AUS vs IND: নীতীশকে বাদ দেওয়ার পক্ষপাতী নন গাভাসকর, ভারতের একাদশ নিয়ে জল্পনা তুঙ্গে

AUS vs IND: কাল থেকে শুরু মেলবোর্ন টেস্ট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ টেস্টে ভারতীয় একাদশ নিয়ে জল্পনা তুঙ্গে। রোহিত শর্মারা কোন কম্বিনেশন নিয়ে নামবেন, তা নিয়ে ধোঁয়াশা বজায় রয়েছে।

অস্ট্রেলিয়া অবশ্য বক্সিং ডে টেস্টের একাদশ আজই ঘোষণা করে দিয়েছে। ব্রিসবেন টেস্টের দলে আনা হয়েছে ২টি পরিবর্তন।

AUS vs IND

ভারত মেলবোর্নে ২ স্পিনার নিয়ে নামতে পারে বলে চর্চা চলছে। রবীন্দ্র জাদেজা ব্রিসবেন টেস্টে যেভাবে ব্যাটিং করেছেন তাতে তাঁর জায়গা পাকা। রবিচন্দ্রন অশ্বিন অবসর নিয়েছেন। ফলে এক স্পিনার নিয়ে নামলে রবীন্দ্র জাদেজাই খেলবেন।

অশ্বিনের পরিবর্ত হিসেবে মেলবোর্নে পৌঁছেছেন মুম্বইয়ের অলরাউন্ডার তনুশ কোটিয়ান। তবে ভারত দুই স্পিনার নিয়ে খেললে ওয়াশিংটন সুন্দরই একাদশে ফিরবেন। উল্লেখ্য, পারথ টেস্টে সুন্দরকে খেলায় ভারত। অ্যাডিলেডে অশ্বিন ও ব্রিসবেনে জাদেজা ছিলেন একমাত্র স্পিনার হিসেবে।

এই পরিস্থিতিতে ভারত স্পিনার বাড়ালে কার উপর কোপ পড়বে তা নিয়ে জল্পনা চলছে। নাম উঠে আসছে নীতীশ কুমার রেড্ডির। যদিও চলতি সিরিজে ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ অবদান রাখা নীতীশকে বাদ দেওয়ার পক্ষপাতী নন সুনীল গাভাসকর।

গাভাসকর স্টার স্পোর্টসে বলেন, ভারত নীতীশ কুমার রেড্ডিকে বাদ দিতে পারবে না। কেন না, তিনি চতুর্থ সিমার। আমার মনে হয় না, ভারত দুই পেসার আর নীতীশকে নিয়ে নামবে বলে। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়া বা ব্রেক থ্রু কিংবা ব্যাট হাতে অবদান রাখার দক্ষতার কারণেই নীতীশকে বাইরে রাখা ঠিক হবে না বলে উপলব্ধি গাভাসকরের।

ব্রিসবেন টেস্টে ভারত ফলো-অন বাঁচিয়েছিল আকাশ দীপের ব্য়াটে ভর করে। আকাশকেও তাই মেলবোর্ন টেস্টের দলে দেখছেন সানি। তিনি বলেন, আমার মনে হয় না আকাশ দীপের জায়গায় হর্ষিত রানা খেলবেন বলে। ফলো-অনের হাত থেকে দলকে বাঁচানো ক্রিকেটারকে কীভাবে বাদ দেওয়া যায়?

এরই মধ্যে, টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ, রোহিত শর্মা ওপেন করতে পারেন। সেক্ষেত্রে লোকেশ রাহুলকে তিনে খেলিয়ে ব্যাটিং অর্ডারে নামিয়ে আনা হতে পারে শুভমান গিলকে। গিল পারথ টেস্টে খেলতে পারেননি চোটের কারণে। বাকি টেস্টগুলিতেও প্রত্যাশা পূরণে ব্যর্থ। ফলে গিলকে বাদ দিয়ে তাঁর জায়গায় ধ্রুব জুরেলকে খেলানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। কিংবা বোলিং বিভাগ অপরিবর্তিত রেখে গিলের জায়গায় সুন্দরকেও খেলানো হতে পারে। সবটাই স্পষ্ট হবে কাল ভোরে টসের সময়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+