ্চম স্টাম্পে বল রেখে কভার ড্রাইভ মারতে প্রলুব্ধ করেন।

এদিন বিরাট আউট হলেন জশ হ্যাজলউডের বলে। পারথ টেস্টে কোহলি ৫ ও অপরাজিত ১০০ রান করেছিলেন। অ্যাডিলেডে করেন ৭ ও ১১। আজ ৩। বারংবার কোহলি যেভাবে আউট হচ্ছেন তাতে বিরক্ত ক্রিকেটপ্রেমীরা। নেটপাড়ায় উঠে গেল কোহলির টেস্ট থেকে অবসর নেওয়ার দাবি।

সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছেন, অবসর কখন নেওয়া উচিত সেটা কোহলির শেখা উচিত মহেন্দ্র সিং ধোনির থেকে। কারও কথায়, বিরাট অবসর নিয়ে পাকাপাকিভাবে লন্ডনে গিয়ে থাকুন। কেউ লিখেছেন, রোহিতের মতো বিরাটের যা টেকনিক তা টেস্ট খেলার অনুপযুক্ত।

জনৈক নেটাগরিক লিখেছেন, ব্রিসবেনে বৃষ্টিতে যদি কোহলি আর দ্বিতীয় ইনিংসে খেলতে না পারেন, তাহলে বাকি ২টি টেস্টে একটি শতরান তাঁকে করতেই হবে। নচেৎ বিসিসিআইয়েরই উচিত কোহলিকে বাদ দিয়ে দেওয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+