AUS vs IND: বাদ স্বীকার না করে বিশ্রামের তত্ত্ব! সিডনিতে চর্চায় রোহিতের অবসর, গাভাসকর-শাস্ত্রী একই মেরুতে

AUS vs IND: রোহিত শর্মা টি২০ বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন। এবার পালা টেস্টের।

সিডনি টেস্টে রোহিত শর্মা বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত দলের স্বার্থে নিয়েছেন বলে জানালেন জসপ্রীত বুমরাহ। যদিও রোহিত যে বাদই পড়েছেন খারাপ ফর্মের কারণে, তা নিয়ে সংশয় নেই কারও।

AUS vs IND

সুনীল গাভাসকর স্টার স্পোর্টসে বলেন, আমার ধারণা ভারত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাবে না। ফলে রোহিত শর্মা মেলবোর্নেই শেষ টেস্ট খেলে ফেলেছেন। ICC WTC-র পরের সংস্করণ শুরু হবে জুনে ইংল্যান্ড সফর দিয়ে। ফলে ২০২৭ সালের ফাইনাল খেলবেন এমন প্লেয়ারদেরই রাখা হবে।

গাভাসকরের কথায়, ফাইনালের কথা ভেবে কাদের খেলানো হবে সেটা নির্বাচকদের ব্যাপার। তবে সম্ভবত আমরা টেস্টে রোহিতকে শেষবার দেখলাম মেলবোর্নেই। দল চূড়ান্ত করার রোহিতও একজন। বিদেশ সফরের দল বাছেন নির্বাচকরা। এরপর একাদশের বিষয়ে সিদ্ধান্ত নেন অধিনায়ক, হেড কোচ ও একজন নির্বাচক।

সানি বলেন, অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের সঙ্গে নির্বাচকমণ্ডলীর প্রধান অজিত আগরকর রয়েছেন। ফলে রোহিতকে নিয়ে সিদ্ধান্তের তিনিও একজন শরিক। দল চূড়ান্ত করার আগে সিনিয়র ক্রিকেটারদের মতামতও নেওয়া হয়ে থাকে। রোহিতের ক্ষেত্রেও ব্যতিক্রমী কিছু হয়নি বলে উপলব্ধি গাভাসকরের।

রবি শাস্ত্রী এদিন বলেন, আমি জিজ্ঞাসা করার আগেই টসের সময় জসপ্রীত বুমরাহ জানান, অধিনায়ক নিজেই বসার সিদ্ধান্ত নিয়েছেন। শুভমান গিল খেললে দল শক্তিশালী হবে এই ভাবনা নিয়েই। এমন সিদ্ধান্ত অস্বাভাবিক নয়। যখন রান আসে না, সব পরিকল্পনামাফিক হয় না, তখন মানসিক দিকটিও খেলার ক্ষেত্রে উপযুক্ত অবস্থায় থাকে না।

শাস্ত্রীর কথায়, একজন অধিনায়ক যখন এগিয়ে এসে বলেন, আমি এই ম্যাচে বেঞ্চে থাকতে প্রস্তুত, এটা নিশ্চিতভাবেই সাহসী সিদ্ধান্ত। যদি সামনে ভারতের দেশের মাটিতে সিরিজ থাকতো তাহলে রোহিত টেস্ট কেরিয়ার দীর্ঘায়িত করতে পারতেন। কিন্তু আমার ধারণা, এই টেস্টের পরই তিনি অবসর ঘোষণা করবেন।

রোহিত ৩৮ বছর পূর্ণ করতে চলেছেন। শাস্ত্রী বলেন, রোহিতের ৩৮ বছর বয়স। বয়স কমছে না। ভারতীয় ক্রিকেটে তরুণ ক্রিকেটারদেরও অভাব নেই। খুব ভালো মানের কয়েকজন রয়েছেন। আগামীর জন্য দল গড়ে তোলার এখনই সেরা সময়। কঠিন সিদ্ধান্ত, তবে সব কিছুর সময় নির্দিষ্টও থাকে।

সঞ্জয় মঞ্জরেকর বলেন, এটাই রোহিত শর্মা। সব সময় সঠিক কাজটাই করেন। দলের পক্ষে যেটা ভালো। যদিও টসের সময় রোহিতের বিষয় আরও স্পষ্ট না করে জানানোয় কিছুটা অবাক সঞ্জয়। বিশ্রামের তত্ত্বটি খারিজ করে দিয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক মার্ক টেলর।

টেলর বলেন, মূল কথা হলো সিরিজের শেষ টেস্টে কোনও অধিনায়ক স্বেচ্ছায় সরে দাঁড়ান না। রোহিত বাদই পড়েছেন। আমি বুঝছি না কেন সেটা স্পষ্ট করে স্বীকার করা হচ্ছে না। এমন তো হতেই পারে তিনি চিরকালের জন্য বাদ পড়েননি। খারাপ ফর্মের কারণে এই ম্য়াচে বাদ পড়েছেন। রোহিতের বাদ পড়া নিয়ে বিশ্রামের তত্ত্ব দেওয়া পেশাদার খেলায় দুর্ভাগ্যজনক বলে ট্রিপল এম ক্রিকেটকে বলেন টেলর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+