AUS vs IND: রোহিতের প্রথম টেস্ট খেলা নিয়ে বড় আপডেট দি‌লেন গম্ভীর, বিরাটের ফর্ম নিয়ে কী বললেন হেড কোচ?

রবিবার রাতেই অস্ট্রেলিয়ার বিমান ধরেছেন ভারতীয় দলের একাধিক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ। ভারতীয় দলের সদস্যদের মধ্যে অনুপস্থিত ছিলেন অধিনায়ক রোহিত শর্মা। ফলে রোহিতকে নিয়ে জল্পনা অব্যাহত। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে চলা পারথ টেস্টে কি খেলবেন রোহিত? সোমবার সকালে এই নিয়ে মুখ খুললেন কোচ গৌতম গম্ভীর।

প্রথা মাফিক অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে সাংবাদিক সম্মেলেন করলেন কোচ গৌতম গম্ভীর। সেখানে প্রশ্নবাণ সাম‌লাতে হল গৌতমকে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন ছিল আগামী ২২ তারিখ থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে রোহিতের খেলার সম্ভাবনা কতটা?

সোমবারও এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন না কোচ স্বয়ং। গম্ভীর বলেন, 'এখনও পর্যন্ত নিশ্চিতভাবে বল যাচ্ছে না রোহিত প্রথম টেস্টে খেলতে পারবেন কিনা। তবে আশা করছি রোহিত শর্মা খেলতে পারবেন। পরে আপনারা বিষয়টি জানতে পারবেন।'

গত ১ মাসের বেশি সময় ধরেই রোহিতের অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্ট খেলা নিয়ে জল্পনা চলছে। জল্পনা চলছে, দ্বিতীয় সন্তান আসতে চলেছে রোহিত এবং রিতিকার পরিবারে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের সময়ই তাঁর সন্তানের জন্ম হতে পারে। আপাতত ডনের দেশের গেলেও প্রথম টেস্টের আগে পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরতে পারেন রোহিত। আবার দ্বিতীয় টেস্টের আগেই দলের সঙ্গে যোদ দিতে পারেন রোহিত।

রোহিত একান্তই খেলতে না পারলে পারথ টেস্টে কে হবেন দলের অধিনায়ক? কোহলিকেই ফের অধিনায়কত্বে ফেরানো হবে? এই জল্পনায় অবশ্য জল ঢাললেন কোচ গৌতম গম্ভীর নিজেই। তিনি বলেন, 'জসপ্রীত বুমরাহ আমাদের দলের টেস্টে সহঅধিনায়ক। একান্তই রোহিত খেলতে না পারলে বুমরাহ আছেন নেতৃত্বে দেওয়ার জন্য। অধিনায়কত্বের জন্য বুমরাহ পুরোপুরি তৈরি।'

সম্প্রতি রোহিত-বিরাটের অফ ফর্ম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিগত কয়েকটি সিরিজে তাঁদের ব্যাট থেকে প্রত্যাশিত রান আসছে না। ফলে সমালোচনা শুরু হয়েছে দুই মহারথীকে নিয়ে। যদিও গম্ভীর বলেছেন, 'রোহিত-বিরাটের ফর্ম নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। ভারতীয় ক্রিকেটে তাঁদের অবদান সকলেই জানেন। রোহিত এবং বিরাট উভয়েই কঠোর পরিশ্রম করছেন, দুই জনেই অত্যন্ত ফোকাস আছে। ফলে তাঁরা দ্রুত রানে ফিরবেন।'

একইসঙ্গে গম্ভীর আরও উল্লেখ করেন, 'দলের যে সমস্ত ক্রিকেটারদের আর আগে অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা আছে। তাঁরা এবার জুনিয়রদের সাহায্য করবেন।' পাশাপাশি বিরাটকে নিয়ে সমালোচনা করায় পন্টিংকে কটাক্ষ করে গম্ভীর বলেন, 'ভারতীয় ক্রিকেটের জন্য পন্টিং কী করেছেন? ওনি অস্ট্রেলিয়া ক্রিকেট নিয়ে ভাবুন।’

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+